আমার কেন যেন মনে হচ্ছে আমাদের দেশটা সত্যি সত্যি পরিবর্তণের দিকে যাচ্ছে । ড্রাম্যাটিক কোন পরিবর্তণ না , কিন্তু অবশ্যই পজিটিভ । যেমন ধরুণ আমাদের পুলিশের আই.জি. বলেছেন - প্রতিটা থানা হবে এক একটি সেবা কেন্দ্র - বাংলাদেশে প্রথমবারের মত কোন পুলিশ কর্মকর্তা বলছেন "সেবা"র কথা ! ভাবা যায় !
আমাদের উপদেষ্টারা ক্ষেতে নেমে কৃষকের সাথে এক হয়ে মাঠে বীজ বুনছেন - তাদের দেখাদেখি জেলা প্রশাষকরাও নেমেছেন মাঠে ! ভাবা যায় !
সেদিন আমার এক বন্ধু বলল - এই জেলা প্রশাষকদের যাওয়া আসার পথে কৃষি মাঠ নাই ! এখন কেন করছেন ? আমার মত হলো - ভাল জিনিস দেখে শিখলে ক্ষতি কি ? এতে তো অন্তঃত একটা দৃষ্টান্ত স্থাপন হচ্ছে যা আসছে-সরকারের জন্য এড়িয়ে যাওয়া কষ্টকর হবে ।
শুনতে পাই সরকার আরও কিছু সেবার কথা ভাবছে, যা শুনতে সত্যি খুব ভাল লাগে । একদম ঝকঝকে নতুন ভাবনা ।
তবে সরকার "যা কিছু ভাল তা ফলাও করে প্রচার করব আর যা নিন্দণীয় তার উপর কাঁচি চালাব" এই মানসিকতা যদি বাদ না দেয় তাহলে বেশীদিন পাবলিকের মুখ বন্ধ থাকবে বলে মনে হয় না । যে সাহসিকতা এখন পর্যন্ত তারা দেখিয়েছে তার সাথে ভীর,ু সত্যের মুখোমুখি হতে না পারা অ্যাটিচুড কোনভাবেই যায় না । তারপরও যদি কাঁচি চলে তাহলে পাবলিক মুখ খুলবেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

