somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০০% বাঙ্গালীয়ানা

১০ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ ফুটবল। আর আজ উদ্দ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে। আর আমরা যারা দর্শক আছি তারা অধির আগ্রহ নিয়ে বসে আছি ফুটবলের এই মহাযুদ্ধের জন্য। এরই মধ্যে আমরা আমাদের প্রস্তুতিও সম্পন্ন করে চলেছি। ফুটবল উপলক্ষে ঢাকাসহ সারা দেশে এখন চলছে পতাকা উত্তেলনের মহা উৎসব। প্রায় প্রত্যেকটি বাড়িতে শোভা পাচ্ছে যারযার পছন্দের দেশের পতাকা। বাংলাদেশ এখন একটি মাল্টিন্যাশনাল কান্ট্রি হয়ে গেছে। পৃথিবীর অন্য কোন দেশে এই রকম অন্যদেশের পতাকা অবাধে উত্তোলন করা হয় কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। আমাদের দেশে অন্য দেশের পতাকা সাধারনত দেখা যায় সে দেশের অ্যামবাসী বা হাই কমিশনের কার্যলয়ে। কিন্তু এখন বোঝার উপায় নাই যে কোন টা কোন দেশের অ্যামবাসী বা হাই কমিশন। এত দেশের পতাকার সমারোহ দেশে আমার মনের মধ্যে একটা প্রশ্ন বার বার খেলে যে আমরা বাংলাদেশের পতাকা কয়জন উড়াই? বায়লাদেশ হয়তো ফুটবলের এই মহাযুদ্ধে স্থান করে নিতে পারে নাই কিন্তু বায়লাদেশ কি ফুটবল খেলে না? তারা বক বাইরের কোন দেশের সাথে বা কোন বড় টুর্নামেন্টে অংশগ্রহন করে না? বাদ িদলাম ফুটবলের কথা বাংলাদেশের মানুষ কি ক্রিকেট পছন্দ করে না? বাংলাদেশ ক্রিকেট দল তো বিশ্বকাপের মতো জায়গায় খেলে। কয়জন মানুষ বাংলাদেশের পতাকা উড়িয়েছেন? কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এখানেও তো বাংলাদেশ খেলবে। তো কেউ কি পতাকা উড়িয়েছেন?

কিছুদিন আগে বাংলদেশের একজন সন্তান মুসা ইব্রাহিম পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয় হরে ফিরলেন। তিনি কিন্তু বাংলাদেশের পতাকাটা এভারেষ্টের চুড়ায় উড়িয়ে এসেছেন। আমরা পত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে যখন মুসা কে দেখেছি তখন দেখেছি য়ে, মুসার গায়ে বাংলার গতাকার আদলে গড়া টি-র্শাট এবং মাথায় বাংলার গতাকা। এটা দেখেই তো আমার মন ভরে গেছে। আমার মনে হয় কোন বাঙ্গালীর কাছে খারাপ লাগেনি। বরং প্রত্যেকের গর্বে বুক ভরে গেছে।

হ্যা আমরা পতাকা উড়াই তবে সব সময় না (তবে সবাই না)। প্রত্যেক বছর যখন ২১শে ফেব্রুয়ারী, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ আসে তখন। তখন আমাদের বাঙ্গালীত্ব জেগে উঠে। তখন আমরা বাংলাদেশকে প্রচন্ড ভালবাসি। এমনকি আমাদের পোশাকেও তা প্রকাশ পাই।

আমার প্রিয় ব্লগার বন্ধুরা আমার এই লেখায় কষ্ট পেলে আমি দুঃখিত। আমাকে মাফ করবেন। আসলে আমরা আবেগে তাড়িত হয়ে এইসব করি। আমরা যারা বাঙ্গলী আছি তারা বাংলাদেশের অনেক কিছুই ভাল লাগে না। আমাদের সবচেয়ে খারাপ দিক হল আমরা দুর্নীতিবাজ, সন্তাসী, আমাদের রাজনীতি। আমরা সবাই বলি আমরা সচেতন না। তাই এই অবস্থা। কিন্তু আমার কথা হল আমরা কি বুঝিনা যে কোন কাজটা খারাপ, কোন লোকটি খারাপ, অথচ তাকেই তো আমরা ভোট দিয়ে ফুলের মালা দিয়ে বরন করি। আসলে আমরা সবাই ভুল করি এবং সেটা যেনে শুনে ভুল। আর যেনে শুনে ভুল করা খুব খারাপ।

আমরা যারা তরুন প্রযন্ম আছি তারা কি পারি না সুন্দর একটা বাংলাদেশ গড়তে।

সবশেষে টেলিভিশনের একটা অ্যাডের কথাই বলি যে, অনেক আগের মানুয়েরা এই দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেত ত্যাগ শিকার করেছেন, অনেক রক্ত দিয়েছেন, এই দেশকে বাংলা ভাষা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমরা কি করেছি দেশের জন্য। আসুন প্রতিঞ্জা করি থাকবো ন্যায়ের সাথে, কোন অন্যায় করবো না, দেশকে ভালবাসবো, দেশের মানুষকে ভালবাসবো।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×