somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট বচন

২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী পুলিশের নির্যাতন জাতীয়তাবাদী কর্মীদের পছন্দ না। আবার জাতীয়তাবাদী পুলিশের লাঠিপেটা আওয়ামী কর্মীদের বড়ই অপছন্দ। আসল সত্যটা হলো, আমরা শাসকদের লাথি খেতেই ভালবাসি।


রাজনীতি একধরনের খেলা; দুর্বৃত্ত আর উদ্ধতরাই যেখানে জয়ী হয়।


হাসিনা খালেদা দুটি বড় সন্ত্রাসী সংগঠনের প্রধান, এই মিথ্যাটি দশবার বললে সত্য হয়ে যায়। কথাটি ভয়াবহ সত্য জেনেই এটিকে আমরা মিথ্যা ভাবি।


গরীব রাষ্ট্রে জন্মগ্রহণ পাপ। গরীব এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে জন্মগ্রহণ মহাপাপ। কিন্তু গরীব এবং দুর্নীতিগ্রস্ত মুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ খুব সম্ভবত অপরাধ।


অস্বীকার করার কোন উপায় নেই যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো মৌলবাদী দল।


ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের সবাই হজে যান ক্বাবা দর্শনের লোভে নয়, সৌদি দাক্ষিণ্য লাভে।


শেখ মুজিবের মতো 'সেলেব্রিটি ইমেজ' নেই বলেই বাংলাদেশের বুদ্ধিজীবিরা সাধারণ কোন মানুষের হত্যাকান্ডের বিচার চান না।


আব্দুল গাফফার চৌধুরী আওয়ামী লীগের কর্মী নন, দালাল।


জীবনে একবারও যদি কোন কারণে জামায়াতে ইসলামের পক্ষে কথা বলে থাকেন, তবে জানবেন, আপনি শুধু সুবিধাবাদীই নন- নৈতিক অধপতনগ্রস্থ।

১০
আওয়ামী লীগ সমর্থিত মহাঐক্য জোটে এরশাদের যোগদান কোন রাজনৈতিক সখ্যতা নয়, রাজনৈতিক ব্যাভিচার।

১১
জামায়াত, জাতীয়পার্টি এবং বামদল বাংলাদেশের রাজনীতির উচ্ছিট অন্নভোগী।

১২
রাজনীতিতে উচ্চাভিলাষী সেনাপ্রধান নয়, চেনা দুর্নীতিবাজই বেশী গণত্ন্ত্রী।

১৩
যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া অচিকিৎস্য এক ধরনের চর্মরোগের মতো, শীতকালে যার প্রকোপ বাড়ে।

১৪
শেখ মণিকে দুস্কৃতকারী বললে শেখ হাসিনা তার প্রতিবাদ করেন। আপনার মতো মহামান্য আদালতও জানেন না আসল সত্যটি কি।

১৫
শেখ হাসিনার পূর্বপুরুষ আরব থেকে এসেছিলেন। খালেদা জিয়ারও তাই। খাঁটি বাংলাদেশী কিংবা বাংগালী কোন রাজনীতিবিদ কি দেশে আছেন?

১৬
গণতন্ত্রের কোন শারীরিক অবয়ব নেই বলেই শতভাগ দুর্নীতিগ্রস্ত সাংসদদের কতিপয় জেলহাজতে গেলেই গণতন্ত্র বিনষ্ট হয়না। যেমন, নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়না।

১৭
মুজিব কোট আর মৃত মুজিব ছাড়া এখন আওয়ামী লীগের আর কি আছে?

১৮
জামায়াত এখনো বিএনপির কাঁধে ভর করেনি, হাত রেখেছে মাত্র।

১৯
আমাদের পক্ষে সবই সম্ভব, যুদ্ধাপরাধীদের বিচার করা ছাড়া।

২০
শুধু এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টম্বর, অক্টোবর, নভেম্বর কিংবা জানুয়ারী ছাড়া ডিসেম্বর, ফেব্রুয়ারী, মার্চ কিংবা আগষ্ট মাসে একজন জামায়াত নেতা কি ভাবেন আন্দাজ করা যায়।

২১
একজন মা তার রাজাকার পুত্রের পাতে ভাত তুলে দিচ্ছেন; একজন মা একজন খুনীর শরীরে পুষ্টির যোগান দিচ্ছেন।

২২
পল্টন ময়দানে এরশাদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার কি নূর হোসেনের কথা মনে পড়ে?

২৩
অবিশ্বাস্য হলেও সত্য যে, হাজি সেলিমেরও একটি মুজিব কোট আছে।

২৪
হাসিনা এবং খালেদার পরস্পরের প্রতি বিদ্বেষ আর তার প্রকাশ নোংরা নয়, কুৎসিত।

২৫
পাকিস্তান ছাড়া শুধুমাত্র বাংলাদেশেই রাজনীতিবিদদের ইউনিফর্ম চালু আছে।

২৬
হাসিনা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে 'ইয়েস' উদ্দিন নামে ডাকলেও ওয়াজেদ মিয়াকে কোনদিন 'ওয়াজ হেড' মিয়া বলে ডাকেননি।

২৭
বাংলাদেশে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা একে অন্যকে ঘৃনা করে; নেতারা একে অন্যকে ঘৃনা করে এবং কুৎসিত ভাষায় গালি দেয়; কর্মীরা একে অন্যকে ঘৃনা করে, কুৎসিত ভাষায় গালি দেয় এবং খুন করে।

২৮
রাজনীতিতে অপছন্দ শব্দটির একটিই মানে- ঘৃনা।

২৯
'আমার কম্বল কোথায়'-এর মতো করে খালেদা জিয়া বলতেই পারেন, 'আমার টিন কোথায়?'

৩০
খাসা বাংলায় সংস্কার শব্দটির মানে- 'মাইনাস'।

৩১
ক্ষমতা আর কবিত্ব শক্তি একত্রে মানুষকে চরিত্রহীন করে তুলতে পারে, এরশাদকে দেখেই বোঝা যায়।

৩২
বাংলাদেশে শেখ মুজিবকে নিয়ে সবচেয়ে বেশী গান; আর গোলাম আযমকে নিয়ে সবচেয়ে বেশী ছড়া লেখা হয়েছে।
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×