২৩৭
বাংলাদেশের অদক্ষ সরকার ব্যবস্থা রাজনৈতিক দলগুলোর দক্ষ গোঁয়ার্তুমির প্রধান পৃষ্ঠপোষক।
২৩৮
প্রতিষ্ঠার পর থেকে বিএনপি'র প্রতিটি মন্ত্রীসভায় কমপক্ষে একজন স্বীকৃত রাজাকার মন্ত্রীত্ব লাভ করেছে।
২৩৯
বাংলদেশের দুর্নীতি জৈববিজ্ঞানের পরিভাষায় একটি 'সিমবায়োসিস' প্রক্রিয়া, যেখানে লাভের আশায় আমরা সবাই সবার পিঠ চুলকে দিচ্ছি।
২৪০
বাংলাদেশের খনিজ সম্পদের পাশাপাশি ইলিশ মাছও আন্তর্জাতিক রাজনীতিতে ঢুকে গেছে।
২৪১
বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষেরা দেশটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, রাজনীতি নিয়ে ভাবিত।
২৪২
দুর্নীতিগ্রস্থ দেশগুলোতে জনগণ রাজনৈতিক নেতাদের দেশপ্রেমের শিকার।
২৪৩
শহীদ জিয়া বঙ্গবন্ধুর অনানুষ্ঠানিক রাজাকার পূনর্বাসন কর্মসূচীর সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন।
২৪৪
বিএনপি কখনোই বাংলাদেশের দুর্বল অর্থনীতি নিয়ে ভাবেনি, যতটা আওয়ামী লীগকে দমনের কথা ভেবেছে।
২৪৫
গোলাম আযমকে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে, কিংবা সংবিধান সংশোধনের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়ে প্রেসিডেণ্ট জিয়া মুক্তিযোদ্ধা জিয়াকে হত্যা করেছে।
২৪৬
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহীতা দেশপ্রেমেরই প্রতিশব্দ; রাজনীতিতে যুদ্ধাপরাধীদের পূনর্বাসন সামরিক শাসক জিয়াউর রহমানের দেশপ্রেম।
২৪৭
বিএনপি'র রাজাকারদের সাথে গাঁটছড়া অবিমৃষ্যকারীতা নয়, দেশপ্রেম; আওয়ামী লীগের মৌলবাদীদের সঙ্গে নির্বাচনী ঐক্যজোট অনৈতিক হঠকারিতা নয়, দেশপ্রেম।
২৪৮
ঘোষনা দিয়েও শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে 'ডিফিকাল্ট' করতে পারেনি, 'অ্যাবসার্ড' করেছেন।
২৪৯
রাজাকারদের জন্য দেশবাসীর ঘৃনা উটের কুজের মতো; যা তাদের সন্তানদের পিঠেও দুর্বিসহ বোঝা হয়ে ঝুলে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

