যদিও আমি কখনও বলি না,
কিন্তু আমি অন্ধকারে ভয় পাই- মা
যদিও আমি কখনও বুঝতে দেই না,
কিন্তু আমি তোমার অনেক পরোয়া করি- মা
তুমি তো সব কিছুই বুঝ
তাই না মা ?
ভিড়ের মধ্যে আমায় একা ছেড়ো না,
আমি হয়ত বাসায় আর ফিরতে পারব না,
আমাকে এত দুরে পাঠিও না,
যেখান থেকে আমি তোমায় আর মনে করতে পারব না,
আমি কি এতই খারাপ- মা ?
আমার মা কি এতই খারাপ ?
যখন বাবা আমায় জোরে জোরে দোলনায় চড়ায়
আমার দু'চোখ তোমায় খুজে,
ভাবি,
তুমি এসে আমাকে ধরবে,
তোমাকে আমি কখনও বলি না,
কিন্তু আমি সব সহ্য করে নেই- মা
আমি চেহারায় আনি না
কিন্তু মনে মনে আমি ভয় পাই- মা,
তুমি তো সব কিছুই বুঝ
তাই না মা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



