somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল রাতে স্বপ্নে আমার সাথে রবি ঠাকুরের যে কথাবার্তা হলো !!

১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে আমার স্বপ্নে হঠাৎ রবি ঠাকুর এসে হাজির হলেন।এত বড় একজন লোককে দেখার পর আমি কি করবো বুঝে উঠতে পারলাম না। উনি বললেন, “তোমাদের যুগে নাকি ব্লগ না কি যেন লেখা হইতেছে যাহার মাধ্যমে অতি সত্ত্বর জনপ্রিয় হওয়া যায়তেছে?” আমি বললাম, “জি গুরুজি, আপনি ঠিক শুনেছেন।”উনি প্রতিউত্তরে বললেন, “যাক ভালো, আমাদের যুগে জনপ্রিয় হইতে গেলে বহু ঘাম ঝরানো লাগিত।” আমি দ্রুত তাকে কদমবুছি করতে গেলাম উনি বললেন,“ক্ষান্ত দাও বাপু, চরণ ধরা লাগিবে না।” আমি তাঁকে জিজ্ঞেস করলাম“কেন”? জবাবে বললেন,“তোমাদের যুগের মানুষদের বিশ্বাস নায়, তারা প্রথমে চরণ ধরিতে আসে, পরে ধুতি ধরিয়াটান দেয়।”আমি তাঁর এহেন দর্শন বুঝতে পারলাম না। তিনি বললেন, “প্রথমে তোমরা আসিলে, কহিলে আমার সাহিত্য চর্চা করিবে, তারপর কহিলে আমার সাহিত্য কে আধুনিক করিবে, পরবর্তীতে যাহা করিলে তাহা কি করিলে তোমরাই জানো। প্রথমে বাপু চরণ ধরিতে চাইলা কিছু কহিলাম না, ধুতি ধরিয়া উহাও খুলিলা তাও আমি নির্বাক, কিন্তু জনসম্মুখে লিঙ্গ লইয়া খেলা শুরু করিলে তো আর নির্বাক থাকা যাই না। তাই চরণ ধরিতে নিষেধ করিলাম।” আমি বললাম “আপনার সাহিত্য বড় সেকেলে এখন আপনার সাহিত্য কে আধুনিক করা হচ্ছে যুগের প্রয়োজনে,আপনার গান শুনে আগে মানুষ ঘুমাতে যেত,আর এখন আপনার গান শুনে লোকজনের ঘুম ভাঙ্গে।এখনকার সাহিত্য মানে হই হই কাণ্ড রই রই ব্যাপার।” তিনি বললেন “ যথারতই বলিয়াছো, হুনুমান সাহিত্যের আমলে এর চাইতে আর বেশি কি আশা করা যাই, উহার জোয়ারে আমার সাহিত্যের ভরাডুবি ঘটিতেছে।”আমি তাঁর আমার স্বপ্নে আগমনের কারন জিজ্ঞাসা করলাম। উনি জানালেন, “স্বর্গে থাকিতে থাকিতে বাপু হাঁপাইয়া উঠিয়াছি, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙ্গে আমিও তেমন স্বর্গে গিয়েও লেখালেখি ছাড়িতে পারিনাই,ওখানে বসিয়া বসিয়াই কিছু কবিতা রচনা করিয়াছি, ভাবিলাম মর্ত্যে আসিয়া কোন প্রকাশক কে বলিয়া ওইগুলা ছাপাইয়া নি।গতকাল এক প্রকাশক এর স্বপ্নে গিয়েছিলাম, উনি আমাকে প্রথমে চিনিতে পারেন নাই, অনেক কষ্টে তাহাকে আমার পরিচয় বোঝাইতে সক্ষম হইয়াছি। আমি বলিলাম আমি রবি ঠাকুর বাঙলা সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী। উনি ‘নোবেল’ কি তাহা বুঝিতে পারিলেন না। কহিলেন উহা পাইয়া কি ছিঁড়িয়া লইয়াছেন? উহা প্রাপ্তদের আমরা গুনিয়াও দেখিনা। পরে ‘আমাদের ছোট নদী’কবিতার লেখক হিসাবে তিনি আমাকে চিনিলেন, বই প্রকাশে রাজি হইলেও আমাকে ৭০% প্রকাশনা মূল্য পরিশোধ করিতে হইবে বলিয়া তিনি জানাইলেন। আরওকিছু প্রকাশক এর কাছে গিয়েছিলাম, তারা তো কেউ আমাকে মারিতে আসিয়াছেন, কেউ উপদেশ দিয়াছেন আপনার থেকে তো রসময় গুপ্ত ভালো বই লিখিয়ছেন। ব্যথিতহৃদয় লইয়া তাই সাধারন মানুষের স্বপ্নে যাইতেছি।শুনিলাম তোমরা কোন সাহিত্যিক কে হত্যা করিয়াছ বাহ সাহিত্যে তো তোমাদের অসীম উন্নতি হইয়াছে।” আমি কিছু বলিতে চাচ্ছিলাম কিন্তু ঠাকুর সাহেবের চোখ তখন লাল হয়ে আছে। তিনি বললেন “ঘাট হইয়াছে আমার সাহিত্য লিখিয়া আগে জানিলে মুদির দোকানে মুদিগিরি করিতাম, নৌকাডুবি না ঘটাইয়া মাঝিগিরি করিতাম,হৈমন্তী লইয়া চটি লিখিতাম।” আরও কিছু উনি বলতে চাচ্ছিলেন কিন্তু পাশের বাড়ির থেকে জোরে জোরে গান বাজার কারনে ঘুমটা ভেঙ্গে গেল, কে যেন সকাল বেলা গান ছেড়েছে, উলালা উলালা উলালা রে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে উলালা উলালা উলালা রে।

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×