আমার প্রিয় পোস্ট

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত

ফ্রিজিং টিপস

২২ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫০

শেয়ারঃ
0 0 1


ব্যস্ত জীবনে সবাইকেই ফ্রিজে খাবার রাখতে হয়। আধুনিক জীবন যাত্রায় খাবার সংরক্ষণে ফ্রিজিং একটি অন্যতম কৌশল। কীভাবে ফ্রিজে কোন জিনিসটি রাখলে আরও ভাল থাকবে আসুন সেটা জেনে নেই।
টিপস
১. ফ্রিজে কাচা মরিচ রাখার আগে, এর বোটাগুলো ফেলে দিন, এতে করে মরিচগুলো অনেকদিন তাজা থাকবে।
২. যে কোন ধরণের বিন ফ্রিজে রাখার আগে ভাল করে ধুয়ে, শুকিয়ে রাখুন, নইলে ফাঙ্গাস জমবে।
৩. দুধের প্যাকেটগুলো ফেলবেন না। ডিপ ফ্রিজে মাছ, মাংস রাখার জন্য এই প্যাকেটগুলো সবচেয়ে ভাল।
৪. কাটা, বাতিল সুতি কাপড়, কিংবা পুরনো বালিশের কভার দিয়ে ছোট ছোট থলে তৈরি করুন। পাতাঅলা শাক-সবজি এই ব্যাগে বেশি তাজা থাকবে।
৫. ফল এবং শাক সবজি অবশ্যই আলাদা প্যাকেটে রাখবেন, শুধু তাই নয়, ভালভাবে সংরক্ষন করতে চাইলে প্রতিটি ফল বা সবজির জন্য আলাদা আলাদা প্যাকেট করুন। ফল থেকে ইথালিন গ্যাস [বঃযুষবহ] বের হয় যা সবজিকে হলুদ করে দেয়।
৬. ডিমের ওপরে ব্রাশ দিয়ে খাবার তেল মেখে দিন, এখন মাসের উপর রাখলেও ডিম পচবে না।
৭. ব্লটিং পেপার দিয়ে পনিরকে ঢেকে রাখুন, দীর্ঘদিন রেখে খেতে পারবেন।
৮. রান্না করা কোন খাবারই দুঘণ্টার বেশি বাইরে রাখবেন না। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখুন।
৯. আঙ্গুর, কলা, তরমুজ, খেজুর জাতীয় ফল ছিদ্রযুক্ত প্যাকেটে রাখুন।
১০. পাউরুটির প্যাকেটে লেবু বা কাঁচা মরিচ রাখলে বেশিক্ষন তাজা থাকবে। ধনে পাতা প্যাকেটে এবং কারি পাতা, পুদিনা পাতা খবরের কাগজ দিয়ে মুড়ে রাখলে ভাল থাকবে।

 

সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৮
সার্জন বলেছেন: ১৮ ক্যারেটের প্লাস দিলাম! সতেজতার অভিনন্দন! :) :)
২. ২২ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: ভাইরে পেষ্ট মনে হয় দুইবার করা হয়ে গ্যাছে........ ;)
৩. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৩
নিঃসঙ্গ বলেছেন: কয়েকটা আগেই জানতাম কপি পেষ্ট মারলেন নাকি ???
৪. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১০
এস এইচ খান বলেছেন:

ভালো পোস্ট এবং প্লাস।
৮. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৪
নাসূেবষ্ট বলেছেন: জানা অজানা সবগুলি অাবার পড়লাম ,ধন্যবাদ
৯. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৭
বাফ্রু মারমা বলেছেন: কঠিন জীবনে সহজ সমাধানের জন্য .....................ধন্যবাদ
১০. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫২
মন মণষা বলেছেন: কাজের পোষ্ট...ধন্যবাদ।
১১. ২২ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৫
রাকা ও আমি বলেছেন: হুম, উপদেশ গুলি ভালো লাগল। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।জেমকন তরুণ কথাসাহিত্যক পুরস্কার পেয়ে আনন্দিত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই