আমার প্রিয় পোস্ট

এইটা কি হইল?

১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:৩১

শেয়ারঃ
0 0 0

আমি তো জানতাম এক নামে দুইটা ব্লগ খোলা সম্ভব না, তাহলে এইটা কি হইল?

ভদ্রলোক যখন রেজিস্ট্রেশন করলেন তখনি দেখছি, গা করি নাই ... কিন্তু তার ফ্রন্টপেজে আসা প্রথম পোস্টটা দেইখা নিজের স্বাতন্ত্র্য জানান দেয়াটা জরূরী মনে হইল ...

অথরিটির উপরে ভরসা নাই ... তাগো অনেক কাজ, সেইসব থুইয়া আমার মত অভাজনের বিড়ম্বনা নিয়া তারা মাথা ঘামাইবেন এইটা আশা করি না, তাই আমজনতারে একটু দেখা দিয়া গেলাম ... উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপায়েন না কইলাম ...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:৪২
ঘোড়ার ডিম বলেছেন: আমিও তাই ভাবতাসিলাম। কিংকর্তব্যবিমূঢ় রে রাজাকার কইসে দেইখা মেজাজ বিলা হইসিলো কিছুটা। হালার ভার্চুয়াল মুক্তিযোদ্ধার দল, গালাগালি কইরা মুক্তিযোদ্ধাগো ইমেজের বারোটা বাজাইতাসে।



যাউকগা, আপনেরে কেউ রাজাকার কয় নাই জাইনা শান্তি পাইলাম।
৩. ১৭ ই আগস্ট, ২০০৭ সকাল ৭:৩৯
জ্বিনের বাদশা বলেছেন: আহারে বেচারা!
সহানুভুতি রইল
৪. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৪
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমি কে -> মডুরা ব্যস্ত ... তাগো এত টাইম নাই ... এখন আমি চিক্কার দিয়া কান্দি "আমি কে তুমি কে" ...

ঘোড়ার ডিম -> আপনি শান্তি পাইছেন শুইনা আমিও শান্তি পাইলাম ...

জ্বিনের বাদশা -> আসলেই বেচারা ... কি মাইনকা চিপায় পড়লাম কন তো ...
৫. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০১
বৃষ্টি মানব বলেছেন: কালকে 'ঘাস ফড়িং' নামে একজন এমনই পোষ্ট করেছিলো। কোনো লাভ হয় নাই। নকল ঘাস ফড়িং এখনো বেঁচে আছে। নীতিমালারা কি কাজে ব্যস্ত?
৬. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভাইরে আমিই নকল কিংকর্তব্যবিমূঢ়।
কিন্তু আমারে তো কোনো সতর্কবাণী দিলো না?
আমার কি করার আছে ?
তবুও মডারেটরকে বলছি,আমার আই,ডি তে কিছু চেন্জ করে দিতে পারেন।
অথবা আমার কাছে নতুন নাম চাওয়া হোক।
৭. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৭
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: @ আসল কিংকর্তব্যবিমূঢ়
আমি দু:খিত।
আমি জানতাম না।
৮. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২৮
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: নকল কিংকর্তব্যবিমূঢ় (হা হা হা, কি আজব সম্বোধনও না করতে হয়) -> ভাই আপনার উপরে ক্ষেপি নাই ... আপনের তো দোষ না ... সমস্যা সিস্টেমের ... এক নামে দুইটা আইডি খুলতে দেয় কেমনে? ... এখন অথরিটি ব্যপারটা খেয়াল করলে হয় ...
...
পাবলিক যাতে কনফিউজড না হয় সেই জন্য পোস্ট করলাম ...
...
নো হার্ড ফিলিংস ...
৯. ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: আসলেই অদ্ভূত ব্যাপার।
১০. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৮
পথিক!!!!!!! বলেছেন: কোন খবর নাই কেনো
২১ শে মে, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: কেমন আছেন বস? ...

আসলে আমিতো এম্নিতেই কম লেখতাম, ব্যস্ততাও বাড়ছে, দুই জায়গায় আর লেখা দেয়ার সুযোগ হয়না, তাই ...

সামহোয়ারে লগিনও করি অনেকদিন পর পর ...

১১. ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:৩০
মানব মানিক বলেছেন: অবাক হলাম।

আপনার কোন নতুন লেখা নেই কেন ?
১২. ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৬
মানবী বলেছেন: কিংকর্তব্যবিমূঢ়, কেমন আছেন? :-)
১৪. ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৮
মানবী বলেছেন: আল্লাহ্'র রহমতে ভালো, ধন্যবাদ।


ব্লগে ইদানীং মোটেও দেখা যায়না আপনাকে। সম্ভব হলে নতুন লেখা দিন। :)
১৫. ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৩৩
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আসলে ব্যস্ত থাকি খুব ... দেশ ছাড়ছি মাস ছয়েক, কানাডায় আছি ... পড়ালেখা নিয়ে ব্যস্ত , তাই সামহোয়ারে কম আসা হয় ...

http://www.sachalayatan.com/kingkong এইখানে কিছু রিসেন্ট লেখা আছে, সময় পাইলে দেখতে পারেন [অন্যব্লগের লিংক দেয়ায় দুঃখিত, আপনি আমার খুব পছন্দের একজন মানুষ তাই দিলাম ...]
১৬. ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪০
মানবী বলেছেন: সামহোয়্যারের শুরুতে আমার ব্যাকারন আর ভুল বানানে ভরা আমার পোস্টগুলোয় আর কয়েকজনের সাথে আপনিও নিয়মিত মন্তব্য করে উৎসাহ দিতেন :)

আপনার সিগনেচার মন্তব্য "সুন্দর..." চোখে পড়েনা দীর্ঘদিন :-)

সম্ভব হলে এখানেও লিখুন(রজত জয়ন্তী পোস্টটির কথা মনে আছে তো!!! :) ), ভালো থাকুন।
১৭. ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ওয়াও, আই ফীল অনারড ... আপনি এখনো মনে রাখছেন?

আসলে আজকাল লেখাই কমে গেছে অনেক, রেগুলার লেখার সময় বের করতে পারিনা ...

আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক দিন পর ... বাই দ্য ওয়ে, আমি কিন্তু রেগুলার আপ্নার লেখা পড়ি, কমেন্ট করতে আলস্য লাগে তাই করা হয় না :-)

ভালো থাকবেন ... আমি গেলাম, রাত দশটা বাজে, এখন বাসায় গিয়ে রান্না করতে হবে :-(
১৮. ২০ শে জুন, ২০০৮ ভোর ৬:৫১
মানবী বলেছেন: "সুন্দর... " - এটুকু মন্তব্য করতে আলস্য লাগে জেনে প্রিয় ব্লগার আলসের কথা মনে পড়লো :)


আপনি নিয়মিত পোস্ট পড়েন জেনে ভালো লাগলো।
শীঘ্রই ব্লগে আপনাকে আবার দেখা যাবে আশা করি, ভালো থাকুন ভাইয়া।
১৯. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬
জিহাদ বলেছেন: পোস্টটি ভাল লেগেছে । +

:)
২০. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৭
শ খি আ ঈয়ন বলেছেন: ভাইজান, 'Nothing Else Matters, Metallica এবং...'-লেখাটি আসলে তথ্য নিয়ে যতটা সম্ভব নিজের মত করেই লেখার চেষ্টা করেছিলাম। এই ধরনের চুরি যে 'না জায়েজ' তা আমিও জানি এবং মানি। কিন্তু মানুষ তো ভাই। মহাপুরুষ তো আর না। ভুল করেছি, পারলে ক্ষমা করে দিয়েন। মূলত আমার সোর্সের নামউল্লেখ করা উচিত ছিল। এখন তা করে দিয়েছি। দয়া করে দেখে (Click This Link) আসুন ।

 

মোট সময় লেগেছে ০.৯৭০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ