আমাদের সন্তানের বয়স প্রায় 7 মাস, আমরা দুজনেই চাকরী বাকরি করি । আমার গৃহমন্ত্রী একজন কলেজ শিক্ষক আর আমি 8-5 'র (প্রায়ঃশই তার বেশী) চাকরীজীবি ।
আগে কখনো অনুধাবন করি নাই একজন কর্মজীবি মা এবং তার উপর যদি সে শশুরবাড়ি অথবা বাবার বাড়ি থেকে দূরে থাকে তাহলে তাকে কতখানি কষ্ট করতে হয় । এখন চর্মচক্ষে তা দেখছি, বুঝছি অথচ আমি খুব একটা সহায় হতে পারছি না , অন্ততঃ আমাদের সন্তান লালন পালনের ব্যাপারে । গৃহমন্ত্রীর একক প্রচেষ্টাবই বলা যেতে পারে ।
আমার মনে হয় একজন 'কর্মজীবি মা'কে হতে হয়:
1) খুব ভাল পরিকল্পনাবিদ
2) খুব ভাল 'টাইম ম্যানেজার'
3) ভাল পুষ্টিবিঞ্জানী
4) ভাল 'হোম ম্যানেজার'
এই গুণ না থাকলে তার পক্ষে 'ম্যানেজ' করা কঠিন বৈকি । এগুলো ছাড়া সে পদে পদে সমস্যার সম্মুখীন হবে তা নিশ্চিত করে বলা যায় ।
আমি তাকে দেখেছি কী ভীষন রকম ব্যস্ত থাকে সব কিছু গোছাতে । একদিকে সন্তান, বাসা, সংসার, 'হেলপিং হ্যানড'- যে 'বুয়া' নামে বেশী পরিচিত আর অন্যদিকে কলেজ । দিনটাকে টেনে কিছুতেই সে লম্বা করতে পারে না ।
এখানে আমার এক বন্ধু'র মন্তব্য না বলে পারছি না । ওরা তখন নতুন বাবা-মা । একদিন আড্ডায় বলল, "মা'রা, হয় অনুভূতিহীন, নইলে দেবতার কাছাকাছি" আমি (তখনো বাবা হইনি) বললাম, "মানে" ? ও বলল, "24 ঘন্টায় আমি কখনো লাকি (ওর গৃহমন্ত্রী) কে বিশ্রাম নিতে দেখিনি, শুধু-মানুষের পক্ষে এটা সম্ভব না" । এখন বুঝি সেই আবেগের উচ্চতা ।
আমার মা, আমাদের সন্তানের মা, পৃথীবির সব মা'দের আমার কদমবুচি-প্রনাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

