যে দুইটা বই পড়ছি, আপনিও পড়তে পারেন, তবে একদমই আপনার ইচ্ছা
৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১৪
কেউ "হিটলার থেকে জিয়া" পড়েছেন? কিংবা ''ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস্ - বঙ্গবন্ধু হত্যাকান্ড''? এখনো শেষ করতে পারি নাই,পড়ে যাচ্ছি। দুটো একসাথে।
যুক্তি প্রতিষ্ঠায়, লেখার মান-এসবের কথা চিন্তা করলে ২য় টা বেশী নম্বর পাবে।
বইদুটো পড়া উচিৎ বিশেষ করে যারা প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। অনেক প্রশ্ন মনে জমা হবে, হয়ত উত্তরও পেয়ে যাবেন। বড় বড় ভুল ধরা পড়বে। বড় বড় পাপ কিংবা পাপী ধরা পড়বে। অনেক জানালা খুলে যেতে পারে অনেকের কাছে। হতে পারে যাদেরকে এতদিন মাথায় করে রেখেছি তাদের আসল চেহারা প্রতিবিম্বিত হবে।
সত্য জানতে হলে সব ধারার লেখাই পড়া উচিৎ - এই বিশ্বাসে আমি আস্থা রাখি। আপনারও পড়তে পারেন।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
১. ৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
রাজামশাই বলেছেন:
লিংক কই।
রাজামশাই বলেছেন:
লিংক কই।
২. ৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
উৎসুক বলেছেন:
বইগুলোর কোন অনলাইন ভার্সন থাকলে তার লিংক টা দিন ... প্লিজ।
উৎসুক বলেছেন:
বইগুলোর কোন অনলাইন ভার্সন থাকলে তার লিংক টা দিন ... প্লিজ।
৩. ৩১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
জানা বলেছেন:
কেমন আছেন মোস্তফা? অনেক দিন পর আপনাকে এখানে দেখে ভাল লাগছে।
প্রথম বইটা আমার নজরে আসেনি এখনো আর দ্বিতীয় বইটা সম্পর্কে ভাইয়ার কাছে সুনেছি এবং বইটা এখন মা'র দখলে। ওনার পড়া শেষ হলে আমি সুযোগ পাবো।
আপনার পরবর্তি লেখার অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ
জানা বলেছেন:
কেমন আছেন মোস্তফা? অনেক দিন পর আপনাকে এখানে দেখে ভাল লাগছে।প্রথম বইটা আমার নজরে আসেনি এখনো আর দ্বিতীয় বইটা সম্পর্কে ভাইয়ার কাছে সুনেছি এবং বইটা এখন মা'র দখলে। ওনার পড়া শেষ হলে আমি সুযোগ পাবো।
আপনার পরবর্তি লেখার অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ
৪. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১
মোস্তফা আমিন বলেছেন:
আমি যতদূর জানি এগুলোর অনলাইন ভার্সন নাই। যার জন্য লিংক দেওয়া গেল না। "চারুলিপি" হলো এগুলোর প্রকাশক। এবারের বই মেলায় প্রথমটা বের হয়েছে আর দ্বিতীয়টা পুনরায় প্রকাশ হলো ওই বই মেলাতেই। ঢাকার নিউমার্কেটেই পাওয়া যায়। ধন্যবাদ।

















