আমার প্রিয় পোস্ট

মেয়েটা ...

২০ শে মে, ২০০৭ রাত ১:৩২

শেয়ার করুন:                   Facebook

ক্লাস সিক্সে আমাদের সাথে একটা মেয়ে পড়তো ... বেশ ভালো ছিল পড়ালেখায় ... ক্লাসে রেগুলার সেকেন্ড থার্ড হত ... খুব একটা খাতির ছিল না (ঐ বয়সে মেয়েদের সাথে কেন জানি ফ্রীলি কথা বলতে পারতাম না) ... তবে খুব সু্ন্দর করে কথা বলতো বলে হালকা-পাতলা গড়ণের শ্যামলা মেয়েটা সম্পর্কে চমতকার একটা স্মৃতি ছিল ...

ঐ বছরই স্কুল চেন্জ হওয়ায় তার সাথে আর দেখা হয় নাই ... গত বছর আবার দেখা হল ... যেভাবে হল সেটাও মজার তবে বললাম না এখানে ... লম্বা লেখা লিখতে ইচ্ছা করছে না ...

কিন্তু ভাল লাগে নাই আমার ওকে দেখে ... মেয়েটার বাপ কাঠমোল্লা (তখন জানতাম না, এখন জানলাম) ... মেয়ে ইন্টার পাস করার পরেই আরেক মোল্লার সাথে বিয়ে দিয়ে দিয়েছে ... জন্মনিয়ন্ত্রনে বিশ্বাস করে না মনে হয় ... তাই বিয়ের দুই বছরেই দুইটা বাচ্চা ... ইন্টারে সাড়ে আটশো পাওয়ার পরেও মেয়েটার আর পড়া হয় নাই ...

সৌদী বোরখা পড়ে ... শুধু চোখ দেখা যায় ... কেমন আছ জিগ্যেস করায় একগাল হেসে বললো ভাল আছি ... কে জানে আসলেই আছে হয়তো ... কিন্তু আমার খারাপ লেগেছে ওকে দেখে ...

ছেলেবেলার সব বন্ধু মনে হয় ভাল নাই ...

 

 

  • ৩১ টি মন্তব্য
  • ৩৭৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে মে, ২০০৭ রাত ১:৩৫
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আরিফ জেবতিক ভাইয়ের পোস্ট পড়ে হঠাত ওর কথা মনে পড়লো ... কে জানে অন্যরা কেমন আছে ...
২. ২০ শে মে, ২০০৭ রাত ১:৪৬
comment by: আরিফ জেবতিক বলেছেন: উড়ে যাও কালো কষ্ট।
৩. ২০ শে মে, ২০০৭ রাত ২:০১
comment by: ধূসর ছায়া বলেছেন: উড়ে যাও কালা কইতর (নকল মারলাম)
৪. ২০ শে মে, ২০০৭ রাত ২:০২
comment by: আসল ট্র্যাপ বলেছেন: হাজার হাজার মেয়ের এই অবস্থা।
৫. ২০ শে মে, ২০০৭ সকাল ১১:৪৮
comment by: রাগ ইমন বলেছেন: বোরখা পরে উড়বে কি ভাবে?
কিংসুক , সুখ একটি "কন্সেপ্ট" । মিলে গেলে সুখী , না হলে কবি । ;)
৬. ২০ শে মে, ২০০৭ রাত ৯:৫১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আরিফ ভাই, ধূসর ছায়া, আসল ট্র্যাপ -> থ্যাংকস ফর কমেন্ট ...

আসল ট্র্যাপ -> সহমত

রাগ ইমন -> বোরখা পড়ে ওড়া যায় কিনা জানি না, তবে পড়ালেখা মাঝপথে বন্ধ করলে আর ওড়া যায় না এটা মোটামুটি শিওর ...

আর কবিরা কি সবাই অসুখী?



৭. ২০ শে মে, ২০০৭ রাত ৯:৫৫
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম...
কেউ কেউ ভালো নাই ..
৮. ২০ শে মে, ২০০৭ রাত ১০:০৩
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আসলেই অনেকে ভালো নাই ... ক্লাস ফাইভে যার সাথে ভাগাভাগি কইরা কমিক পড়তাম সেই ছেলেটা আর্মির একজন সাধারণ সৈনিক ... সেটায় সমস্যা ছিলো না ... কিন্তু দেখলাম সে আর আমার সাথে আগের মত কথা বলতে পারতেছে না ... কোন একটা অদৃশ্য দেয়ালে সব কথা বাধা পাইতেছে ...
আমিও ওকে আগের মত তুই করে বলতে পারলাম না ... কেন জানি সংকোচ হইল ...
খুব খারাপ এই সময়গুলি ...

ভাল নাই ... অনেকেই ভাল নাই ...
৯. ২০ শে মে, ২০০৭ রাত ১১:০৪
comment by: শাওন বলেছেন: দেশে আসলেই এই সমস্যাটা আছে । দেশে না আমি এখানেও দেখছি একি কাহিনী ।
১০. ২০ শে মে, ২০০৭ রাত ১১:১৮
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: দেশে আছে জানি ... কিন্তু ফ্রান্সেও যদি এই সমস্যা থাকে তাহলে তো আসলেই কিছু করার নাই ... আমিতো ভাবতাম মানুষের শিক্ষা-সচেতনতা বাড়লে এটা আস্তে আস্তে কমে যাবে ...
১১. ২০ শে মে, ২০০৭ রাত ১১:২৫
comment by: আবু সালেহ বলেছেন: অল্প বয়েসে বিযে দেওয়া আমার মোটেও পছন্দ নয়.....
১২. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৩
comment by: শাওন বলেছেন: ফ্রান্সে আছে , কিন্তু কারা ? অবশ্যই সেটা বাঙালী জাতি । কিন্তু আমি চিন্তা করি পারিনা যে তারা তো অশিক্ষিত না , শিক্ষিত মানুষ এমন করলে আসলেই রাগ লাগে । তার উপর তারা থাকে ইউরোপে । কিন্তু ভাবধারা রয়ে গেছে সেই সেকেলে ।
১৩. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৮
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধন্যবাদ আবু সালেহ কমেন্টের জন্যে ...

শাওন, সেকেলে ভাবধারার জন্য এটা করা হয়, নাকি ইনসিকিওরিটি থেকে? মেয়ে বিদেশী চাল-চলন শিখে ফেলবে, হয়তো কোন বিদেশী ছেলে পছন্দ করে ফেলবে এই চিন্তা থেকে করে না তো? ... আমি কিন্তু এমন দেখেছি ... মেয়ের বয়স আঠারো হওয়ার আগেই বিদেশ থেকে ফোন করে শুরু হয়, ভাবী একটা ভালো ছেলে দেখেন না, মেয়ে বড় হয়ে যাচ্ছে ... কখন যে কি করে বসে ...
হাস্যকর ...
১৪. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৪৮
comment by: শাওন বলেছেন: ভালো পয়েন্ট বলেছেন । আসলে এটার জন্য এই দায়ী ২টা কারণই । আপনার মত আমারো এটি চোখ এড়ায়নি ।

কিন্তু সেকেলে ভাবটা আছে যারা বেশী (!)ইসলামিক হয়ে গিয়েছে ।
তবে আমার নিজের ধারণা বাঙালী ছেলেমেয়েরা অন্যদেশের থেকে নিজের দেশের ছেলেমেয়েকে বেশী পছন্দ করে । তবে হ্যা একটা অংশ তো আছেই তাদের বেশীরভাগকে আমি উগ্রই বলবো । আর যারা এমন তারা জেনারেলী ধনী পরিবারের ছেলেমেয়ে হয় ।
১৫. ২১ শে মে, ২০০৭ ভোর ৫:০১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: হুমম ... বুঝলাম .....

সব জায়গাতেই ঝামেলা আছে ...
১৬. ২১ শে মে, ২০০৭ ভোর ৫:১২
comment by: ফারহান দাউদ বলেছেন: কিংকর্তব্য,বিবাহ বিষয়ে লেখা এত বেশি ক্যান??:)
১৭. ২১ শে মে, ২০০৭ ভোর ৫:১৮
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: যার মাথায় যা ঘুরে :-)
কিডিং ...
যখন যে বিষয় মাথায় আসে সেটা নিয়াই লিখি ... এই পোস্টের জন্য দায়ী আরিফ জেবতিক ভাই ... উনার বাল্যবন্ধুদের পোস্ট পইড়াই মেয়েটার কথা মনে হইল ...
১৮. ২১ শে মে, ২০০৭ ভোর ৫:২০
comment by: ফারহান দাউদ বলেছেন: হুমমম,ঘুমাইতে যাই,তুমি কি আবার অফিসে নাকি? ডিউটি তো আজব জিনিস দেখি।
১৯. ২১ শে মে, ২০০৭ ভোর ৫:৩৮
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আবার জিগস ... লাইফ হেল হয়া যাইতেছে ...
২০. ২১ শে মে, ২০০৭ ভোর ৬:৫০
comment by: জলদস্যু বলেছেন: আপনি বোরখার নিচ দিয়ে গালভরা হাসি দেখলেন কিভাবে? :)

আমারও কলেজের অনেক বান্ধবী ছিল, যাদের মাঝে সীমাহীন পোটেনশিয়াল থাকা সত্তেও বাবা-মার হটকারী সিদ্ধান্তে কিছু করতে পারে নি। দুর্ভাগ্য তাদের বা হয়ত আমাদেরও। কারণ আমরা তাদের মত প্রতিভাময়ীদের ব্যবহার করতে পারি নি। :(
২১. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৫৩
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: চোখ দেইখা যদি না বোঝেন কে হাসে আর কে কাঁদে তাইলে তো ভাই সমস্যা ...
থ্যাংকস ফর কমেন্ট ...
২২. ২১ শে মে, ২০০৭ রাত ১০:০৭
comment by: আশিক মাহমুদ বলেছেন: সৌদি বোরখা কি জিনিস? রকমফের আছে নাকি? (কনফিউজড)
২৩. ২১ শে মে, ২০০৭ রাত ১০:১০
comment by: ধুসর গোধূলি বলেছেন: নিনজা বোরখা আশেকে মাহমুদ!
২৪. ২২ শে মে, ২০০৭ রাত ২:১৬
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আশেকে মাহমুদ!!!
বিশ্ব আশেকে রসুলের মত লাগতেছে :-)
২৫. ২২ শে মে, ২০০৭ রাত ৩:৩৭
comment by: ফারহান দাউদ বলেছেন: বিশ্ব আশেকে রসুল? পুরান কথা মনে পইড়া গেলো(বুড়া হয়া যাইতাসি নাকি,খালি পুরান কথা মনে পড়ে?) শাহানের বাসায় যাইতাম স্কুল আর কলেজে থাকতে,আরামবাগের গলি দিয়া,দেওয়ানবাগীর দরবারের পাশ দিয়া,ঐখানে লেখা থাকতো আশেকে রসুল সম্মেলন,হুমম,অনেক কথা,খালি পুরান কথা মনে পড়ে,আসলেই বুড়া হয়া গেসি।
২৬. ২২ শে মে, ২০০৭ রাত ৩:৪৯
comment by: ধুসর গোধূলি বলেছেন: এইতো দিলেন ফা.দা. মিয়া আবার মৌমাছির চাকে ঢিল।
দেওয়ানবাগীর বাসার কাছে আরামবাগ গার্লস স্কুলের ঠিক কোণায় একটা পিঁয়াজু, চপের দোকান আছে। আহারে সেই দিনগুলি...
২৭. ২২ শে মে, ২০০৭ রাত ৩:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: গোধূলি ভাই,টার্গেট টা আসলে কি আসিলো কন দেখি?চপের দোকান,নাকি---- হেহেহেহে....
২৮. ২২ শে মে, ২০০৭ রাত ৯:৫৫
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ফারহান, সব কথা কইতে হয় না ... দেখ না গোধূলি ভাই শরম পাইতাছে ...

আসলেই বুড়া হয়া যাইতেছি ... খালি পুরান কথা মনে পড়ে ...
২৯. ০৩ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
comment by: পরে বলব বলেছেন: আব্বু আমিও বিয়া করুম। পাত্রি দেখো।
৩০. ০৫ ই জুন, ২০০৭ রাত ১১:৫০
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: নিজের কাজ নিজে করা উচিত :-)
৩১. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:১৯
comment by: ভেড়া বলেছেন: আব্বু থাকতে নিজে নিজে করবে ক্যান ?

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৫৫২