কেন নির্বাচন চাই?
২২ শে মে, ২০০৭ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ হিসাবে আমি আপনি সবাই স্বাধীন, আমি চাই না কেউ আমাকে শাষন করুক - সেটা সম্মানজনকও না, আমি চাই নিজে নিজেকে শাষন করতে। আসলে সেটাই সবচে' ভাল ব্যবস্থা হত। কিন্তু বাধ সাধল 'বাস্তবতা', এটাই সেই ব্যবস্থাকে বাস্তব রুপ দিতে দিল না। ভাবুন তো আমাদের ১৪ কোটি মানুষের দেশে সবাই নিজেকে নিজে শাষন করবে বলে যদি সিদ্ধান্ত নেয় - তাহলে কী ব্যাপারটা হবে? 'ইচ্ছা রাজ্য' হয়ে যাবে না? সেটা যুক্তিযুক্ত না বলেই অনেক দোষত্রুটি থাকার পরও অধিক গ্রহনযোগ্য 'গণতন্ত্র'কে পৃথিবীর সবাই আপন করে নিয়েছে (সাম্যবাদও গণতন্ত্রেরই কথা বলে)। এই পদ্ধতিতেই আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাই আমাদের হয়ে কাজগুলো করে দেবার জন্য, আমাদেরকে শাষন করার জন্য না। তাদের ভুমিকা আমাদেরই প্রতিনিধির, কোনভাবেই শাষকের না (যদিও বাস্তবে এই অভিজ্ঞতা আমাদের হয়নি কখনো)।
আমি তাই কখনোই চাই না অ-নির্বাচিত কেউ আমাকে দিনের পর দিন 'শাষন' করুক আর আমার মাথার উপর ছড়ি ঘোরাক, অর্থাত যাকে আমি নির্বাচিত করি নাই আমার হয়ে কাজ করার জন্য তাকে তো আমি 'উড়ে এসে জুড়ে বসা কেউ' ভাববই। বিশেষ করে যখন সে তালগোল পাকিয়ে আমার দম বন্ধ করে ফেলছে। আমার স্বাধীন স্বত্বা তাতে ক'রে দারুন অপমানিত হয়। আমি তাই সর্বান্তঃকরণে চাই 'নির্বাচন'।
আপনারা দ্বিমত পোষন করতেই পারেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন