১০০
আওয়ামী লীগ আর বিএনপি যখন একই সাথে ক্ষমতার বাইরে থাকে শুধু তখনই তারা পরস্পরকে ভালোবাসে।
১০১
জামায়াত এবং বিএনপির ঐক্য মিলনোদ্যত একটি ঘোড়া আর একটি গাধার ভালোবাসা প্রকাশের মতো; খচ্চর সেই মিলনের অবধারিত ফসল।
১০২
শফিক রেহমানের বাংলাদেশে 'ভ্যালেণ্টাইনস ডে' উদযাপনের বিষয়টি অরাজনৈতিক; কিন্তু যায়যায়দিন অফিস সংলগ্ন 'লাভ লেন'টি সম্পূর্ণ রাজনৈতিক।
১০৩
একজন মৌলবাদী রাজনীতির কূটচাল বোঝে, ভালোবাসা বোঝে না।
১০৪
ভালোবাসা দিবসে জামায়াত নেতাদের বক্তৃতায় 'নাউযুবিল্লাহ' আর 'ওয়াছতাকফিরুল্লাহ' শব্দ দুটি ঘনঘন ব্যবহৃত হয়।
১০৫
সুবিধাবাদী প্রেমিক লম্পট; সুযোগ সন্ধানী প্রেমিক রাজনীতিবিদ।
১০৬
বিএনপি সমর্থকরা প্রশংসা করে খালেদা জিয়ার; কিন্তু ভালোবাসে নিযামীকে।
১০৭
রাজনৈতিক দলগুলোর ভালোবাসা মানে জোটবদ্ধ ক্ষমতার লোভ।
১০৮
এক সময় দলীয় প্রধানেরাই সংস্কারপন্থী নেতাদের সবচেয়ে বেশী ভালোবাসা বিতরন করেছেন।
১০৯
ক্ষমতাসীন রাজনৈতিক দলের দেশের প্রতি ভালোবাসা বলতে বোঝায়- দলীয় সমর্থকদের প্রতি অনুগ্রহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


