আমার প্রিয় পোস্ট
- তারিফ এজাজের স্বপ্ন, আর ভাষা আন্দোলনের ইতিহাসের কথা - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- ' আর ইউ এফ্রেইড অফ ক্রোকশিয়া?' - হাসান মোরশেদ
- ছাদের কার্ণিশে কাক - আনোয়ার সাদাত শিমুল
- নিঃশব্দে - প্রজাপতি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- ...পরীক্ষাশেষের জট-ভাবনা - প্রজাপতি
- আমাদের গ্যাছে যে দিন... - প্রজাপতি
- কংকাবতী আখ্যান অথবা আমি ইহাকে যেমন করিয়া পাইলাম - কনফুসিয়াস
- > উইল ইউ ম্যারি মি? - কনফুসিয়াস
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- আর্চিস গ্যালারী পেরিয়ে... - আনোয়ার সাদাত শিমুল
- ছোট্ট ধাক্বা-2 - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- ত্রিভুজের রাজাকার হয়ে উঠন (সপ্তম পর্ব) - ত্রিভুজ
- একটি পরিবারের আনন্দ-বেদনা এবং আবেগ কথন - আনোয়ার সাদাত শিমুল
- সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া - প্রজাপতি
- ফ্লপ ফোর্থ অ্যাম্পায়ার - আনোয়ার সাদাত শিমুল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
প্রিয় মুভি - অক্টোবর স্কাই
৩০ শে মে, ২০০৭ ভোর ৪:৪৯
আবার সেই পুরনো রোগ ... লিখতে ইচ্ছা করছে কিন্তু লেখার মত পাচ্ছি না কিছু (ডিম ভাজি দিয়ে ভাত খাইলাম টাইপ লেখা এখনো দিতে ইচ্ছা করে না) ... তাই ভাবলাম খুব প্রিয় একটা মুভি নিয়েই লিখি না হয় ...
"অক্টোবর স্কাই" মুভিটা তৈরি হয়েছে হোমার নামের এক স্বপ্নবাজ কিশোরের আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে ...
হোমার বেড়ে ওঠে ওয়েস্ট ভার্জিনিয়ার ছোট্ট একটা মাইনিং টাউনে ... তার বাবা কয়লা খনিতে কাজ করে ... তার স্বপ্ন ছেলেও একদিন তার মতই তুখোড় মাইনার হবে ...হোমারের স্বপ্ন অন্যরকম ... কয়লাখনির অভিশপ্ত জীবন ছেড়ে সে পা ফেলতে চায় অন্য কোন আঙিনায় ...
হোমার তার স্বপ্নের সন্ধান পায় যখন রাশিয়া আকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় ... অক্টোবরের আকাশে সেই উপগ্রহকে ছুটে যেতে দেখে হোমার বিস্ময়াভিভূত হয় ... রকেট সায়েন্স নিয়ে গবেষণা করা আমেরিকান সায়েন্টিস্টরা তাকে উদ্দীপ্ত করে ... সে স্বপ্ন দেখে নিজেই একটা রকেট বানানোর ...
হোমারের স্বপ্ন সন্চারিত হয় তার তিন বন্ধুর মাঝে ... আর তাদের ম্যাথ টীচার মিস রাইলি, যিনি বিশ্বাস করেন সেইসব ছাত্রদের ক্ষমতায় যারা স্পোর্টস স্কলারশিপ নিয়ে কলেজে যেতে পারবে না বলে সারাজীবন কয়লাখনির গহীন অন্ধকারে পচে মরবে ...
মাইনার পিতার প্রচন্ড ভর্তসনা, বড় ভাইয়ের উপহাস, সহপাঠীদের কন্টিনিউয়াস টীজিং ... সবকিছু উপেক্ষা করে শুরু হয় চার কিশোরের রকেট রকেট খেলা ...
বাকিটুকু দেখতে চাইলে ডিভিডি যোগাড় করেন আজকেই, আমি বলব না :-)
"Sometimes One Dream is bright enough to light up the sky" -ট্যাগলাইনই বলে আশাবাদী মানুষের গল্প , যারা স্বপ্নের পেছেনে ছুটতে ভয় পায় না ...
ছবির একদম শেষ অংশটুকু বেশি চমতকার ... মিস করবেন না প্লীজ ...
সত্য ঘটনা অবলম্বনে বানানো মুভি ... আজকাল তো একটা ফ্যাশান হয়ে গেছে যেকোন মুভির শুরুতে "বেজড অন এ ট্রূ স্টোরী" লাগিয়ে দেওয়ার ... পাবলিক তাহলে খায় বেশি ... আসলে যে তার মাঝে কতটুকু ট্রু স্টোরী থাকে বোঝা মুশকিল ... এটা তেমন না ... হোমার হিকাম জুনিয়রের লেখা "দ্য রকেট বয়েজ" বই অনুসরণ করে বানানো (গুগলে সার্চ দিলে আরও জানতে পারবেন, যদি ইচ্ছা থাকে) ...
হোমারের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন জেক গিলেনহাল (ব্রোকব্যাক মাউন্টেন, দ্য ডে আফটার টুমরো) ... তার বদমেজাজী বাবার চরিত্রে ক্রিস কুপার (সীবিস্কিট, বোর্ন আইডেন্টিটি) ... আর মিস রাইলীর চরিত্রে লরা ডার্ন (আ পারফেক্ট ওয়ার্ল্ড, আই অ্যাম স্যাম) ... ডিরেক্টর জো জনস্টোন (জুরাসিক পার্ক থ্রী, জুমানজি) ... মুভিটা রিলিজ হয় নাইন্টি নাইনে ...
আইএমডিবি রেটিংয়ে অক্টোবর স্কাই পেয়েছে ৭.৬ ... যদিও রেটিংকে বেইল দেই না তাও একটু খারাপ লাগলো দেখে ... ইট ডিজার্ভস মোর ...
যারা এখনো দেখেন নাই দেখে ফেলেন ... ঠকবেন না নিশ্চিত ...
মাহবুব মোর্শেদ বলেছেন:
ব্রেভো।
ধুসর গোধূলি বলেছেন:
আমি একটা পোস্ট করেছিলাম বেশ আগে। "দ্যা স্ট্রেইট স্টোরী" - পড়েছিলেন নাকি?সিনেমাটা দেখার মতো।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
মাহবুব মোর্শেদ -> ব্রেভোটা কার জন্যে এবং কেন বয়ান করলে প্রীত হইতাম ......
তাসনীম -> এইটা রেন্ট করার না, কেনার মত সিনেমা ... সোজা আইডিবি যান, গিয়া কিন্যা ফালান (দুষ্প্রাপ্য না, পাওয়া যায়) ... টাকা ফেরত দেয়া নিয়া টেনশন নাই, আমি জানি আপনার ভাল লাগবে :-)
...
ধূসর গোধূলি -> পড়ি নাই দাদা, এখন পড়লাম ... "স্ট্রেইট স্টোরী" দেখি নাই, তবে দেখব ... কাহিনী পছন্দ হইছে ... আইডিবি যাওয়া হয় না বহুতদিন এইটাই সমস্যা ...
"ছবিটা দেখার মত" ... কোন ছবি প্রসঙ্গে বললেন ঠিক বুঝলাম না , তবে আমার মনে হয় দুইটা সম্পর্কেই খাটে, নাকি? :-)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
কমেন্ট পাইতে পাইটে অভ্যাস খারাপ হয়া গেছে দেখি, কমেন্ট কম দেখলে মন খারাপ হয়া যায় :-)
ধুসর গোধূলি বলেছেন:
ব্যাপার না, আমি তো চান্স পাইলেই আপনেরে কমেন্টাই 
খারাপ লাগলে গরীবরে খালি ইট্টু সাউণ্ড দিয়েন। কারো কইলজা কানলে আমার খুব কষ্ট হয়! (অবশ্য আপনের শালি থাকলে এই কষ্টের পরিমানটা খানিক বেশিই হবে)।
স্ট্রেইট স্টোরী নিয়ে বলেছি বস্
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
আইচ্ছা ঠিকাছে, অখন থেইকা আপনারে ঘন ঘন ইয়াদ করুম :-) ... শালিকা আছে, কিন্তু মনে হয় লাইন ক্লিয়ার পাইবেন না (আজকালকার মাইয়া তো, আগে থেইকা লাইন না দিলে সমস্যা) ......
সেরেন্ডিপিটি দেখছি বেশ আগে ... খুঁটিনাটি মনে নাই, ডিভিডিটাও নাই আমার কাছে ... ঐটা নিয়া লেখা একটু রিস্ক হয়া যাবে ...
...
আরেকটা কথা, এইটা রিভিউ না, নেহাতই একটা ওয়েবলগ ... এই সীমিত জ্ঞান নিয়া রিভিউ লিখতে বসলে পণ্ডিতেরা দৌড়ানি দিবে :-)
ধুসর গোধূলি বলেছেন:
ধুরো মিয়া, আমি কি পণ্ডিতগো লাইগা কইছি নাকি রিভিউ করতে? করবেন তো আমার আর আপনের লাইগা (আর আপনের শালির লাইগা)।আমারে ঐরকম কেউ পাইছেন নাকি যে লাইন না পাইলে কান্দুম? লাইন না পাইলে বাইপাস করুম। ডিশের লাইনে কখনো চোরাই লাইন চালাইছেন? কিংবা টিএণ্ডটির লাইনে আলপিন গুঁজে দিয়ে প্যারালাল লাইন! হেহ হেহ হেহ, জটিল মজা।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ঠিক ... লাইন খালি না থাকলে কান্দার কি আছে? "বাস, ট্রেন আর মেয়েদের পিছনে দৌড়াইতে নাই, একটা গেলে আরেকটা পাওয়া যায়" কার বাণী ভুইলা গেছি ......
টিএন্ডটির লাইন নিয়া করি নাই, তবে ডিশের লাইন নিয়া তো করতেই হয় ... কয়দিন আগেই সিরিয়ালের যন্ত্রণা থেইকা বাঁচার জন্যে নিজের রুম পর্যন্ত লাইন টানলাম (লাভ হয় নাই, তার কয়দিন পরেই টিভিকার্ড নষ্ট) ...
ধুসর গোধূলি বলেছেন:
বাণীর পাশে কাউরে খাড়া না করাতে পারলে দ্যান এই অধম ধুসর গোধূলির নামটারেই হালাল কইরা!আমার এক দোস্ত আরেক ছ্যাঁকা খাওয়া দোস্তরে কইছিলো,
"ব্যাটা ছেলে সুনার চামুচ, বেঁকাও ভালো।
আর মাইয়া মানুষ হইলো টিস্যু পেপার,
একটা গেলেও আইবো হাজার হাজার।
তুই কান্দোশ ক্যা হালার পুত"!
অনাহুত আগন্তুক বলেছেন:
ভাইয়া, তুমি তো আমাকে প্রশংসা করে ফুলিয়ে ফেলেছো.. দুদিন ধরে আমার বুক সাইত্রিশ ইন্চি উঁচু হয়ে আছে! হিহিহিহি! আসলে অনেকদিন কেউ প্রশংসা করে না.. সেদিন একটা বন্ধু বাঁশি শুনে বাড়াবাড়ি রকম প্রশংসা করলো.. আমি ভাবলাম খামাখা আমাকে পচাচ্ছে.. তারপর পরের দিন বাঁশি ধরার পর মনে হলো.. আমি অনেকদিন পর নিজেকে বিশ্বাস করতে শুরু করেছি - যে আমি অন্তত কিছু একটা পারি.. হিহিহি..
আমার তোমার ব্লগটাও খুব ভালো লাগলো.. আমি এই মুভিটা দেখিনি.. ইদানিং মুভি দেখা অনেক কমে গেছে.. এ মাসে দেখার মত দেখেছি.. cinderella man, crash, bea season, finding neverland, world's fastest indian ছবিগুলো জোশ..
i am sam এর সাউন্ডট্র্যাক ( পার্ল জ্যাম - অরিজিনাল ব্টিলস) টা জোশ লাগসে - কিন্তু মুভিটা দেখা হয় নাই! ইশশ.. আমার আরেকটু সময় থাকলে ভালো হত.. তোমার ব্লগটা ঘাটতে পারতাম!
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ধূসর বস -> ঠিকাছে দিলাম ... মহামতি ধূসর গোধূলি বলিয়াছেন "বাস, ট্রেন আর মেয়েদের পিছনে দৌড়াইতে নাই, একটা গেলে আরেকটা পাওয়া যায়" ... খুশি? :-)...
অনাহূত আগন্তুক -> সিনডারেলা ম্যান, ক্র্যাশ, ফাইন্ডিং নেভারল্যান্ড - তিনটাই সুপার্ব মুভি ... আমার খুবই প্রিয় ... ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ইন্ডিয়ান আর বী সিজন দেখা হয় নাই :-(
পারলে আরও কিছু ভাল মুভির নাম দিও ...
শাহানের কথা শুইনা "শশ্যাংক রিডেম্পশান" আর লর্ড অভ দ্য রিংস আর দেইখা বহুতদিন আর কোন সিনেমারেই সিনেমা মনে হইতো না,একেবারে সেইরকম মুভি যারে কয়,এরপর থাইকা তোমাগো পোলাপানের চয়েসের ব্যাপারে শ্রদ্ধা আইসা গেসে,সামনে ২-১ মাস মুভি দেখার ইচ্ছা না থাকলে তোমাদের চয়েস দেখি। ভালো কথা,"অ্যাপোক্যালিপ্টো" দেখসো? ঠকবা না।
আর গেসিলাম নানার বাড়ি,খাইসি,দাঁতের ডাক্তার দেখাইসি আর ছোট-মোটা মিলায়া ১৪টা বই পড়সি।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ফারহান -> ১৪টা বইয়ের কথা কইয়া তো নস্টালজিক কইরা দিলা ... বই পড়া আগের চেয়ে অনেক কইমা গেছে ... জোরেশোরে একটা রিস্টার্ট দিতে হইবো ......
ছুটি তো সেইরম কাটাইলা :-)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
"অ্যাপোক্যলিপ্টো" দেখি নাই ... কি কি মুভি নেক্সট দেখুম তার একটা লিস্টি বানাইতেছি ... সেই লিস্টে অ্যাড করলাম ... একটু ফ্রী হইয়াই দেখা শুরু করমু ...
কেমিকেল আলী বলেছেন:
যদিও আমি মুভি সমালোচক না, তারপরও বলছি।আমেরিকান মুভিতে সব সময়ই তারা সবার উপরে সেইটা দেখাবেই দেখাবে-- সে যে ভাবেই হোক। এই বিষয়টা আমার একেবারেই ভাল লাগে না।
তবে পলিটিক্যাল মুভি ছাড়া অন্যগুলোর কথা আলাদা।
আর ইদানীংকার মুভিতে মনে হয় আরও বেশি।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
আপনে মুভি সমালোচক না, কাজেই আপনি যত ইচ্ছা বলতে পারেন, নো প্রবলেম ... সমালোচকরাও পারে, তবে কোন বিশেষ লাইনে বলা যাবে না সেটা ফার্স্ট কমেন্টে বইলা দিছি ......
আপনার কথা ১০০% সত্য ... বিশেষ কইরা ওয়ার মুভিগুলির ক্ষেত্রে ...
...
তবে ব্যতিক্রম যে নাই তা না ... এই মূহুর্তে মনে আসতেছে "সাম অফ অল ফিয়ারস" এর কথা ... আমেরিকা-রাশিয়া দুই দেশ যুদ্ধ যখন লাইগা যায় সে অবস্থায় রাশিয়াই প্রথম ব্যাকফুটে গেছে, ভয় পাইয়া না, শান্তির জন্য ...
...
তবে এইটা জাস্ট একটা ব্যতিক্রমই ... জেনারেল ট্রেন্ড আপনি যেটা বললেন তাই ...
হিকামের বইটার নাম ছিলো "রকেট বয়স"।এর অক্ষর গুলো এদিক সেদিক করলেই কিন্তু আসে "অক্টোবর স্কাই" (অ্যানাগ্রাম)।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ফারহান মিয়া, কষ্ট কইরা হইলেও হ্যারী পটারটা ইংরেজীতেই পড় ... বাংলা অনুবাদ এত বালছাল যে কাহিনীর প্রতিই বিতৃষ্ণা নিয়া আসার চান্স আছে ... তাছাড়া পাস করার পরেই ব্যারনস নিয়া দৌড়াদৌড়ি শুরু করবা, তখন কাজে লাগবে কষ্টটা......
রাগিব ভাই, দারুণ একটা জিনিস বলছেন ... আমি টেস্ট কইরা পুরা টাস্কি ...
হিকাম ন্যাসাতে কাজ করেছেন, এটা সত্যি।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
রাগিব ভাই ->হ্যাঁ মুভির লাস্টেই তো দেখায় এই জিনিসগুলি(ডিটেলস বললাম না কারণ যারা দেখে নাই এখনো তাদের মজাটা নষ্ট করতে চাই না) ... খুব ভাল লাগছিল দেখে ...
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ফারহান -> আমার কাছে কিন্তু মুভিগুলি খারাপ লাগে নাই ... প্রথম দুইটা মুভি আগে দেখছিলাম পরে বই পড়ছি ... আর পরেরগুলি বই আগে মুভি পরে ... কোনবারই মজা কম পাই নাই ... আমার কাছে মনে হয় বই পড়ার মজাটা একরকম আর মুভিরটা আরেকরকম ...
চোরাবালি বলেছেন:
রিস্কি টাস্কি
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
ফারহান -> সব কিছু দেখাইতে গেলে তো পাঁচ ঘন্টার মুভি হয়ে যাবে ... সো কিছু বাদ দিতেই হবে, কিছু করার নাই ......
চোরাবালি -> বুঝি নাই ...
মাহবুব মোর্শেদ বলেছেন:
আপনার ব্রাভো দেখে মনে পড়লো এইরকম এক ব্রেভো আমিও দিছিলাম। তখন এইটা মনিটর করতে আইলাম।রহস্য নাই। আপনার প্রথম মন্তব্যটার জন্যই ব্রেভো বলছিলাম। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
মাহবুব ভাই -> আপনারেও ধইন্য বাদ :-)
অনাহুত আগন্তুক বলেছেন:
ওহ, আরো কিছু মুভির নাম দিচ্ছি১. লাস্ট কিং অব স্কটল্যান্ড
২. অ্যাটনমেন্ট
৩. বিওন্ড বর্ডার
৪. ক্রাশ
৫. প্যানস লিবেরিন্থ
৬. রিকুইম ফর আ ড্রিম
৭. রকেট সায়েন্স
৮. কাইট রানার
৯. জুনো
১০. রাটাটুইলি
১১. হ্যাপি ফিট
১২. সিন্ডারেলা ম্যান
প্রত্যেকটাই মাথা ঘুরানোর মতো মুভি। রকেট সাইন্স আর রিকুইম ফর আ ড্রিম ছাড়া.. ওই দুইটা আমার খুব ভাল্লাগসে.. আমি জানি না অন্য কারো ভাল্লাগবে কিনা..
বিকট লিস্ট..
অনাহুত আগন্তুক বলেছেন:
উপস! আমার আগের কমেন্টটা আবার পড়ে দেখলাম রিপিট করসি কয়েকটা নাম!

















.jpg)

অন্যরাও যাতে অক্টোবর স্কাই ফ্যান ক্লাবে যুক্ত হয় তার দুর্বল প্রচেষ্টা ...
...
দয়া করিয়া কোন বোদ্ধা মুভি বিশেষজ্ঞ "কিভাবে সমালোচনা লিখিতে হয়" তা শিখাইতে আসিবেন না :-)