গত কিস্তিতে এনগেজমেন্টের কিছু ইন্টারেস্টিং অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। এ কিস্তিতেও তা চালাবো।
১০:৬:২ রূল
- প্রতি ১০% এনগেজমেন্ট বৃদ্ধি কর্মীদের প্রচেষ্টার পরিমান ৬% বাড়ায়।
- প্রতি ৬% প্রচেষ্টা কর্মীদের পারফরমেন্স ২% বাড়ায়।
তাহলে এনগেজমেন্টের পাওয়ারটা দেখেন! আমার তো মনে হয়ে এনগেজমেন্ট বাড়ার সাথে সাথে ওয়ার্কপ্লেসের চেহারাই চেন্জ হয়ে যাবে। এখানে আরেকটা কথা যেটা বলেনি সেটা হল অতি সাধারন 'ফিলিং অফ কনটেন্টমেন্ট'। একজন এনগেজড এমপ্লয়ী একজন হ্যাপী এমপ্লয়ী। দিনের ৯ ঘন্টা সে পানিতে ফেলে দিচ্ছে না, বা ফেলে দেয়ার ফিলিং পাচ্ছে না। আমি যখন এনগেজড থাকি তখন বাসায় গিয়ে সেরকম 'ওর্দি' একটা ফিলিং হয়। অবশ্য এটার সাথে প্রাতিষ্ঠানিক কালচার এবং আপনার এটিচুডেরও একটা সম্পর্ক আছে। কিন্তু মোদ্দা কথা হল এনগেজমেন্ট এখানে একটা ব্ল্যাংকেট ভ্যারিয়েবল - মূল চলক।
থাকুম
এনগেজড এমপ্লয়িরা থাকবার চায় ৫ গুন বেশি সাধারনগো থিকা। এইটা অবশ্য অবাক হওয়ার মত কোন ফ্যাক্ট না। এনগেজমেন্টের একটা ফ্যাক্টর হল মিনিংফুলনেস। কাজে মিনিং খুঁজে পেলে স্বাভাবিকভাবেই এমপ্লয়ি ভাগতে চাবে না। আমার উদাহারন দেই - আমার বেশ কিছু আর্থিকভাবে আরো অ্যাট্রাক্টিভ অফার থাকা সত্ত্বেও আমার এনগেজমেন্ট (এবং আরো কিছু ফ্যাক্টর) 'বেনেফিট গ্যাপ' টা ক্লোস করে। সিলিকন ভ্যালির নতুন স্টার্টআপগুলোও এ স্ট্র্যাটেজি ফলো করে - টাকা ছাড়া ইনট্যানজিবল বেনেফিটের জন্য এনগেজমেন্টের চেয়ে ভাল জিনিস কমই আছে।
আইচ্ছা ভাই বুঝছি এনগেজমেন্ট ভালা - কিন্তু এইডা বাড়ামু ক্যাম্বে?
প্রথম কিস্তিতে আমি ইতোমধ্যেই লেভারেজ পয়েন্টগুলো বলেছি। পরের পোস্ট থেকে ওগুলির এলাবোরেশন শুরু করবো, সাথে আরো কিছু ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, যেমন 'ডিসক্রেশনারী এফোর্ট'। এখন একটু ভাগতে হবে, সরি!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



