আমার প্রিয় পোস্ট

আমার সিনেমা বিলাস ...

১৪ ই মে, ২০০৭ রাত ১২:৫১

শেয়ারঃ
0 0 0

মুভি দেখতে খুবই ভাল লাগে, যদি সেটা ভাল মুভি হয় ...

কনফিউজিং কথা ... কোনটা ভাল লাগে? যেটা ভাল মুভি ...কোনটা ভাল মুভি? যেটা দেখার পরে মনে হয় ভাল লাগলো সেটা ... কেমন ডিম আগে না মুরগি আগে টাইপ ব্যাপার ...

আসলে ব্যপারটা যত ভেজাল মনে হচ্ছে তত ভেজাল না ... মুভি দেখা নিয়ে আমার কোন ট্যাবু নাই ... মোটামুটি অ্যাড দেখে একটু ভাল লাগলেই হয় ... দেখতে বসে যাই ... তারপরে ডিরেক্টরের কৃতিত্ব ... আমি ছবি দেখতে বসছি এইটাই বেশি ... এখন তুমি বাবা আমারে মনিটরের সামনে বসায়ে রাখবা ... দেড়ঘন্টা বালছাল গিলায়ে লাস্ট আধা ঘন্টায় পোষায় দিবা এই নীতিতে আমি বিশ্বাসী না ...

তো ভাল মুভির সংগাটা এইরকম লিবারেল হওয়ায় আমার মোটামুটি বেশ ওয়াইড রেন্জের মুভি পছন্দ হয় ... আমি শশ্যাংক রিডিম্পশন দেখে বিমোহিত হই ... আমেরিকান পাই দেখে গড়িয়ে পড়ি ... আমি উইম্বলডনের মত সিম্পল রোমান্টিক মুভি বারবার দেখি ... আর্মাগেডন, বোর্ন আইডেন্টিটি কিংবা মাইনরিটি রিপোর্টের মত থ্রীলার আমাকে নাওয়া-খাওয়ার কথা ভুলিয়ে দেয় ... আবার রং দে বাসান্তি দেখে ইচ্ছা হয় নামে যাই একটা রিভলবার নিয়ে, ধ্বংস করে দেই সব ...

রেটিংয়ের বেইল দেই না ... যত ক্রিটিক্যালি অ্যক্লেইমড, টু থাম্বস আপ মার্কা মুভিই হোক, আমার ভাল লাগে নাই মানে আমার কাছে তুমি ব্যর্থ ...

যাই হোক, এবার লিখি খুব প্রিয় এবং মোটামুটি প্রিয় কয়েকটা মুভির কথা ... জেনার ওয়াইজ ভাগ করে লেখার চেষ্টা করি ... শুধু স্মৃতির উপরে নির্ভর করে লেখা, অনেক ভাল মুভির নাম বাদ পড়বে নিশ্চিত ... চেষ্টা করব পরে অ্যাড করে দেওয়ার ...

প্রথমে হিন্দী :
১. রং দে বাসন্তী ২. দিল চাহতা হ্যায় ৩. লগন ৪. কাল হো না হো ৫. কোম্পানী ৬. ওমকারা ৭. মকবুল ৮. কৌন ৯. লক্ষ্য
১০. স্বদেশ ১১. লাগে রাহো মুন্নাভাই ১২. ব্ল্যাক ১৩. হেরা ফেরি ১৪. চাচী ৪২০ ১৫. সাথীয়া ১৬. সরকার ১৭. আবতাক ছাপ্পান ১৮. যুবা ১৯. রেইনকোট ২০. আঁখে ২১. এক হাসিন থী.... এখন এই কয়টাই, পরে চাইলে আরও অ্যাড করা যাবে ...

এইবার ইংলিশ :

ড্রামা:
১. শশ্যাংক রিডিম্পশন ২. ফরেস্ট গাম্প ৩. অক্টোবর স্কাই ৪. দ্য অ্যমিস্টাড ৫. হোটেল রুয়ান্ডা ৬. দ্য ক্রাশ ৭. চকোলাত ৮. দ্য টার্মিনাল ৯. দ্য লাস্ট সামুরাই ১০. দ্য প্যাট্রিয়ট ১১. ব্রেভ হার্ট ১২. দ্য এভিয়েটর ১৩. মিলিয়ন ডলার বেবী ১৪.ফাইন্ডিং নেভারল্যান্ড ১৫. রেইনম্যান ১৬. মিঃ এন্ড মিসেস আইয়ার ১৭. আ বিউটিফুল মাইন্ড ১৮. এরিন ব্রোকোভিচ ১৯. লিজেন্ডস অফ দ্য ফলস ২০. ট্রয় ২১. গ্ল্যাডিয়েটর ২২. সেভেন ইয়ারস ইন টিবেট ২৩. মিউনিখ ২৪. দ্য রেইনমেকার ২৫. আ রিভার রানস থ্রু ২৬. জেরী ম্যাগুয়ের ২৭.সাইডার হাউজ রুলস ২৮. শিন্ডলার্স লিস্ট ২৯. সেভিং প্রাইভেট রায়ান ৩০. কাস্ট এ্যাওয়ে ৩১.ইন আমেরিকা ৩২. গ্রীন মাইল ৩৩. উইন্ডটকার্স ৩৪. দ্য পারস্যুট অফ হ্যাপীনেস ৩৫. ফ্রীডম রাইটার্স ....

থ্রীলার:
১. মাইনরিটি রিপোর্ট ২. এম আই ওয়ান ৩. এম আই থ্রী ৪. বোর্ন আইডেন্টিটি ৫. বোর্ন সুপ্রিমেসী ৬. ন্যাশনাল ট্রেজার ৭. সেভেন ৮. স্পাই গেমস ৯. ইটালিয়ান জব ১০. ওশানস ইলেভেন ১১. এনট্রাপমেন্ট ১২. ফেস অফ ১৩. ইনসাইড ম্যান ১৪. ইউ-৫৭১ ১৫. এনিমি এ্যাট দ্য গেটস ১৬. ইউজুয়াল সাসপেক্টস ১৭. ফিউজিটিভ ১৮. ইউ এস মার্শালস
১৯. আই, রোবট ২০. ক্যাচ মি ইফ ইউ ক্যান ২১. দ্য ডিপার্টেড ২২. দ্য সাম অফ অল ফিয়ারস ২৩. দ্য সেইন্ট ২৪. দ্য রিক্রুট ২৫. মেমেন্টো ২৬. রোড টু পার্ডিশন ২৭. ফ্লাইট প্ল্যান ২৮. এল. এ. কনফিডেনশিয়াল ২৯. স্পীড ৩০. দ্য প্রেস্টিজ ৩১. দ্য ইলিউশনিস্ট ৩২. মাইন্ড হান্টার্স ৩৩. দ্য ফার্ম ৩৪. রানঅ্যাওয়ে জুরি...

রোমান্টিক/ রোমান্টিক কমেডি :
১. লাভ অ্যাকচুয়ালি ২. নটিং হিল ৩. ইনডিসেন্ট প্রোপোজাল ৪. ওয়াক ইন দ্য ক্লাউডস ৫. ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড ৬. ফিফটি-ফার্স্ট ডেটস ৭. আ ওয়াক টু রিমেম্বার ৮. ফার অ্যান্ড অ্যাওয়ে ...

সাই ফাই:
১. কনট্যাক্ট ২. আরমাগেডন ৩. ম্যাট্রিক্স (শুধু প্রথমটা) ৪.দ্য ডে আফটার টুমরো ৫. ব্যাক টু দ্য ফিউচার - ১,২,৩ ...

স্পোর্টস মুভি:
১. রিমেমবার দ্য টাইটানস ২. মিসটেরি, আলাস্কা ৩. সিনডারেলা ম্যান ৪. দ্য লিজেন্ড অফ ব্যাগার ভ্যান্স ৫. উইম্বলডন ৬. সী বিস্কিট ৭. ড্রীমার (ড্রীমারস না কিন্তু, সাবধান) ৮. হার্ডবল ৯. কোচ কার্টার ১০. মিরাকল ...

কমেডি:
১. আমেরিকান পাই-১,২,৩ ২.ইউরোট্রিপ ৩. র‌্যাট রেস ৪. জনি ইংলিশ ৫. ম্যাভরিক ৬. হিচ ৭. লাইফ ইজ বিউটিফুল ৮. বিন, দ্য মুভি ৯. মি. বিনস হলিডে ১০. মীট দ্য প্যরেন্টস ১১. মীট দ্য ফকার্স ১২. দ্য গডস মাস্ট বি ক্রেজী -১,২ ১৩. মি: ডীডস ১৪. বিগ ড্যাডী ....

ফ্যান্টাসি/সুপারহিরো:
১. হ্যারি পটার - সবগুলি ২. লর্ড অফ দ্য রিংস - তিনটাই ৩. স্পাইডারম্যান-১,২ ৪. দ্য ক্রনিকলস অফ নার্নিয়া ৫. পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান -১,২ ....

অ্যানিমেশন:
১. দ্য ইনক্রেডিবলস ২. আইস এজ-১,২ ৩. মন্সটার, ইন্ক ৪. শ্রেক-১,২ ৫. টয় স্টোরী -১,২ ৬. ফাইন্ডিং নিমো ৭. আ বাগস লাইফ ৮. দ্য লায়ন কিং ...

শিশুতোষ:
১. হোম অ্যালোন - ১,২,৩ ২. বেবীজ ডে আউট ৩. স্টুয়ার্ট লিটল -১,২


ওরে বাবা, বিশাল লিস্টি হয়ে গেছে ... এইবার ক্ষান্ত দেই ... খালি একটা বিশেষ ঘোষণা দিয়ে শেষ করি:

১. এই লিস্টটা বিশ মিনিটে বানানো, শুধু স্মৃতির উপর ভরসা করে, কাজেই আমার অনেক প্রিয় ছবি বাদ পড়ে গেছে নিশ্চিত ...

২. এটা লিস্ট, র‌্যংকিং না ... বিউটিফুল মাইন্ড ১৭ নাম্বারে থাকার মানে এই না যে এর আগের ষোলটা এর চেয়ে বেশি ভাল লেগেছে ...

৩. শুধু নিকট অতীতের ছবিগুলি বিবেচনা করা হয়েছে ... রোমান হলিডে বা শোলের কথা এইজন্যেই লিস্টে আসে নাই ...

আর একটা কথা, এই পো্স্ট লিখতে গিয়ে টের পেলাম মানুষের মস্তিষ্ক লিংক লিস্ট সিস্টেম ফলো করে ... প্রথমে কোন মুভির নামই মনে পড়ে না ... একটা পড়লো ... সাথে সাথে মনে পড়লো মুভিটায় কে কে ছিল, ডিরেক্টর কে ... সেই সূত্রে মনে পড়লো তাদের আরও কিছু ছবির কথা ... হয়তো মুভিটা কিনেছিলাম আইডিবি থেকে ... সেই দোকান থেকে আর কি কি কিনলাম ... অ্যান্ড দ্য লিস্ট গোজ অন ... অ্যান্ড অন ... অ্যান্ড অন ...

[ রেগুলার আপডেট করার চেষ্টা করব ... যে মুভি নিজে দেখি নাই অথবা দেখলেও ভাল লাগে নাই সেটার যত নাম-ডাকই থাক এই লিস্টে জায়গা নাই ... ]

 

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৭ দুপুর ২:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মে, ২০০৭ রাত ১২:৫৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: একসাথে এতগুলো মুভির নাম লিস্ট চেক করে স্মৃতিটা ঝালাই করা গেল , লিস্টের কয়েকটা দেখা বাকি আছে , হিট লিস্ট করতে হবে
২. ১৪ ই মে, ২০০৭ রাত ১২:৫৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: একসাথে এতগুলো boss মুভির নাম লিস্ট চেক করে স্মৃতিটা ঝালাই করা গেল , লিস্টের কয়েকটা দেখা বাকি আছে , হিট লিস্ট করতে হবে

আর movie চুজ করার criterion গুলো ভাল লাগল , আমার সাথে মিলে গেছে
৩. ১৪ ই মে, ২০০৭ রাত ১২:৫৮
পথিক!!!!!!! বলেছেন: অনেকগুলো ছবির নাম পাওয়া গেল একসাথে , ছোট ভাই
৪. ১৪ ই মে, ২০০৭ রাত ১:০৩
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: দেইখা ফালান .. বড় ভাই
আরও দিমু ... মনে পড়ুক ...
৫. ১৪ ই মে, ২০০৭ রাত ১:০৫
কেমিকেল আলী বলেছেন: ইংলিশ মুভি গুলোর ব্যাপারে অনেকটাই একমত।
হিন্দি ব্ল্যাক মুভি টা ইংলিশ মুভির কপি করা।
এম আই-৩ টা নিয়ে আমার ভিষন আপত্তি। আমার কাছে থার্ড ক্লাস মনে হইছে।
ফান্টাসী/সুপারহিরোতে " দ্য মাস্ক" যুক্ত করতে পারেন।
৬. ১৪ ই মে, ২০০৭ রাত ১:০৫
রাহা বলেছেন: ন্যুভো সিনেমা প‌্যারাদিসো (দ্যা নিউ সিনেমা প‌্যারাডাইজ),বাইসাইকেল থফ,লাইফ ইজ বিউটিফুল আর ইরানীয়ান ফিল্ম গুলো দেখতে পারেন ।
৭. ১৪ ই মে, ২০০৭ রাত ১:০৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: কেমিক্যাল ভাই, কপি করলে কোন সমস্যা নাই যদি সুন্দর কইরা করতে পারে ... ব্ল্যাক যে ওয়েল মেইড সন্দেহ নাই ...
এম আই-৩ আমার ভাল লাগছে ... এই জন্যেই তো বললাম পার্সোনাল লিস্ট, সবার ভাল নাও লাগতে পারে ...
মাস্ক ভাল লাগে নাই, জিম ক্যারি কেন জানি সহ্য হয় না ...
৮. ১৪ ই মে, ২০০৭ রাত ১:১০
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: রাহা, লাইফ ইজ বিউটিফুলের কথা ভুইলা গেছিলাম ... মনে করায় দেওয়ার জন্যে ধন্যবাদ ...

বাকিগুলি দেখি নাই, দেখব সময় কইরা ...
৯. ১৪ ই মে, ২০০৭ রাত ১:১৬
কেমিকেল আলী বলেছেন: আর আমার কাছে মিউনিখ টাও ভাল লাগছে।
হ্যাঁ, ভাল মত কপি করলে দোষ নাই।
আমার কিছু মুভির নাম লিখি,

মিঃ & মিসেস স্মিথ
ফিউজিটিভ
ফায়ার ওয়াল
দ্যা ইউজুয়াল সাসপেক্ট
ট্রয়
ব্লাড ডায়মন্ড
গড ফাদার
স্যুটার
গ্লাডিয়েটর
ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন
১০. ১৪ ই মে, ২০০৭ রাত ২:৩৫
প্রজাপতি বলেছেন: আসলে যে কোন কিছুই ভালো লাগাটা সম্পূর্ণ প্রত্যেকের নিজের অভিরুচি। ভালো হলো, এই পোস্ট থেকে রেডিমেড লিস্ট পাওয়া গেলো একটা। আমার ব্যক্তিগত একটা পরামর্শ, "সিনেমা প্যারাডিসো"টা দেখে ফেলুন, নইলে জীবনে একটা কিছু মিস করবেন।
১১. ১৪ ই মে, ২০০৭ দুপুর ১:৪৯
কনফুসিয়াস বলেছেন: ঠিক @ প্রজাপতি।

আপনার লিষ্টিটা দারুন। কাজে লাগবে।
১২. ১৪ ই মে, ২০০৭ রাত ১০:৪৪
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: প্রজাপতি -> ছোট্ট একটা জীবন, কে জানে কত পার্সেন্ট খরচ করে ফেললাম ... মিস করার লিস্টি ছোট করাই ভাল ... সিনেমা প্যারাডিসো অবশ্যই দেখবো ... ধন্যবাদ এখন একটা দিলাম, দেখার পরে আবার দিব ...

কনফু ভাই -> ধন্যবাদ :-)

কেমিকেল আলী -> থ্যাংকস বস, পার্টিসিপেট করার জন্য, চমতকার কিছু মুভির নাম দেয়ার জন্য, এবং সেই সূত্রে আরও কয়েকটা লিংক লিস্টের মাথা হাতে ধরিয়ে দেয়ার জন্য :-)
১৩. ১৪ ই মে, ২০০৭ রাত ১০:৪৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: লিস্ট আপডেটেড ... আশা করি চলবে ...
১৪. ১৪ ই মে, ২০০৭ রাত ১০:৫১
ধুসর গোধূলি বলেছেন: লিস্টটা আপডেট রাইখেন। আমার মতো গরীবদের জন্য বিশাল ফায়দা হবে!
১৫. ১৪ ই মে, ২০০৭ রাত ১১:৩০
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভাই আমিও গরীব ... লিস্টিটা দেখলেই বুঝবেন এখনো প্রাইমারী স্টেজেই আছি ... তবে চেষ্টা করব আপডেটেড রাখার ... যেকোন সাহায্য সাদরে গৃহীত হইবে ...
১৬. ১৪ ই মে, ২০০৭ রাত ১১:৩৭
ধুসর গোধূলি বলেছেন: আপনারতো তাও এই কয়টা মনে পড়েছে, আমি হলে হয়তো এর তিন ভাগের এক ভাগও মনে করতে পারতাম না। সাহায্যটা তাই কিভাবে করা যায় ভাবছি!
১৭. ১৫ ই মে, ২০০৭ রাত ১২:০১
রাশেদুল হাফিজ বলেছেন: প্রজাপতি বলেছেন :
২০০৭-০৫-১৪ ০২:৩৫:০১
আসলে যে কোন কিছুই ভালো লাগাটা সম্পূর্ণ প্রত্যেকের নিজের অভিরুচি। ভালো হলো, এই পোস্ট থেকে রেডিমেড লিস্ট পাওয়া গেলো একটা। আমার ব্যক্তিগত একটা পরামর্শ, "সিনেমা প্যারাডিসো"টা দেখে ফেলুন, নইলে জীবনে একটা কিছু মিস করবেন
কনফুসিয়াস বলেছেন :
২০০৭-০৫-১৪ ১৩:৪৯:০২
ঠিক @ প্রজাপতি।
আপনার লিষ্টিটা দারুন। কাজে লাগবে।
প্রজাপতি, কনফুসিয়াস @ কমেন্ট দেখা মনে হচ্ছে আমরা পরিচিত ??
১৮. ১৫ ই মে, ২০০৭ রাত ১:৫১
কনফুসিয়াস বলেছেন: রাসেল ভাই,
পরিচিত মানে আমরা একেবারে মহা পরিচিত! রোদ'আপু কেমন আছে?
১৯. ১৫ ই মে, ২০০৭ রাত ১:৫৬
রাহা বলেছেন: আর প্রজাপতি??
ভালো আছে ।
২০. ১৫ ই মে, ২০০৭ রাত ২:০৩
কনফুসিয়াস বলেছেন: হু, প্রজাপতিরেও চিনেন আপনি।
আপনি যখন ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট, তখন আমি ওখানকার অনাহূত মেম্বারদের একজন! :-)) মিটিং-এ না গিয়ে নীচে বসে আড্ডা দিতাম। :-)) আহসান, টিটোদের ব্যাচ।
২১. ১৫ ই মে, ২০০৭ রাত ২:০৩
রাহা বলেছেন: হা হা আমি সবাইকে চিনি !!
২২. ১৫ ই মে, ২০০৭ রাত ২:২৪
রাশেদুল হাফিজ বলেছেন: খাইছি তোরে !! @ রাহা
আর কে কে আছে?
২৩. ১৫ ই মে, ২০০৭ রাত ২:৩৮
মুনতাসির হাসান বলেছেন: আমি আছি।আমার সময়ে প্রেসিডেন্ট রোদ আপু।
২৫. ১৬ ই মে, ২০০৭ রাত ১:৪৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ওরে বাবা ... এখানে দেখি রিইউনিয়নের অনুষ্ঠান চলে :-)
২৭. ১৬ ই মে, ২০০৭ রাত ২:০২
ম. রহমান বলেছেন: ইংলিশ রোমান্টিক ছবি , নোটবুক, রোমান হলি ডে, দ্যা হলি ডে...
সিরিয়াস টাইপ মুভি, গুড উইল হান্টিং, দ্যা হাউজ ওফ স্যান্ড এন্ড ফগ আরো ...
২৮. ১৭ ই মে, ২০০৭ রাত ৯:১২
পরে বলব বলেছেন: ওই আমার সিনেমা কেডা কয়ডা মারসোস ফেরত দে। আমার একটা পসন্দের সিনেমা হইলো "ইন আমেরিকা"। আমার দুইটা পসন্দের সিনেমা হইলো "আমেরিকান বিউটি" ও "আমেরিকান হিস্টোরি-এক্স"। আব্বু, তে মুভি লিস্ট বানাইস।
২৯. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:৪২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধন্যবাদ ম.রহমান ...

বলদা, "তে মুভি লিস্ট" মানে কি বুঝি নাই ... ইন আমেরিকার কথা ভুইলা গেছিলাম ... মনে করায়া দেওনে খুশি হইলাম ...
৩১. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৮
মোহাম্মদ এরশাদ বলেছেন: লিস্ট দিয়া তো লাভ নাই, মুভি ধার দেন দেখাই বলি কোনটা ক্যামন??
৩২. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৫:০৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এইগুলি খুব কমন মুভি যেকোন জায়গায় পাইবেন ... বাইর হয়া পড়েন ...
৩৩. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৫:২৯
তাসনিম নুসরাত বলেছেন: ১ বস্তা ধইন্যাপাতা কিং ভাই। কিনতে গেলে আর ভাড়া আনতে গেলে এমন বিপদে পড়ি, একটার নামও মনে আসে না। এইটা ব্যাগে নিয়ে ঘুরব এখন থেকে
প্রিয় পোস্টে যোগ করলাম। আরো আপডেট করেন :)
৩৪. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৫:৪১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: হ্যাঁ আপডেট হবে ...

পারলে দুয়েকটার কথা মনে করায়ে দিয়েন ...
৩৬. ০৯ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
পরে বলব বলেছেন: আব্বু হিন্দি মুভি তে আরো একটা এড কর, "পেজ ৩"।
৩৭. ১২ ই জুন, ২০০৭ রাত ১২:০২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আরও আপডেট করলাম রে ...

বাচ্চা, শুনলে হাসবি, "পেজ থ্রী" এখনো দেখি নাই ... না দেখা মুভি রাখি কেমনে? তবে শিগগিরই দেইখা ফালামু, খালি একটু ফ্রী হয়া লই :-)
৩৮. ১২ ই জুন, ২০০৭ রাত ১২:০৪
কেমিকেল আলী বলেছেন: দ্যা ইলুসনিষ্ট দেখার অনুরোধ রইল, ভাল লাগবে আশা করি।
৩৯. ১২ ই জুন, ২০০৭ রাত ১২:১৩
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: অলরেডি লিস্টে অ্যাড করে ফেলছি দেখেন নাই? প্রেস্টিজ আর ইলিউশনিস্ট দুইটাই :-)
৪০. ১২ ই জুন, ২০০৭ রাত ৩:৩৮
ধুসর গোধূলি বলেছেন: বস নতুন কোন লেখা দিবেন না?
৪২. ১২ ই জুন, ২০০৭ সকাল ৭:৩৩
কেমিকেল আলী বলেছেন: আর কয়েকটা নামঃ
সাইলেন্স অব লাম (জুডি ফসটার, হপকিনস)
দ্যা ডিপার্টেড (ডিক্যাপ্রিও, ম্যাট ডেমন, জ্যাক, মার্ক)
ব্লাড ডায়মন্ড (ডিক্যাপ্রিও, জেনিফার ক্যানোলি)

৪৩. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:২৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: কেমিকেল ভাই, ডিপার্টেড আগেই অ্যাড করছি ... ব্লাড ডায়মন্ড কপি করছি, আজকে দেখব, তারপরে অ্যাড করার প্রশ্ন ...
সাইলেন্স অফ দ্য ল্যম্ব "টু-বি সীন" লিস্টে আছে ...
৪৪. ১৩ ই জুন, ২০০৭ রাত ১:০৮
কালপুরুষ বলেছেন: ম্যাট্রিক্স, দ্যা টার্মিনেটর, অল কোয়াইট ইন দ্যা ওয়েষ্টার্ণ ফ্রন্ট, লায়ন অব দ্যা ডেজার্ট (ওমর মুখতার), দ্যা ফাস্ট ব্লাড, ক্রেনস আর ফ্লাইং, রোমান হলি ডে, গানস্ অব নাভারন, হোয়্যার ঈগলস্ ডেয়ার, ম্যাকানাস গোল্ড, দ্যা গুড, দ্যা ব্যাড এন্ড দ্যা আগ্লী, টাইটানিক। আরো আছে, মনে পড়ছে না।
৪৫. ২২ শে জুন, ২০০৭ দুপুর ২:৫৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধন্যবাদ কালুদা নামের জন্য :-)
...
আরও আপডেট করলাম ...
৪৬. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৩:০১
শাওন বলেছেন: :|
পর্দার সামনে ২ আড়াই ঘন্টা ধরে বসে থাকা খুব একটা সুখকর বিষয় না ।
তারপরও সেদিন একজনের জন্য Pirates of the Caribbean ৩ দেখতে বসলাম । হেহেহে যা হবার তাই হলো টেনে টেনে ৫ মিনিটে শেষ করে দিলাম ।
আহ , শান্তি !!
৪৭. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৩:১২
এই আমি মীরা বলেছেন: আপনার লিস্ট থেকে কয়েকটা অতি প্রিয় বের করলাম:
ব্ল্যাক, ফাইন্ডিং নেভারল্যান্ড, ফিফটি-ফার্স্ট ডেট, নার্নিয়া, পাইরেটস (সবগুলো), আর শ্রেক। পারস্যুট অফ হ্যাপিনেস এখনও দেখিনি, কিন্তু ওটা বের হবার পর খুব দেখতে ইচ্ছে করছিলো।
৪৮. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৩:২১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: পারস্যুট অফ হ্যাপিনেস আমি গতকাল রাতে দেখলাম ... অসম্ভব রকম টাচি একটা ছবি ... খুব খুব খুব ভাল লাগছে ... উইল স্মীথ যে এত ভাল অ্যাক্টিং করে জানা ছিল না ...
উইলের ছেলেও খুব ভাল অভিনয় করছে এই ছবিটায় ...
দেখে ফেলেন, ঠকবেন না ...
৪৯. ২২ শে জুন, ২০০৭ বিকাল ৪:১০
মানুষ বলেছেন: কয়েক দিন আগে একটা পুরোন একটা বাংলা সিনেমা দেখলাম, নাম সাড়ে ৭৪। এটা দেখতে পারেন। ভালো লাগবে আসা করি।
৫০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১৯
নেই মানুষ বলেছেন: বিশল মিস- ইন্ডিয়ানা জোনস!!!!

বুচ কাসিডি এন্ড দা সানড্যান্স কিড!!

 

মোট সময় লেগেছে ০.৯৬৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ