somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘যদি যেতে না চান তাহলে কোলে করে উঠিয়ে নেওয়া হবে- বাংলা নিউজ

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে খালেদা জিয়া জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আসেন গোলাপী রঙের শাড়ি পরে। বাম হাতে খয়েরি রঙের একটি ঘড়িও ছিল তার। ঠোটে হালকা গোলাপী আভা। চোখে চশমা। খালেদা এসে তার জন্য রাখা নির্ধারিত চেয়ারে বসলেন। তখনই পরিবেশ খানিকটা ভারি হয়ে উঠল। দু’পাশে বসে আছেন দলটির সিনিয়র নেতারা।


খালেদা জিয়া তার চেয়ারে বসে খানিকটা সময় নিলেন। তারপর সামনের টেবিলে রাখা লিখিত একটি বক্তব্যে চোখ বুলিয়ে নিলেন। তবে খুব একটা সময় লাগেনি তার চোখ থেকে অশ্রু গড়াতে।

বক্তব্য শুরু করার কিছু সময়ের মধ্যেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

খালেদা জিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তাকে জোর করে এক কাপড়ে মঈনুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, তিনি নিজ ইচ্ছায় বাড়িটি ছেড়ে দিচ্ছেন বলে সরকার অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আসলে তা নয়। তাকে জোর করে তার প্রায় ৪০ বছরের স্মৃতি বিজড়িত ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

খালেদা জিয়া কথা বলতে গিয়ে বার বার রুমালে চোখ মোছেন। এ সময় পুরো কক্ষের পরিবেশ ভারি হয়ে ওঠে।

খালেদার পাশে বসা দলের সিনিয়র নেতাদেরও এ সময় চোখ মুছতে দেখা যায়।

খালেদা জিয়া বলেন, আমার বাড়ির মেইন গেইট ভেঙে ফেলা হয়েছে, স্টাডি রুম ভেঙে ফেলা হয়েছে, বেডরুমের দরজা ভেঙে আমাকে টেনে হিঁচড়ে বের করা হয়েছে।’

তিনি বলেন, তার বাড়ির সদস্যদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না।

তিনি অভিযোগ করেন, তার বেডরুমে ঢুকে সেনা সদস্যরা বলেছেন, ে

তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা এখনো যদি যান, তাহলে দেখতে পাবেন, ঘরের দরজা ভাঙা।’
খালেদা জিয়া বলেন, ‘এর বিচার আমি কার কাছে চাইবো জানি না। ’

সংবাদ সম্মেলনের পুরোটা সময়ে কিছুক্ষণ পরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি।

সংবাদ সম্মেলন শেষ করেও থামছিল না খালেদা জিয়ার কান্না। এ সময় উপস্থিত নেতা কর্মীরাও উচ্চৈ:স্বরে ডুকরে কেঁদে ওঠেন। এমনকি খালেদা জিয়া যখন গুলশানের কার্যালয় ত্যাগ করছিলেন তখন নারীকর্মীরা হাউমাউ করে কাঁদছিলেন। কাঁদছিলেন ছাত্রদলের নেতারাও।

এ সময় ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভ এবং মুহূর্মুহু স্লোগানের মধ্যে কার্যালয় ত্যাগ করেন খালেদা জিয়া।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×