বৈষম্য এত প্রকট কেন-২?
১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৭
বিষয়টা অনেক অঞ্চলের জন্যই প্রযোজ্য তবে আলোচনার স্বার্থে যে অঞ্চল চিনি সেই উত্তরাঞ্চলকেই বেছে নিলাম। রাজশাহী - শহরাঞ্চল।
'৮০-র দশকে বাবার বদলির সুবাদে আসা এবং তারপর সেখানেই স্থায়ী বসবাস। এখন আমার সবচে' প্রিয় স্থান বলতে পারেন এই অঞ্চল।
যে বিষয়টা নিয়ে লিখতে বসেছি তা হল গ্যাস। সেই '৮০-র দশক থেকেই দেখছি এখানে গ্যাসের সিলিন্ডার। তখন থেকে আজও আমাদের পরিবার ওই সিলিন্ডার ব্যবহার করছে। আজও আমার সত্তর উর্ধ্বো বাবাকে গ্যাস কিনতে যেতে হয়। আমি যখন ছিলাম তখন আমিই এই কাজটা করতাম। চাকুরীর কারনে প্রিয় শহর ছেড়ে আসা '৯৫ তে। তখনকার এই সিলিন্ডারের দামটা এতকাল পরে আর মনে পড়ে না তবে এখন তা ১২০০ টাকায় ঠেকেছে! আমাদের বাসায় মাসে দুইটা লাগে - তো মাসে গেল আড়াই হাজার টাকা! আর আপনারা (এখন আমিও) যারা ঢাকাবাসী? আন্-লিমিটেড ৩৩৩ টাকা! রান্না, পানি ফুটানো, কাপড় শুকানো, এমনকি শীতকালে ঘর গরম করা - সব চলে!
আমার বাবা অবসর নিয়েছেন অনেক আগে, তার জন্য এটা বড় বেশী খরচ! এবং খুব বেশী বৈষম্য।
প্রশ্ন হলো, সেই একটাই, আমার বাবা (এবং সকলেই যারা রাজশাহী থাকেন) সরকারের নিয়মানুযায়ী কর্ দিয়ে থাকেন, আইন-কানুন মেনে চলেন - তবে? আগে না হয় যমুনা সেতু ছিল না, দশ বছরেও গ্যাস পাইপটা যমুনা সেতু পার হলো না কেন! পার না হলে কোন সমস্যা নাই; না হওয়াই উচিৎ বলে মনে করি। সেক্ষেত্রে অবিলম্বে দেশের সব পাইপ লাইন বন্ধ করে সিলিন্ডার প্রবর্তন করা হোক। দেশকে বাঁচাতে হলে সেটাই কর্তব্য। অপচয় বন্ধ, সমতা আনয়ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি সঞ্চয় - সবকিছুর জন্যই দরকার। এর বিকল্প কি আছে, যদি শুধুমাত্র গ্যাসের কথা ধরা হয়? খুব সম্ভব নাই।
আমি দেশের অনেক বৃহৎ সমস্যা নিয়ে আলোচনা না করে এটাকে বেছে নিলাম - সে জন্য কেউ কেউ অবাক বা বিরক্ত হবেন কিন্তু নাগরিক হিসাবে আমার কাছে বিষয়টা একই সঙ্গে বিরক্তিকর এবং অসম্মানজনক। এটা নিয়ে সরকারের বক্তব্য মোটেই স্পষ্ট না; আর উত্তরাঞ্চলের ঐতিহ্য মেনে কেউ এর প্রতিবাদও করবে না।
সরকারের কি এই অধিকার আছে তার নাগরিকদেরকে ভিন্ন-ভিন্ন চোখে দেখার? সে যেমন পারে না কোন নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম করতে, ঠিক তেমনি করে পারে না কোন এক অঞ্চলকে বিশেষ সুযোগ-সুবিধা দিতে যুগের পর যুগ। তা কোনমতেই সুস্থ নিয়মতান্ত্রিক সরকারের চরিত্র না।
আমি জানি এই লেখা বর্তমান কোনো কর্তাব্যক্তির বিবেচনায় টোকা দেবে না অথবা রাজনীতিবিদদের নজরে আসবে না, কষ্টটা ভাগাভাগি করে মনটা হালকা করা আর কি?
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
লেখক বলেছেন: তথ্যে ভুল থাকলে অনেক শালীন ভাষায় বলা যায়, প্রতিবাদও করা যায়, তাই না?
আপনি মাথা গরম না ক'রে পড়লে খেয়াল করতেন যে আমি নির্দিষ্ট একটা জায়গা নিয়ে লিখেছি আর তা হল রাজশাহী, ওটা আমার শহর এবং আমি জানি ওখানে গ্যাস যায় নাই। আর এটাও মনে রাখা দরকার বগুড়া বা সিরাজগঞ্জ মানেই পুরো উত্তরবঙ্গ না।
মনজু রুল করিম বলেছেন:
আমাদের দেশের মানুষ বার বার এটা প্রমাণ করেছে, যে তারা আসলে সহজ সরল আর অত্যান্ত শান্তি প্রিয় মানুষ । কিন্তু লড়াইটা যখন পরিবারের মধ্যে হয় তখন সমাধান আসতে একটু সময় লাগে । আমি আশাবাদী এই বৈষম্যটা একদিন দূর হবেই ।


















""আগে না হয় যমুনা সেতু ছিল না, দশ বছরেও গ্যাস পাইপটা যমুনা সেতু পার হলো না কেন! ""
ভাইসাহেব কি গান্জা খায়া লিকতে বইছেন. যমুনা সেতু উদ্ধোধনের দিনই গ্যাস পাইপ লাইন উদ্বোধন করা হয়. বগুড়াতে বসর দুই আগে থেকেই পাইপ লাইনে বাসাবাড়ীতে গ্যাস সরবরাহ করা হচ্ছে আর সিরাজগন্জে সম্ভবত আরও অনেক আগে থেকে।