somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুম রহমান
শেষ পর্যন্ত লেখাটাই থাকে। টিভি, রেডিও, ওয়েবসাইট, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপণ, ব্লগ - লেখার যতো মাধ্যম সবখানেই লিখতে হবে। পৃথিবী পাল্টে গেছে - এখন আমরা দুহাতের দশ আঙুলেই লিখি।

ঢাকার ব্যাঙ্কের এটিএম ভূত এবং আচার-ব্যাবহার

২২ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকে বলে কানা ছেলের নাম পদ্মলোচন তাহাই হইলো ঢাকা ব্যাঙ্কের এটিএম বুথ। কেউ আধুনিক ব্যাকিং সম্পর্কে বিতশ্রদ্ধ হতে চাইলে নিশ্চিন্তে এই ব্যাংকে একাউন্ট খুলুন। বেছে বেছে এই ব্যাঙ্কে একদল অকর্মণ্য-বেয়াদপ নেয়া হয়েছে। কালেয়েন্টর সাথে ভাল ব্যবহার তাদের ধাতে নেই। তারা মনে করে, প্রত্যেকেই তারা বিরাট তালেবর। এই তো গতকাল বনানী শাখায় গেলাম আমার এটিএম কার্ডটা ঠিক করতে। এতো পচা কার্ড যে চার মাস মানি ব্যাগে থেকে চিচিংফাক, মানে দুইতিন জায়গায় ফেটে গেছে! টাইট্যুই পরা এক বলদ বললো, কমপক্ষে এক মাস লাগবে এটিএম কার্ড রিপ্লেস বা রিপেয়ার করতে। যেই বললাম, এতোদিন লাগার কী কারণ স্ট্যান্ডার্ট চার্টাড তো দুই দিনে নতুন কার্ডই দেয়, জবাবে বললো, আমরা সময় নেই। কেন? আসলে আমাদের কার্ড ডিভিশনটা আলাদা। শেষ পর্যন্ত তর্কের এক পর্যায়ে বলেই ফেললো, আপনি কার্ড সেকশনে যান, হেড অফিসে, আমরা কিছু জানি না। আমি একাউন্ট করেছি ঢাকা ব্যাঙ্কের বনানী শাখায় আর তারা আমাকে হাইকোর্ট-সুপ্রিমকোর্ট দেখায়! আরও মজার ঘটনা হলো, ব্যাঙ্ক থেকে বেরিয়ে আমার বউয়ের কার্ড দিয়ে টাকা তুলতে গিয়ে দেখি বুথই নষ্ট। এটা অবশ্য কমন ঘটনা। হাতেগোণা দুচারটা বুথের মধ্যে অধিকাংশ সময়ই অধিকাংশগুলোই নষ্ট থাকে। একবার তো উত্তরার এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে দেখি, একাউন্ট থেকে টাকা কাটা গেছে, রিসিট এসেছে, কিন্তু টাকা আসে নাই। তখন একে চিঠি লেখো, তাকে ফোন করো, সে এক বিরাট ঝামেলার মধ্যে পড়েছিলাম। অবশ্য পনের দিন পরে, টাকাটা একাউন্টে ফেরত আসে। কিন্তু এই পনের দিনে পনের হাজার টাকার চিন্তা কম করেও ত্রিশবার করেছি। তার জন্য জয়তু ফাঁকা ব্যাঙ্ক, আই মিন ঢাকা ব্যাঙ্ক।
এখন প্রশ্ন আসতে পারে, এতো কিছুর পরও কেন ঢাকা ব্যাঙ্কে একাউন্ট রেখেছি, বিধি বাম, বেতনটা কোম্পানি ওই ব্যাঙ্কের মাধ্যমেই দেয়। আর সেইজন্যই তারা হয়তো বসদের শুধু খুশি রাখে, আমরা তুচ্ছ। অতএব ভাইয়েরা আমার, বোনেরাও আমার, আপনারা দয়া করে ঢাকা ব্যাঙ্ককে নিরুপায় হয়ে গেলেও এটিএম কার্ড বুঝে শুনে ব্যবহার করবেন।
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×