আমার প্রিয় পোস্ট

ধর্ম ভাবনা - খোলা আর শুদ্ধ মনে আলোচনা হোক

০৫ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৮

শেয়ারঃ
0 0 0

আমার ধর্ম নিয়ে পড়াশোনা খুব কম, তারপরও আলোচনাটা করতে চাই যদি আপনাদের মধ্যে কাউকে পেয়ে যাই যিনি আলোচনা করতে পারবেন । বিষয়টা আলোচনা হওয়া উচিত।

ধর্মের আসল কাজ কী ? একই আল্লাহ্ কিন্তু এত ধর্ম কেন ?যুগে যুগে নতুন ধর্মই বা পাঠাল কেন ? আমরা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি বা করছি সেটার কি আদৌ কোন মানে আছে ? তার শেষ আসলে কি - 'শূণ্য' না ? একই আল্লাহ্ তারই দেয়া একই আকাশ, একই বাতাস, একই জল, একই মাটি-ফুল-ফল-খাদ্য - সব সে-ই বরাদ্দ করেছে সবার জন্য - ধর্ম-বর্ণ নির্বিশেষে । মুসলমানের জন্য বেশী অন্যদের জন্য কম এমন হয় নাই । মুসলমানদের পাড়ায় বেশী সূর্যের আলো অন্য পাড়ায় কম এমনও হয় না । তাহলে আমরা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি তারা খোদার উপর খোদাগিরি করছি না ? মানুষের মধ্যে যা কিছু ভাগাভাগি, মন্দ তা তো বেশীর ভাগই মানুষেরই তৈরী । নানা ছুতায় আমরাই তা করেছি । আল্লাহ্ কি আদৌ তোয়াক্কা করে কে তাকে নামাজ পড়ে ডাকল, না পূজা-আর্চনা করে বা অন্য কোন উপায়ে ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আধ্যাত্বিক ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৭ বিকাল ৩:১৩
ফজল বলেছেন: আসলেই। বাড়াবাড়ি ভালো নয়। একদম ঠিক বলেছেন।
২. ০৫ ই মে, ২০০৭ বিকাল ৪:০৬
মোস্তফা আমিন বলেছেন: মন্তব্যের চেয়ে আলোচনাটা দরকার বেশী । ব্যাপারটা আমার কাছে খুব পরিস্কার না । ব্লগারদের মধ্যে এ বিষয়ে জানা কেউ নাই ? আলোচনাটা শুরু হোক - স্বচ্ছ, প্রতিদিনের জীবন থেকে নেয়া উদাহরনসহ খোলামেলা আলোচনা । করবেন কেউ ?
৪. ০৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২
কঠিন বলেছেন: াসলে য়ুগয়ুগ ধরে নিয়মটা চলে াসছে, তাই বুঝি?
৫. ০৫ ই মে, ২০০৭ রাত ১০:০৬
মোস্তফা আমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । সময় পেলে এ বিষয়ে লিখেন প্লিজ (সবার জন্যই অনিরোধটা থাকলো)।

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
https://twitter.com/mjgalib
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ