আমরা আর অসহায়ত্ব - পাশাপাশি

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৭

শেয়ার করুন:                   Facebook

সেদিন যখন ভূমিকম্পটা হল তখন আমি আর আমার ছেলে ঘুমে বিভোর। মশারির বাইরে 'গৃহমন্ত্রী' পরেরদিনের ক্লাস-এর প্রস্তুতি নিতে ব্যস্ত। হঠাৎই তার আতঙ্কিত ডাক 'ভূ মি ক ম্প'!

আমি ধরফর করে উঠলাম...তারপর? কি করব? তেইশ মাসের ঘুমে-কাদা হয়ে থাকা ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে মশারির ভিতর টানটান বসে থাকি....মাথায় অনেক কিছু একসাথে ভীড় করে।

চার পাঁচ সেকেন্ডে কি চার তলা থেকে নীচে নামা সম্ভব?
আমরা নেমে গেলাম, কিন্তু ঐ ঘরে মা-আব্বা শুয়ে আছেন - তাদের কি হবে?
সামনের দরজায় তো রাতে তালা দিয়ে রেখেছি, তাহলে কি তালা খুলে শোব?
রাস্তায় দাঁড়ালে পাশের উঁচু বাড়িগুলো ভেঙে পড়লে তখনো তো মারা যাব, তাহলে?..........


শেষে 'গৃহমন্ত্রী'কে বলি - 'আস আত্মসমর্পণ করি, কোন লাভ নেই পালিয়ে, কতদূর পালাব আমরা? কাকে রেখে, কাকে নিয়ে যাব? তারচে' ঘুমিয়ে পড়ি, সেখানে কিছু হলে হোক'।

বলি, কিন্তু ছেলেটার দিকে তাকিয়ে বুক ভেঙে যায়। ভীষন অসহায় লাগে একজন বাবা হিসাবে, বোবা চিৎকারে কেঁপে উঠি - তোমার জন্য কিছুই করার নাই বাজান!

বাতি নিভিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি আর ভাবি, কী ভীষন অসহায় আমরা! বোঝার আগেই সব শেষ। ঝড়-ঝঞ্ঝা-জলচ্ছাস সব বোঝা যায় কিন্তু ভূমিকম্প? কিছু বুঝে ওঠার আগেই........শেষ। সৃষ্টিকর্তার কাছে তীব্র অভিযোগ জানাই, এত অসহায় যদি করেছ তাহলে বোধশক্তি দিলে কেন? এই অনূচিৎ, একপেশে খেলা কতটুকু যুক্তিযুক্ত?..............


মধ্যরাতে আর জেগে থাকা সম্ভব হয় না, ঘুমিয়ে পড়ি।

........একটা অন্যমনস্ক সকাল শুরু হয়। আর দিনের কাজে আমার রাতের চিন্তা পাশে সরে যায়..........

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ১২৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৩
comment by: ফয়সল নোই বলেছেন: +,সুন্দর লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৬
comment by: মোস্তফা আমিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ;
কিন্তু আমার অসহায়ত্ব এখনো আছে, আমাকে সত্যি ভীষন ভাবায়।
৩. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১২
comment by: মিলটন বলেছেন: চমৎকার লিখেছেন। আসলে ঠিক গতরাতে দুইটায় শোবার সময় ঘুমন্ত সন্তান আর স্ত্রীর দিকে তাকিয়ে আপনার মত অনুভুতি হয়েছিল। আমারও বুক ভেঙ্গেছিল। না জানি কখন আবার আসে সেই ভুমিকম্প।

সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন।

+
৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: পশুপাখি নাকি বুঝতে পারে যেকোন দূর্যোগের আগে - সেটা কি কোন বিজ্ঞানী প্রযুক্তিতে কনভার্ট করতে পারে না! পারা উচিৎ, না? সৃষ্টির শ্রেষ্ঠ - তার এটা পারা উচিৎ।

৪. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
comment by: ঘাসফুল বলেছেন: ভাল অনুভূতি, তয় আমার মনে হয় ফুল ভার্শন ডাউন্লোড দিলে পরিস্থিতি মারাত্মক হইয়া উঠবো-----ব্লগে অনুভুতি লেখার লোকের ও অভাব পৈরা যাইবো --- গুটলাক :)
৫. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
comment by: যীশূ বলেছেন: অসহায়ত্বর চমৎকার প্রকাশ। আমরা সবাই আসলে এমনই অসহায়!
+ দিয়ে গেলাম।
৬. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: মহাকাল বলেছেন:
+
৭. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪৫
comment by: ইউনুস খান বলেছেন: অনেক ভাল লাগল। +
৮. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫০
comment by: ইমরান মামা বলেছেন: অসহায়
৯. ৩১ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৪৯
comment by: মইন বলেছেন: ভাইরে মনের কথা কইলেন।
১০. ৩১ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৮
comment by: ইয়াসির রাজন বলেছেন: অসহায়ত্বের চমৎকার প্রকাশ। আমাদের সবার মনের কথা।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৭১৫