৬১
যখন কোন আওয়ামী লীগ নেতা বলেন, 'রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই', তখন বুঝে নিতে হবে- স্বাধীনতা বিরোধী অথবা জামায়াতপন্থী কোন বিএনপি নেতা মনোনয়ন বাণিজ্যে নৌকা মার্কা লাভ করেছেন।
৬২
বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের ভোটব্যাংক; আর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিতরা বিএনপি'র।
৬৩
ছাত্র সংগঠনের ক্যাডার, আর বিসিএস (পুলিশ) ক্যাডারদের কর্মকাণ্ড অভিন্ন হলেও প্রথম দল অবৈধ অস্ত্র বহনের সুবিধা লাভ করে।
৬৪
ওয়াজ নছিহতে কোন পীর 'দুশমন' এবং 'গাদ্দার' শব্দ দু'টি ঘন ঘন ব্যবহার করলে বুঝতে হবে বাংলাদেশে অচিরেই আরেকটি ইসলামী দল তৈরী হতে যাচ্ছে।
৬৫
মৃত্যুর পর বঙ্গবন্ধু পরিবার সহানুভূতি পেয়েছে; আর শহীদ জিয়া পরিবার পেয়েছে জনপ্রিয়তা।
৬৬
মৃত্যুর ধরন একরকম হলেও জিয়াউর রহমানের মতো শেখ মুজিবের নামের আগে 'শহীদ' উপাধি যুক্ত না হওয়াটা রাজনৈতিক নয়, শৈল্পিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



