আমার প্রিয় পোস্ট

শিরোনামহীন ...

২৬ শে মে, ২০০৭ রাত ১২:৩৩

শেয়ার করুন:                   Facebook

ব্লগ লিখতে ইচ্ছা করছে কিন্তু কি লিখব বুঝতে পারছি না ... যাই লিখতে যাই মনে হয় এসব তো আগেই লেখা হয়ে গেছে .. বহুবার-বহুভাবে ... নয়তো মনে হয় সব অর্থহীন ... ব্লগিং আসলে একটা খেলা ছাড়া আর কিছু না ... সারাদিন সুবিধাবাদী সমাজে জীবিকার ধান্দা করি ... প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াই বসুন্ধরা সিটি আর আড়ংয়ে ... দুপুরে খেতে যাই পিজা হাত আর কেএফসিতে ... আর রাত্রে ব্লগে ঢুকে আগুন গরম সব পোস্ট দিয়ে বিশাল বিপ্লবী ইমেজ বানাই নিজের ... সবাই দেখ দেশ নিয়ে, মানুষ নিয়ে কত ভাবি আমি, কত দরদ আমার ... কিন্তু এই ব্লগিংবাজি আসলে কি সমাজ বদলের চিন্তা নাকি কমেন্ট পাওয়ার ধান্দা সেটা নিয়ে একটু পর সন্দেহ জাগে নিজেরই ...

স্বল্প সময়ে গুটিকয়েক পোস্ট ঝেড়ে সামহোয়্যার থেকে কয়েকশো কমেন্ট আর কয়েক হাজার হিটের পাশাপাশি আরএকটা জিনিস পেলাম ... সেটা বিখ্যাত হওয়ার সহজ রাস্তা ... গল্প লিখতে পার না? কবিটা আসে না? ... নো প্রবলেম ... দেশ নিয়ে, সমাজ নিয়ে বড় বড় আবেগ জবজবে কিছু পোস্ট মার ... কেউ জিগ্যেস করবে না তুমি নিজে কি করছ ... সবাই কমেন্ট দিবে ... রেটিং দিবে ... বাড়বে পরিচিতি ... বাড়বে আত্মপ্রসাদ ...

বিখ্যাত হওয়ার আরও দুয়েকটা উপায় আছে অবশ্য, নাই বা বললাম এখন ...

কয়টা লোক আছে এখান যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে পার্সোনাল লাইফে ১০০% সত? আমি জানি অনেকেই পারবে, আমিও ... কিন্তু যদি প্রশ্নটা এভাবে করি? বাংলাদেশে বাস করে কোন একটা সরকারি চাকরি করে, যেখানে অসাধুতার ১০১টা উপায় আছে, তারপরেও সত থাকতে পারতেন কয়জন?

এইবার আমার নিজের গলা কেঁপে যাবে ... অন্যডের কথা জানিনা ...

কালকে দেখলাম এক মটর সাইকেল আরোহী নির্মমভাবে লাথি-ঘুঁষি মারছে এক রিকশাওয়ালাকে ... দোষ অবশ্য রিকশাওয়ালারই ... আরেকটু হলেই মোটর সাইকেলটা তার ঘাড়ে পড়ত ... কিন্তু তারজন্য এতটা মার তার প্রাপ্য না ... মারটা সে খেল রিকশা চালায় বলেই ... গাড়ি চালালে পাল্টাপাল্টি গলাবাজি-গালিবাজি হত, তারচেয়ে বেশি কিছু না ...

তিনজন ছিলাম আমরা, চাইলে সহজেই পারতাম মোটরসাইকেলওয়ালার কলার চেপে ধরে তাকে সরিয়ে আনতে ... বলতে পারতাম অনেক মারছেন এইবার বাড়ি যান ... পারতাম, কিন্তু করলাম না ... তাকিয়ে তাকিয়ে দেখলাম আশেপাশে বাড়ির দারোয়ানরা এসে লোকটার গায়ে মাথায় হাত বুলিয়ে ঠান্ডা করতে কত সময় নেয় ...

আমরা সবাই খারাপ ... কেউ বেশি কেউ কম ...

[যারা চান নিজেদের লাস্ট লাইনের বাইরে রাখতে পারেন ... নো প্রবলেম]

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ২৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মে, ২০০৭ রাত ১২:৩৬
comment by: ভেড়া বলেছেন: তুই সুবিধাবাদী না হলেই পারিস্ ।
২. ২৬ শে মে, ২০০৭ রাত ১২:৪২
comment by: পথিক!!!!!!! বলেছেন: কিরে এত খেপলি কেন?

সবাই খারাপ হলে খারাপ হওয়াটাই স্বাভাবিক , ওতে এত খ্যাপার কিছু নেই।
৩. ২৬ শে মে, ২০০৭ রাত ১২:৪৪
comment by: ফারহান দাউদ বলেছেন: বেশি ভাইবো না,চোখ বন্ধ রাখো,গরম গরম লেখা দাও,দেশ উদ্ধার করো কিন্তু নিজের পোলাপানরে অবশ্যই বিদেশে পড়াইবা,পারলে নিজেও বিদেশে উড়াল দাও,২ দিন পরে পরে কিন্তু কইবা দেশের কি হইতাসে,দেশে আসতে চাই,কিন্তু দেশে আসতে কইলেই আবার কইবা ভাইরে আসতে চাই কিন্তু বাস্তবতা আসতে দেয়না,মনটা বড় কান্দে,আর পোলাপানগুলার কি হবে?ওরা দেশে টিকবে না,ইত্যাদি ইত্যাদি। আর বাংলাদেশে যারা থাকে ওদের দেশপ্রেম কত কম আর নিজেরা কত দেশপ্রেমিক ঐটা নিয়া লম্বা লেকচার দিবা,ব্যস,তুমি নামডাক কামাইবা,তুমি ১জন সুখী মানুষ।চলবে?
৪. ২৬ শে মে, ২০০৭ রাত ১২:৪৭
comment by: ফারহান দাউদ বলেছেন: আর হ,তালে বেতালে চামেচুমে কাউরে বাগে পাইলেই রাজাকার বানাইবা,নামডাক আরো বাড়বো। বেশি করতে যাইবা না,তাইলেই ঝামেলা,কেউ কইবো রাজাকার কেউ কইবো আবাল,মুখে চাপা পিটাইবা,সবাই শাবাসি দিবো,বড়ই মজা।
৫. ২৬ শে মে, ২০০৭ রাত ১২:৫৬
comment by: ফাহা বলেছেন: ভাল হইছে।
ফারহান দাউদের কমেন্টও ভালৈছে
৬. ২৬ শে মে, ২০০৭ রাত ১:০১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভেড়া -> না হইলেই পারি, কিন্তু সুবিধাবাদী হইলে তো অনেক মজা ... কি দরকার ঝামেলা বাড়ায়ে?
...
পথিক ভাই -> জানি না, কোন কাজ নাই এইজন্য খেপছি মনে হয়, ব্যস্ত হয়া পড়লেই আবার এইসব বাজে জিনিস মাথা থেইকা সইরা যাবে ...
...
ফারহান -> কে কি কইলো তাতে এত কান দেও ক্যান? মনে রাইখো বেশি পোস্ট মানেই বড় ব্লগার, বাট বড় দেশপ্রেমিক না ... সো ভুইলা যাও, চামে চিকনে ব্লগিং কর, আর জিআরই পড়া শুরু কর ... পাশ করতাছ বাইরে অ্যাপ্লাই করবা না?
৭. ২৬ শে মে, ২০০৭ রাত ১:০১
comment by: ধুসর গোধূলি বলেছেন: আমি খারাপ, বেশ ভালোই খারাপ।
মহৎ সাজার জন্য না, কথাটা বললাম সত্য বলেই।
৮. ২৬ শে মে, ২০০৭ রাত ১:১২
comment by: ফারহান দাউদ বলেছেন: আর জিআরই। ভালো রেজাল্ট থাকলে পড়তাম,হাজার হোক আমিও মানুষটা দেশপ্রেমিক না,তাল পাইলে একটু ভাব লই আরকি,কিন্তু রেজাল্ট ভালো না,বাইরে যাইতে পারমুনা,দেশে কিসু না পাইলে বিমানের চাক্কায় কইরা যাওয়ার চেষ্টা দিমুনে বরং। আমরিকা কিন্তু দেশ-বিদেশের জিনিয়াস চায়,আমার মতো আবাল ওদের দরকার নাই।:)
৯. ২৬ শে মে, ২০০৭ রাত ১:১৮
comment by: ফারহান দাউদ বলেছেন: আর ব্লগিং? এইটা লয়া কালকে কেলেংকারি হইসে,সারা রাত ব্লগে গুতায়া সকালে কাজিনের হবু শ্বশুরবাড়িতে পয়লা দিন গিয়া ঘুমায়া গেসিলাম,এইটা নিয়া মনে হইতাসে বিশাল কাহিনী হইবো।:(
১০. ২৬ শে মে, ২০০৭ রাত ১:২৪
comment by: ধুসর গোধূলি বলেছেন: ফা.দা. ডেসপারেট হইয়া যান। আমার এক দোস্ত কইছিলো বিদেশ আমি যামুই যামু। যদি উন্নত কোন দেশে যাইবার নাও পারি, ভূটান হইলে যামু আমি।

অইরমের ডেসপারেট হইয়া যান।
১১. ২৬ শে মে, ২০০৭ রাত ১:৩৮
comment by: ফারহান দাউদ বলেছেন: গোধূলি ভাই হ,দেশে আগে চাকরি বাকরি খুঁইজা দেখি,না পাইলে উগান্ডা নাইলে আফগান যামুগা।
১২. ২৬ শে মে, ২০০৭ রাত ১:৫৪
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ফারহান মিয়া, সবাই অমনই কয় ... তারপরে সাইজা গুইজা টাটা দিয়া আমেরিকা রওনা দেয় ... দেখি তুমি কয়দিন থাকো ...
আরেকটা কথা, আজকাল কিন্তু বাংলাদেশ থেইকা অনেকেই উগান্ডা নামিবিয়া নাইলে সেনেগাল যাইতাছে এরিকসনের চাকরি নিয়া ... সেইরকম পয়সা দেয় ... যাইতে পারলে লালে লাল হয়া যাইতাম ... কাজেই আফ্রিকারে নিয়া হইসো না ...
১৩. ২৬ শে মে, ২০০৭ রাত ২:৪২
comment by: ফাহা বলেছেন: তাই নাকি @কিংকর্তব্যবিমূঢ়
১৪. ২৬ শে মে, ২০০৭ রাত ৩:৪৯
comment by: ফারহান দাউদ বলেছেন: কিংকর্তব্য,আমি থাকমু কে কইলো? পারলে তো এখনি ভাগি,আমার অত দেশপ্রেম নাই,তবে কথা কি জানো,আমারে বিদেশেও নিবো না,আকামের লোকজন ওদের লাগেনা:(
এরিকসন দিয়া আমি কি করমু?(বা এরিকসন আমারে দিয়া কি করবো?) বরং নামিবিয়া কি উগান্ডার জঙ্গল কাইটা রাস্তা বানাইতাসে এমন কোন খবর পাইলে দিও,১টা ট্রাই দিয়া দেখমু।
১৫. ২৬ শে মে, ২০০৭ ভোর ৪:৪২
comment by: কনফুসিয়াস বলেছেন: ব্যাপারটা আসলে উভমূখী, ব্লগে লিইখা দেশ উদ্ধার করা যায় না এ কথা ঠিক। তবে অনেক কিছুই যায়...।
দেখি একটা লিষ্ট বানামু নে পরে।
১৬. ২৬ শে মে, ২০০৭ ভোর ৫:৪৯
comment by: সন্ধ্যাবাতি বলেছেন:
১৭. ২৬ শে মে, ২০০৭ সকাল ১০:৪৭
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ফাহা -> হ্যাঁ তাই ...

ফারহান -> আচ্ছা ঠিক আছে ... জানামুনে ...

কনফু ভাই -> দুইটা জিনিস করা যায় চোখে পড়ছে ... ১. প্রাপ্তি মুভমেন্ট ২. আরিফ ভাইয়ের ভ্যালেরি মুভমেন্ট ...
আর কিছু তো চোখে পড়ল না ... পারলে লিস্টি বানায়েন ... কাজে লাগবে সবার ...

সন্ধ্যাবাতি -> ক কইলেন বুঝলাম না তো কিছু ...
১৮. ২৬ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: পথিক!!!!!!! বলেছেন: কিং...
তোমার সাথে একটু কথা ছিল...
পারলে আমাকে একটা মেইল দিও



১৯. ২৭ শে মে, ২০০৭ রাত ৯:৩৫
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: মেইল করছি বস ... মেইলবক্স চেক করেন :-)
২০. ২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:১৪
comment by: তাসনিম নুসরাত বলেছেন: তবে যে সেদিন বললেন অনুভুতিগুলো মরে গ্যাছে? অনুভূতিহীন কেউ এভাবে ভাবে না কিংকর্তব্যবিমূঢ় ভাই :)
২১. ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫৮
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভাবে ভাবে ... শুধুই ভাবে ... কিছু করে না ... কিছু না কইরাও তার রাত্রে এসি রূমে ঘুমাইতে কোন অসুবিধা হয় না ...
...
বিবেকের চাবি পেয়ে গেছি খুঁজে ... যখন খুশি বন্ধ করে দিতে পারি ...
...
এই অনুভূতি রাইখা তাহলে আমার লাভটা কি?
২২. ০৩ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
comment by: পরে বলব বলেছেন: শালা খারাপ। এমুন মাইর টা দিলো আর তুই দাড়ায়া দাড়ায়া দেখলি?
২৩. ০৫ ই জুন, ২০০৭ রাত ১১:৫৭
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এইটাই তো কথা ... আমি কিছুই করতে পারিনা ... খালি ফোরামে বড় বড় কথা কই ... বালের ব্লগিং ...

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৫৫১