আমার প্রিয় পোস্ট
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা - কাউসার আলম
- অমৃত বচন
(৩য় দফা আপডেটেড) - কি নাম দিব
- ।। আত্মজীবনী / নাজিম হিকমেত ।। - পোয়েট ট্রি
- ব্র্যান্ডিং ও আমাদের দেশীয় পণ্য - লাল চাঁন
- আজব! আজব!! আজব!!! আজব বিশ্বাস করুন, সত্য কথা - একলা পাখী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- হলিউড থেকে কপি করা হিন্দি মুভি - দিপ
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Allah is The Only Guide - গরীবের কথা
- যুগে যুগে দেবদাস - ঋভু অনিকেত
- ফেসবুকে নিরাপত্তা: কপিপেস্ট কিন্তু দরকারী পোস্ট - ইন্ঞ্জিনিয়ার
- কোবাইয়াশি ইসার হাইকু - নান্নু মাহবুব
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- ১০০ টি দরকারী উইন্ডোজ শটর্কাট ! - পথে-প্রান্তরে
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- পর্বঃ২ মেমোরি প্রশিক্ষন - যেভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- কোরআনের সুরাগুলোর নামের বাংলা অর্থ - তালহা তিতুমির
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- যেভাবে ডিলিট করবেন আনডিলিটেবল ফাইল

- আদনান শওকত
- আমার দেখা কিছু সেরা ছবি - ৬ : বাইসাকেল থিভস [লাদ্রি দি বাইসিসলিত্তে] - মুম রহমান
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- আল্লাহ আছেন কি নাই ?( মুসলিম, নাস্তিক কাল্পনিক কথাবার্তা) - ফুয়াদ০দিনহীন
আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস রহস্য - সায়েন্স জোন
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ফিরে দেখা ২০০৯ : টেকটিউনস, মুক্তাঙ্গন, গ্লোবাল ভয়েসেস, এভারগ্রিন, নগরবালক, না বলা কথা ও অন্যান্য - ফিউশন ফাইভ
- বদলে যাও, কিছুটা বদলাও --- আবুল হাসান - কালের সাক্ষী
- প্রিয় ছবি : ফরেস্ট গাম্প : মুম রহমান - মুম রহমান
প্রিয় ছবি : ফরেস্ট গাম্প : মুম রহমান
১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০০
মুক্তিকাল : ১৯৯৪
দৈর্ঘ : ২ ঘণ্টা ২২ মিনিট
রঙ : রঙিন
ভাষা : ইংরেজি
দেশ : আমেরিকা
পরিচালক : রবার্ট জেমিকিস
প্রযোজক : উইণ্ডি ফিনারম্যান, স্টিভ স্টারকি, সিভ তিস
চিত্রনাট্য : উইনস্টন গ্রুম [উপন্যাস], এরিক রুথ
পুরস্কার/ সম্মান : ১৯৯৫ সালের অস্কার পুরস্কারে ফরেস্ট গাম ব্যাপক আলোচিত হয়। এটি মোট তেরটি নমিনেশন পায় এবং ছয়টি পুরস্কার পায়। পুরস্কারগুলো হলো, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ চিত্রনাট্য রূপায়ন, শ্রেষ্ঠ সম্পাদনা এবং শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টবিশেষ তথ্য : 
কাহিনী সংক্ষেপ : বোকাসোকা ফরেস্ট গাম ঘটনাক্রমেই তার জীবন যাপনকে আমেরিকার ইতিহাসের সঙ্গে জড়িয়ে ফেলে। কোন রকম চেষ্টা ছাড়াই সে ফুটবল তারকা হয়ে যায়, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পায়, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগ দেয়, লাভজনক চিংড়ি ব্যবসায় জড়িয়ে পরে, বছরের পর বছর ধরে গ্রামান্তর দৌঁড়ে [ক্রসকান্ট্রি রেস] অংশ নেয়। শুধু তাই নয়, ওয়াটার গেট কেলেঙ্কারিও সে উন্মোচন করে। নিজের সরল ব্যক্তিত্ব ও সাদামাটা জীবনে ফরেস্ট গাম সব সময়ই ছোট্ট বেলার বান্ধবীকে কাছে চেয়েছিলো। কিন্তু নিরীহ, সরল ফরেস্ট গাম আমেরিকার সব বড় বড় ঘটনার সাক্ষী হয়ে ওঠে। তবুও শেষ পর্যন্ত সে সাধারণই হয়ে যায়। ফরেস্ট গাম যেন একজন সাধারণ নাগরিকের চোখে দেখা আমেরিকার ইতিহাসের সংক্ষিপ্ত পাঠ।
বিশেষত্ব : পরিচালক রবার্ট জেমিকিনস শুধু আমেরিকানদের জন্য নয়, সারা বিশ্বাবাসীর জন্যেই ভীষণ অনুপ্রেরণা সৃষ্টিকারী চলচ্চিত্র তৈরি করেছেন। ফরেস্ট গাম এমন এক ছবি যা যে কোন সাধারণ মানুষকে বেঁচে থাকার, বড় হওয়ার এবং সরল-সুন্দর হওয়ার স্বপ্ন দেখায়। জেমিকিনস অত্যন্ত সুচতুরভাবে এ ছবিতে ফরেস্ট গাম চরিত্রের মাধ্যমে মার্কিন ইতিহাসের চিত্রায়ণ করেছে।
১. এ ছবিতে গ্রামান্তর দৌঁড়ের সময় টম হাঙ্কসের অনেকগুলো দৌঁড়ের জায়গায় তার আপন ছোট ভাই জিম দৌঁড়েছিলো।
২. গেরি সিনিস এ ছবিতে লেফট্যানেন্ট ডেন টেইলর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে ফরেস্ট প্রথম যেদিন চিংড়ির নৌকায় কাজ করতে আসে লেফট্যানেন্ট তাকে বলেছিলেন, ফরেস্ট গাম একদিন নভোচারী হবে। কাকতালীয় হলেও ব্যাপারটা মজার যে, পরের বছরই ‘এপ্যালো ১৩’ ছবিতে টম হাঙ্কস একজন নভোচারীর চরিত্রে অভিনয় করেন এবং সে ছবিতে তার সহঅভিনেতা ছিলেন গেরি সিনিস।
৩. ছবিতে ফরেস্টের যতোগুলো স্থিরচিত্র নেয়া হয় সবখানেই ফরেস্টের চোখ বন্ধ থাকে।
৪. পরিচালক রবার্ট জেমকিসের ছেলে এলেক্স জেমকিস এবং টম হাঙ্কসের মেয়ে এলিজাবেথও এ ছবিতে অভিনয় করে।
৭. ফরেস্ট গাম ছবির সবচেয়ে জনপ্রিয় সংলাপ ‘আমার নাম ফরেস্টা গাম, লোকে আমাকে ফরেস্ট গাম বলে।’। এ সংলাপটি মূল চিত্রনাট্যে ছিলো না। অভিনেতা টম হাঙ্কস নিজে থেকে এ সংলাপ সৃষ্টি করেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেরা ছবি, প্রিয় ছবি, মুম রহমান, ফরেস্ট গাম্প, অস্কার, চলচ্চিত্র ;
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আমার দেখা সবচে ভালো ছবিগুলির একটা
লিটল হামা বলেছেন:
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমার দেখা সবচে ভালো ছবিগুলির একটা
লেখক বলেছেন: আমার দেখা সেরা ছবি
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
প্রিয় মুভির অনেক বড় তালিকায় অনেক উপরে থাকা একটা...
লেখক বলেছেন: অপেক্ষা করুন, সামনে আরো প্রিয় ছবির খবর পাবেন আশা করি।
পান্থ বিহোস বলেছেন:
অনেকবার দেখা হয়েছে এরকম একটি ছবি। প্রতিবার-ই নতুন কিছু খোঁজে পাই। ধন্যবাদ রিভিউর জন্য...
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
যুধিষ্ঠির বলেছেন:
আমার সবচে প্রিয় মুভি
লেখক বলেছেন: আমারো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














