আমার প্রিয় পোস্ট

রজত জয়ন্তী :-)

১২ ই জুন, ২০০৭ সকাল ৭:৩২

শেয়ার করুন:                   Facebook

১ ...

সময়ের সাথে সাথে নাকি সব ঠিক হয়ে যায়...

কথাটা ঠিক না ... অনেক কিছুই ঠিক হয় না ... আমরা বেঠিকটাকে মেনে নিয়ে বাঁচতে শিখি ... ঘির জায়গায় সয়াবিনে অভ্যস্ত করি নিজেকে ...

এ ব্লগেরও তাই হবে বুঝতে পারছি ...

একজন অমিত আহমেদ (আমার ব্লগের প্রথম কমেন্ট করেছিলেন যিনি), একজন হাসান মোরশেদ, একজন সোহেইল জাফর, একজন জুয়েল ওসমান, একজন তাসনিম নুসরাত, একজন মি মো হু, একজন ধূসর ছায়া কিংবা একজন "চোর"এর মত "আবর্জনা" (কার্টসী টু হিজ হাইনেস)এর অভাব কেউ অনুভব করবে না ...

একজন এস এম মাহবুব মুর্শেদ কিংবা একজন মাহবুব সুমন কিংবা একজন আরিফ জেবতিকের ব্লগের থেকে মন উঠে গেলেও ব্লগিং থেমে থাকবে না ...

আনোয়ার সাদাত শিমুল কেন ব্লগিংকে অতীতকাল হিসেবে ট্রীট করেন কিংবা কনফুসিয়াসের পোস্ট অনেকদিন দেখা যায় না কেন সেটা নিয়ে মাথা ঘামানোর সময় আছে কয়জনের?

শুধু আমরা গুটিকয়েক স্বল্পবাক পাঠক প্রতিদিন সকালে ব্লগ খুলে ফ্রন্টপেজে কোন একজন প্রিয় ব্লগারের একটা পোস্টের আশায় বসে থাকব ...

যারা চলে গেছেন তাঁদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে ... তাঁদের সবাই আমার প্রিয় লেখক ছিলেন না অবশ্যই ... কারও কারও লেখা হয়তো পড়েও দেখিনি কখনো মন দিয়ে ... কিন্তু যে বিষণ্ণতা বুকে নিয়ে তারা সরে গেছেন সেটার কিছুটা তো অনুভব করতে পারি ... কোন কিছুর প্রতি একইসাথে তীব্র ঘৃণা আর তীব্র ভালবাসা পুষে রাখার মত যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে কি?

আমি জানি এই তীব্র ভালবাসার টানই তাদের কাউকে কাউকে আবার ফিরিয়ে আনবে ... অজস্র সমালোচনায় বিদ্ধ হওয়ার জন্য ...


সামহোয়্যারিন কর্তৃপক্ষ জানতেও পারলো না গুটিকয়েক মেধাবী প্রোগ্রামার তাদেরকে কত মানুষের হৃদয়ের কত কাছে নিয়ে গিয়েছিল ...



২ ...

ব্লগে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য হেভি তোড়জোড় চোখে পড়ল .... স্বয়ং আরিল ব্লগিংয়ে বেশ ভালো সময় দিচ্ছেন ... ব্লগের মাথারা বড় বড় টু-ডু লিস্ট সাবমিট করছেন ... আমরা গরীব-মিসকিন মানুষ ... অল্পতেই আশাবাদী হয়ে যাই ...

প্রথম যেদিন সামহোয়ারিনে ঢুকেছিলাম তখন এই সাইটটাকে আমার অসম্ভব সম্ভাবনাময় মনে হয়েছিল ... আমি আশাবাদী এই একটিবার অন্তত আমাকে আশাহত হতে হবে না ...


৩ ...

যেখান থেকে এই পুরো বিতর্কের সূচনা ... সেই যুক্তিঞ্চের পোস্ট মুছা নিয়ে আমার কোন দ্বিমত নেই ... কাউকে উদ্দেশ্যমূলকভাবে আঘাত করা হলে, তা সে যত তুচ্ছই হোক না কেন, তার বিপক্ষে একশন নেয়ার ক্ষমতা সামহোয়ারিন অথরিটির আছে বলেই আমি বিশ্বাস করি ... পোস্ট মুছে দেয়ার পর সেটার কারণ জানিয়ে একটা পোস্ট করাটাই যথেষ্ট ...

রাজাকার সমর্থক অথবা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পোস্ট মুছতে দেখলাম না কখনোই ... ওকে দ্যাটস ফাইন ... ইউ আর দ্য অ্যাডমিনিস্ট্রেটর ... কোনটা মুছা হবে আর কোনটা মুছা হবে না সেই ডিসিশন নেয়ার ফাইনাল অথরিটিও আপনাদের ...

কিন্তু এক্ষেত্রেও আমরা আপনাদের থেকে একটা এক্সপ্লানেশন আশা করি ...

জাস্ট একটা পোস্ট স্টিকি করেন: "মুক্তিযু্দ্ধ নিয়া আমাদের মাথাব্যথা নাই" অথবা "রাজাকাররাও মানুষ" অথবা "পাক সার জমিন সাদ বাদ " ... এনিথিং ... জাস্ট ক্লিয়ার ইওর পজিশন ... যারা সেটা মানতে পারে মানবে ... আর যারা না মেনে বেহুদা চিল্লাপাল্লা সেইসব "আবর্জনা"দের ঘাড় ধরে বের করে দেয়া হবে ... খেল খতম ...

একই কথা গালাগালির ক্ষেত্রেও ... "গালিবাজি ও গলাবাজি নিষেধ" অথবা "এসো গালি দেই" অথবা "গাইল দিয়া অমুক সম্প্রদায়ের ভূত ছাড়াই" ... কিছু একটা ...

আমি জানতে চাই আমি ঠিক কোথায় আসি ... কার বাড়িতে আসি ... বাড়ির মালিকরা দয়া করে একটা নেমপ্লেটের ব্যবস্থা করেন ... সেটা দেখে যাতে ঠিক করতে পারি ঢুকব কি ঢুকব না ... ঢুকলেও বসব কিনা ... বসতে দিলে শুইতে চাব কিনা ...

নেমপ্লেটের নকশা কেমন হবে সেটা নিয়ে জনে জনে জিজ্ঞেস করতে যায়েন না ... ইউ আর ম্যাচিওরড এনাফ টু ডু দ্যাট অ্যালোন ...


৪ ...

বনেদী লোকজন মাসে মাসে সেন্চুরি করে ব্যাট উঁচু করেন ... বাণী-টানি দেন ... তাই দেখে এই গরিবেরও একটু শখ হইলো আর কি পঁচিশতম পোস্টে একটু ভাষণ দেয়ার ... কোয়ার্টার সেন্চুরী করে ফেললাম এটাও তো কম না :-)

 

 

  • ৩৭ টি মন্তব্য
  • ৩৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুন, ২০০৭ সকাল ৮:০২
comment by: ধুসর গোধূলি বলেছেন: হ, বস। নট আউট থাকেন।
"সামহোয়্যার আপনাকেই খুঁজছে", ক্যাম্পেইন শুরু হলো বলে!
২. ১২ ই জুন, ২০০৭ সকাল ৮:০৮
comment by: আমিমানুষ বলেছেন: আমি বহুত আপোষ করসি জীবনে। বয়স আই অ্যাম গোয়িং টু ফাইট দিস ওয়ান। যদি রুমীর মত বাচ্চা পোলা মুক্তিযুদ্ব যাইতে পারে আমরিকান বিশ্ববিদ্যালয়ে না আইষা আমরা একটা ব্লগ ফাইট দিতে পারুমনা । কাম অন গাইস
৩. ১২ ই জুন, ২০০৭ সকাল ৮:০৮
comment by: মানবী বলেছেন: ২৫ তম পোস্টের জন্য অভিনন্দন কিংকর্তব্যবিমূঢ়!
৪. ১২ ই জুন, ২০০৭ সকাল ৮:৩৬
comment by: তারেক রহিম বলেছেন: সহমত কিংকর্তব্য...। আমি যে বাড়িতে আসি তার একটা নেমপ্লেট তো থাকা দরকার।
৫. ১২ ই জুন, ২০০৭ সকাল ৯:৫২
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: বেশ!
৬. ১২ ই জুন, ২০০৭ সকাল ৯:৫৬
comment by: কেমিকেল আলী বলেছেন: পড়লাম !!!! (আমি কিন্তু কারো কথা নকল কইরা বলি নাই)
৭. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:১৮
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধূসর গোধূলি -> না রে দাদা, আমাগো কেউ খুঁজে না :-)
... আর নট আউট থাইকা লাভ কি, জাভেদ ওমর স্পীডে ব্যাটিং করলে? এখন টুয়েন্টি-টুয়েন্টির যুগ ...
৮. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:২০
comment by: আমিমানুষ বলেছেন: Plese remember between the turtle and the rabit the turtle won the race. Slow and Steady will win it
৯. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:২২
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমিমানুষ -> ফাইট দিতে দিতে আর বাকি রাখছেন কি? যত ইচ্ছা দেন ...
...
মানবী -> ভাল বলছেন ... পঁচিশ পোস্ট পূর্ণ হওয়ায় অভিনন্দন ...
এরপর থেকে প্রতি পাঁচপোস্ট পর পর ব্যাট উঁচা করমু, হাততালির লাইগা ...
আপনার অভিনন্দন মাথা পেতে নিলাম :-)
...
তারেক রহিম, সাদিক -> ধইন্যবাদ
...
কেমিকেল আলী -> ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা :-)
১০. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:২৪
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমিমানুষ -> বস কোন রেস দিতে আসি নাই তো হার-জিতের কথা আসলো ক্যান :-)
১১. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:২৫
comment by: আমিমানুষ বলেছেন: "আর নট আউট থাইকা লাভ কি, জাভেদ ওমর স্পীডে ব্যাটিং করলে? " যাতে খেইলা যাও ভাইডি
১২. ১৩ ই জুন, ২০০৭ রাত ১২:৩৫
comment by: শাওন বলেছেন: একটা গল্প বলি ।

শাওন নামক একজন ব্লগার ছিলো। সে লেখা ফাকে ফাকে . . . ( ডট ডট ) ব্যবহার করত। পরে ব্লগার রা এমন ঝাড়ি দিতো তাও শাওন সেই ডট ডট ইউস করত। এভাবে পর পর ৫-৬ মাস এমন ঝাড়ি দিলো পাবলিক যে পরে শাওন ডট ডট ভুলে গেলো ।


গল্পটা এখানেই শেষ।

কথাটা বলার মানে হলো ভালো লেখক বা লেখার হাত যার ভালো সে ডট ডট দিলেও কিছু যায় আসেনা । আপনার লেখাগুলা পড়ি, কতটা সুন্দর হয় সেটা ভাষায় প্রকাশ করা সেই শাওনের কাছে সম্ভব না ।

ভালো থাকুন, অনেক ভালো ।
১৩. ১৩ ই জুন, ২০০৭ রাত ১০:৫৪
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: শাওন শোন, কারও কথা শুইনা কিছু লিখতে যেয়ো না ... অরিজিনালিটি নষ্ট হবে ... তোমার যদি মনে হয় তোমার লেখার জন্য ডট বেশি অ্যাপ্রোপিয়েট, তাহলে সেটাই ঠিক ... এটা তোমার ওয়েবলগ ... ইউ আর দ্য বস ...
...
আমারেও কেউ কেউ বলছে ডট না দিলেই ভাল ... কিন্তু আমি ডট দেই ভাবনার কন্টিনিউটি বুঝাইতে ... মাথায় যেমন ঢেউয়ের মত ভাবনা আসে, সেইটা ধরে রাখার একটা ব্যর্থ চেষ্টা আরকি ... আমি এভাবেই মেইল করি, এভাবেই এসেমেস লিখি, এভাবেই ব্লগ লিখব, যতদিন ভাল লাগে ...
...
প্রশংসার জন্য অ-নে-ক ধইন্যবাদ ... তবে আমি বোধহয় এতটার যোগ্য না :-)
...
তুমিও ভাল থাইকো ...
১৪. ২৩ শে জুন, ২০০৭ রাত ১০:১৪
comment by: খালেক সাজেদিন বলেছেন: ঠিক বলছেন।
১৫. ২৪ শে জুন, ২০০৭ রাত ১:৫৪
comment by: ফারহান দাউদ বলেছেন: এখন এইখানে ১টা কথা আসে মামু। বাঙ্গালির স্বভাব কি জানো,যার পরি যার খাই তার ভিটায় ঘুঘু চড়াই। আরিলের ব্লগ দিসে ফ্রি এর মাল,তাদের পলিসি তারা মানবো,আমরা যে লিখতে পারি ঐটা কি কম? এত বছরে এত বড় বড় কথা বলা লোকজন তো কেউ এই সুবিধা দিলনা। তারপরেও ঠিক আছে,আরিলের পলিসি কারো পছন্দ না,বেশ তো,দুনিয়াতে ব্লগিংয়ের জায়গার অভাব নাই,এইখানে না আসলেই হয়। কিন্তু আরিলরে ইচ্ছামত গালি দাও,তোমার সাইটরে পুছিনা কও,আবার নির্লজ্জের মত এইখানেই আবার আইসা ওরে আবারো গালি দিয়া বাঙ্গালির সুনাম বাড়াও,এই তো আমাদের কাজ।(কিংকর কথাগুলা তোমারে বলি নাই)
১৬. ২৪ শে জুন, ২০০৭ রাত ২:১৯
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ফারহান, এইটাই তো আমার কথা, এইটা আরিল সাহেবদের ব্লগ, তাদের যা পলিসি, সেটা আমরা মানতে বাধ্য ... পছন্দ না হইলে যামুগা শেষ ... কিন্তু আরিল সাহেবের পলিসিটা কি? কিছুই তো কয়না স্পষ্ট কইরা ... একবার কয় ব্যক্তিগত আক্রমণ নিষেধ, কিন্তু গত দুইদিন হইল টা কি ব্লগে ... একবার যুক্তি পোস্ট মুছে, কিন্তু রাজাকারদের বা গালাগালির পোস্টের বেলায় পুরা চুপ ... এইটা তো কোন কথা হইতে পারে না ... তুমি যাই করবা ক্লিয়ারলি করবা ... ধোঁয়াশা কথাবার্তা কইলে তো কনফিউজড হয়া যাই ...
...
সাইনবোর্ড সাইনবোর্ড কইরা চিল্লাইলাম দেখ নাই?
১৭. ২৪ শে জুন, ২০০৭ রাত ২:৫৮
comment by: ফারহান দাউদ বলেছেন: আরিলের পলিসি বুঝতে সাইনবোর্ড লাগেনা,সেইটা হলো ধরি মাছ না ছুঁই পানি,কাউরেই তেমন কিসু কইবো না,খুব ১টা স্ট্রিক্টলি কিসু করবো না,নিতান্ত বাধ্য না হইলে,যদি সেইরকম করতো,রাজাকারগুলা তো ব্যান খাইতোই,সরি টু সে,ব্লগের অনেক মহাপ্রভু(যারা ব্লগ রেগুলার ছাড়ে আবার আসে,আর অন্য কাউরে লিখতে দেখলে আর তাদের তেল না দিলে গা জ্বলে),তারা দিনে ২বার কইরা ব্যান খাইতো,রাজাকারগুলার আগেই খাইতো,দেখসি তো কে কতো সাধুটা। তো,রাজাকার ব্যান,মুক্তবুদ্ধির ইজারাদাররাও ব্যান,ব্লগ মিয়া চলবে কার লেখায়? তোমার নাকি আমার? আরিলের প্রচার তো ও চাইবেই,কাজেই ধরে নাও এইটাই পলিসি,আর এইটা কিন্তু সবাই বুঝে,তাও সবাই যাই যাই করে নিজেদের মার্কেট ভ্যালু দেখতাসে। বাদ দাও বরং,রঙ্গ দেইখা যাও,কেউই যাইবো না,বাঙ্গালিরে এখনো চিনো নাই?
১৮. ৩০ শে জুন, ২০০৭ রাত ৩:১৩
comment by: ধুসর গোধূলি বলেছেন: বস, সেই মান্ধাতার যুগে এই পোস্টটা লেখছিলেন।
এর মইধ্যে যমুনায় চর জাগলো, এভারেস্টে বিরাট ওশেন তৈরী হইলো, তাও আপনের লেখা নাই। এইডা কিমুন কথা হইলো কন দেহি।
১৯. ০১ লা জুলাই, ২০০৭ রাত ১২:৩১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ধূসর বস, এই জন্যই আপনারে এত ভাল লাগে ... সারা ব্লগে এই একটা মানুষই একটু নুটিশ করে যে কিছুদিন চাপা পিটান বন্ধ রাখছি :-) ... থ্যাংকু বস ...
...
আর লেখা কেন কমায়ে দিছি সেটার কারণ আসলে দুইটা ... খুব বিজি আছি কিছুদিন ধইরা, অফিসের কাজ আর পার্সোনাল কাজ দুইটা নিয়াই,একটা মিশন ইম্পসিবল শুরু করছি ... অবসর টাইম সেইটাই খায়া ফেলতাছে ... কাজেই ব্লগ পড়লেও লেখার টাইম আর পাই না ...
...
আর সেকেন্ড কারণ হইল এনভায়রনমেন্ট ... আমি জীবনে এক কলমও লিখি নাই ... সেই আমারে দিয়াও ম্যারথন পোস্ট লেখাইছে এই সামহোয়ারের পরিবেশ ... প্রচুর ভাল লেখা, চমৎকার সব কমেন্ট আমারেও বাধ্য করছিল পথে নামতে ...
...
আমার মনে পড়ে, একদিন জেবতিক ভাই সকালে ব্লগে ঢুইকা মুগ্ধ হয়ে লিখছিলেন কত্ত ভাল লেখা আজকে, কোনটা ছাইড়া কোনটা পড়ি ... আর সেইখানে আজকে কি অবস্থা ...গত এক মাসে কয়টা ভাল পোস্ট পড়ছে এইখানে কনতো ... যেদিকে তাকাই খালি ছাগুতাড়ানো পোস্ট নাইলে হিজ হাইনেসদের লাদি ... এর মাঝে লিখতে ইচ্ছা করে?
...
সচলায়তনে উঁকিঝুঁকি মারি ... ভালই লাগে দেখতে পরিচিত মুখগুলি ... কিন্তু সেইখানেতো নাকি আমজনতারে ঢুকতে দেয়া হবে না ... তাই আর দরজা খটখটাই নাই ... যদি "মাফ করেন" টাইপ কিছু শোনা লাগে :-) ...
...
আপাতত চুপ থাকি ... দেখি সামনে কি হয় ... থ্যাংকস আ লট এগেইন ...
২০. ০১ লা জুলাই, ২০০৭ রাত ১:১৮
comment by: ধুসর গোধুলী বলেছেন: আপাতত যেহেতু লেখার সময়টা হাতের কাছে নেই, তাই বলি পড়ে যান।
লেখার যখন ইচ্ছে করবে (কিংবা সামান্য সময় পাবেন হাতে) তখন লিখবেন। আর কারো জন্য না হোক, নিজের জন্য (তখন এই অধমেরই লাভ ), লিখে ফেলবেন দু'ছত্র।। এখানে লিখেন আর সেখানে, আর কেউ না পড়লেও আমি আছি আপনার পাঠক হিসেবে।


ব্যস্ততা তো থাকবেই। তার জন্যে কি তার কাছে আমরা আত্মসমর্পন করে বসে থাকবো বস?
২১. ২৩ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: ভেড়া বলেছেন: ওই বেটা, তোর খবর কি ?
২২. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:০৪
comment by: মানবী বলেছেন: রজত জয়ন্তীর পর অবকাশ এমন দীর্ঘ হতে হবে!
২৩. ১৬ ই আগস্ট, ২০০৭ রাত ২:০৬
comment by: ফারহান দাউদ বলেছেন: খবর কি তোমার? দেশান্তরী হইলা নাকি?
২৪. ১৬ ই আগস্ট, ২০০৭ রাত ৩:০১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভেড়া, মানবী, ফারহান -> থ্যাংকস আ লট খবর নেয়ার জন্য ... ভাল্লাগছে কেউ কেউ এখনো আমার স্মরণ করে দেইখা ...

দেশান্তরী হই নাই, একটু বিজি, একটু ক্লান্তি, একটু বিরক্তি ... এই তো ...

২৫. ১৬ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:২০
comment by: ফারহান দাউদ বলেছেন: মাঝে মাঝে লিখবা,আড্ডা মারার জন্যেও তো ১টা জায়গা লাগে! সবাই তো সব পড়ে না,কেউ কেউ পড়ে,কেউ কেউ আড্ডা মারে,যাই লিখতে ইচ্ছা করে লিখবা,নিজের অস্তিত্ব মাঝে মাঝে জানান দেয়া লাগে,চেনা লোকেরা তো অন্তত জানবে যে তুমি জাইগা আসো,ঘুমাও নাই।
২৬. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৭
comment by: ফারহান দাউদ বলেছেন: বহুত দিন পরে ব্লগে দেখতাসি,আসো কেমন? সবাইরে ভুইলা গেলা নাকি??
২৭. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৯
comment by: ফারহান দাউদ বলেছেন: ২৬ নম্বর পোস্টখান দিয়া সেই যে হাওয়া হইলা আর খবর নাই,বৈদেশ গেসিলা নাকি? ঈদ কই করবা? আগাম ঈদ মোবারক দিয়া দিলাম।
২৮. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:০৬
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: না রে ভাই, কই আর যামু ... কামলা মানুষ, খাই-দাই কামলা দেই ... লিখি না কারণ লিখতে ইচ্ছা করে না তাই, তবে তোমার সবগুলি পোস্টই পড়ি, মন্তব্য দেয়া হয় না অবশ্য আলস্যের কারণে (এই অলসতাই আমারে খাইল) ...

ঈদে আছি ঢাকাতেই ... দৌড়ের উপরে আছি, তাও ঈদের দুয়েকদিন একটু টাইম মনে হয় বাইর করা যাবে ঘুরাঘুরি করার জন্য ... আফটার অল, বউ ঢাকা আছে ;-)

ঈদ মোবারক তোমারেও ... কোলাকুলি ঈদের দিন করুমনে ...
২৯. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১০
comment by: ফারহান দাউদ বলেছেন: বউ আসে যখন ঈদ তোমার ভালই যাইবো:) এই টাইমে অফিসে নাকি? আমাগো তো এক দৌড় শেষ,মনমেজাজ ব্যাপক খারাপ,কোনদিন চিন্তা করি নাই এই জঘণ্য জায়গাটা ছাড়তেও খারাপ লাগবো এইরকম,যারে পাইতাসি তারেই ঝাড়তাসি আজকাল। সামনে পরীক্ষা,এইবার আমারো ঢাকাতেই থাকা লাগবো।
৩০. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৩
comment by: ফারহান দাউদ বলেছেন: আরে,আলসেমি ব্যাপার না,দেখো না তুমি কতদিন ব্লগে নাই তাও আমি ২৫ ই করতে পারলাম না? মাসে ১টা লেখতেই কষ্ট লাগে,তাও তো লেখি। তুমি আবার শুরু কর,কেউ না লেখলে পড়মু কারটা?
৩১. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৪
comment by: ফারহান দাউদ বলেছেন: আর এইসব মারামারির মাঝেই লেখা লাগবো,বাংগালি কি আর সোজা হয়? এর মাঝেও লেখে অনেকে,তুমিও লেখবা,তোমার লেখা পড়ারও লোক আসে,দেখতেই তো পাও,নিজের আনন্দেই লেখো।
৩২. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:২১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: নাহ অফিসে না (ঝামেলা একটা হইছিল ছোটখাট তবে মোবাইল আর রিমোট লগিন দিয়াই কাজ সারা গেছে, যাওয়া লাগে নাই) ... সেহরি খায়া ল্যাপটপ নিয়া বইসা আছি (পুরান দিনের কথা মনে নাই, বিষ্যুদবার রাত্রে নেটে বসতাম আর সকাল সাতটায় যাইতাম, তুমিও থাকতা যদ্দূর মনে পড়ে) ...

আর লেখার কথা তুইলা লজ্জায় ফালায়ো না, ভাল লেখক এখনো অনেকেই আছে (আগের চেয়ে অনেক কম, তবে আছে কিন্তু) ... টিকে থাকতে চাইলে এর মধ্যেই টিকা যায় ... তবে পরিবেশটা ইন্সপায়ারিং না এইটা ঠিক ...

বেশি বেশি লেখ ... আমরা আছি পড়ার জন্য :-)

আর আমারে নিয়া ভাইব না, আমি শখের ব্লগার, আবার বাই চাপলেই লিখব ...
৩৩. ১২ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৮
comment by: ফারহান দাউদ বলেছেন: হুম,আমি থাকতাম,আড্ডা শেষরাতে খারাপ হইতো না,তোমার অফিসে তো আবার গান শোনার সুব্যবস্থা আছে।
ভালো লেখক আসে,তবে বেশিরভাগ সময় ঘাপটি মাইরা থাকে,মারামারি থামলে পরিবেশ ঠাণ্ডা হইলে বের হয় মাঝে মাঝে।
বেশি লেখার কথা বইলা আমারেও লজ্জা দিলা,আমি তোমার চেয়েও বেশি শখের ব্লগার,লেখা তো আমার অনেক কষ্টে কিসু বের হয়,সেইটাও তো ঠিক লেখা হয়না,অন্যেরটা পড়া অনেক আরামের,মজারও,হেহেহে,এই জন্যই সবাইরে লেখার জন্য উস্কানি দেই।:)
৩৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:১৬
comment by: ফারহান দাউদ বলেছেন: ঈদ মোবারক কিংকর,ঈদে কেমনে কি করলা জানায়া ১টা পোস্ট দিও।
৩৫. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪৯
comment by: ফারহান দাউদ বলেছেন: অনেকদইন পরে আজকে দেখলাম,মাঝে মাঝে এইদিকেও ২-১টা লেখা ছাইড়ো,নতুনরা জানবেই না এইখানে কেমন লোকজন লেখতো যাদের লেখা পড়ার জন্য বইসা থাকতাম,সেইটা কেমনে হয়? আছ কেমন?
৩৬. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৫:০১
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: বেশি ভালো না, বাঁশের উপরে আছি, তোমার খবর কি?

ফাটাফাটি সব লেখা দিতাছে দেখি আজকাল, সময়ের অভাবে কমেন্ট করা হয় না, কিন্তু সবগুলাই পড়ছি, এন্ড ভাল্লাগছে ...
৩৭. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৫:০৭
comment by: ফারহান দাউদ বলেছেন: আমি বেকার জীবনে আসি,ভালো নাই:( দৌড়ই ভাল ছিল।
তোমাদের লেখার কাছে কিছু না,খালি পড়লে হবে না,এইদিকেও লেখা ছাড়।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৫৫৯