জীবনে অবশেষে 'বসন্ত' আসল! কিন্তু সে জন্য 'মধুর বসন্ত এসেছে..' গাইতে পারছি না বরং গাইতে বাধ্য হচ্ছি 'রোদন ভরা এ বসন্ত...' যাদের বুঝতে এখনো দেরী হচ্ছে তাদেরকে বলি, এই অসময়েই আমার 'পক্স' হয়েছে। কী যন্ত্রণা বলেন? বন্দী জীবন, একাকীত্বে ভরা। সত্যিকার অর্থে 'বোরিং'। পৃথিবীর কুতসিত্ রোগের মধ্যে এইটা অন্যতম।
কারন:
* এটা একটা রোগ
* এটা থাকাতে গোসল করা যায় না - এই গরমেও
* এটা থাকলে আপনি গৃহের মধ্যে গৃহবন্দী
* এটা আপনাকে একঘরে করে
* আপনাকে অছ্যুত্ একটা অনুভূতি দেয়
সর্বপোরি:
* এটার কারনে আপনি আপনার প্রিয় মানুষজনকে স্পর্শ পর্যন্ত করতে পারবেন না!
আমার ছেলেটাকে কুড়ি ফুট দূর থেকে দেখতে হচ্ছে! যে কিনা প্রতিদিন ঘুম থেকে উঠেই আমার গায়ে মাথা রাখত!
দূর থেকে দেখে আমার অনুভূতির কথা বাদ দিলেও তার অবস্থা
সহ্য করা যায়? ওখান থেকেই ছটফট করে কোলে আসার জন্য।
আজকে তাই সৃষ্টিকর্তার কাছে একজন পিতার প্রার্থনা - এই অসুখের চির বিণাশ চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



