২৯৫
রাষ্ট্র একটি খোঁয়াড়ের মতো, যার কিছু কিছু প্রকট দুর্গন্ধময়।
২৯৬
বাংলাদেশীরা রাজনীতি নামক গরম খুন্তির ছ্যাঁকাতে অভ্যস্ত না, আসক্ত।
২৯৭
বাংলাদেশী রাজনীতিতে 'কর্পোরেট' কথাটি বহুল ব্যবহৃত 'সাম্রাজ্যবাদ' শব্দটিকে অচিরেই মুক্তি দিবে।
২৯৮
কীটের জন্য নর্দমাই স্বাস্থ্যকর জলধারা।
২৯৯
খুব সম্ভবতঃ বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেখানে পরীক্ষাকেন্দ্রে অসদাচরনের দায়ে শিক্ষকরা বহিস্কৃত হওয়ার গৌরব অর্জন করেন।
৩০০
দুর্বলের সান্ত্বনা বাক্য- সততা দুর্বলতা নয়।
৩০১
খুনের বিলম্বিত বিচারে খুনী কাঠগড়ায় দাঁড়ায় না, এজলাসে বসে।
৩০২
রাজনৈতিক দলের বুদ্ধিজীবীগণ শুধু পায়ুজাতই নয়, মস্তিষ্কজাত বিষ্ঠাও নিঃসরন করেন।
৩০৩
গরীব রাষ্ট্রে টয়লেট পেপারের চেয়ে দৈনিক পত্রিকার কাটতি বেশী।
৩০৪
কফিন আর কাফনের কোন ধর্ম নেই।
৩০৫
ঢাকাবাসীরা নদী আর নর্দমার পার্থক্য জানেন না।
৩০৬
যৌনরোগ পতিতালয় এবং দুর্নীতি সচিবালয় থেকে বিস্তৃত হয়।
৩০৭
ক্ষুদ্রের মস্তিষ্কে শকুনই বিহঙ্গ।
৩০৮
রাজনৈতিক কর্মীরা বিদ্বেষকে বিরোধিতা ভাবেন, আর নেতারা ভাবেন কৌশল।
৩০৯
যেকোন রাজনৈতিক দলের গঠনতন্ত্র তিনটি শব্দে লিখিত হতে পারে- ক্ষমতা, আপোষ, বিদ্বেষ। প্রথমটি লক্ষ্য, আর বাকি শব্দ দু'টো কৌশল।
৩১০
গরীব রাষ্ট্রের সরকার প্রধান পাঁচ বছরে যে পরিমান মূত্রত্যাগ করেন, নিম্ন আয়ের একজন মানুষ সারাজীবনে ততটুকু বিশুদ্ধ পানি পান করেন না।
৩১১
জনসেবা কোন যোগ্যতা নয়, চৌর্যবৃত্তিতে আসক্ত রাজনীতিকের মরিয়া শ্লোগান।
৩২২
অভাবী মানুষ আবর্জনাকে নিয়তি মনে করে।
৩২৩
পৃথিবীর দীর্ঘতম নর্দমা বুড়ীগঙ্গা, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডাষ্টবিন- ঢাকায় অবস্থিত।
৩২৪
রাজনীতির ভাগাড়ে ধর্মরক্ষা কার্যকর সুগন্ধি।
৩২৫
বাংলাদেশীরা দুর্নীতির সব দরোজা খোলা রেখে ঈমানদার রাজনৈতিক প্রত্যাশা করে।
৩২৬
'সুশীল সমাজ' কথাটি 'সুশীল' শব্দের উল্টো।
৩২৭
অনিয়ন্ত্রিত প্রজননতন্ত্র আর দায়িত্বহীনের গণতন্ত্র দুই-ই অস্বাস্থ্যকর।
৩২৮
ভিক্ষার ঝুলি তলাবিহীন না হলেও চিরদিন অপূর্ণই থাকে।
৩২৯
পারিবারিক মালিকানাধীন রাজনৈতিক দলের নেতারা নির্বাহী ক্ষমতায় দলীয় প্রধানের হাঁটু-উচ্চতার।
৩৩০
প্রতিবাদ প্রতিকারের পথ নয়, কানাগলি।
৩৩১
জেলে ঢোকালে বোঝা যায়, বাংলাদেশের রাজনীতিকদের ধড়টা মুন্ডের মতোই দুষিত।
৩৩২
যুদ্ধাপরাধী বিচার প্রসঙ্গে বাঙ্গালীদের দেশপ্রেম শুধু উথলেই ওঠেনা, উপলক্ষ্য বিশেষে পাত্র ছেড়ে মাটিতেও গড়িয়ে পড়ে।
৩৩৩
স্বামীর লাশ থেকে খালেদা জিয়ার গণতন্ত্র জন্ম নিয়েছে।
৩৩৪
মোল্লার দৌঁড় যেখানে শেষ, রাজনীতিকের দৌঁড় সেখান থেকে শুরু।
৩৩৫
খালেদা জিয়ার শ্রেষ্ঠতম বচন- 'আওয়ামী লীগ নির্বাচিত হলে আযানে উলুধ্বনী শোনা যাবে।'
৩৩৬
বাংলাদেশে ভোটের রাজনীতির শুরু মাজার থেকে, যা মক্কায় যাত্রাবিরতী করে এবং হোয়াইট হাউজে সমাপ্ত হয়।
৩৩৭
ভোটপ্রার্থী নির্বাচনের আগে কাঁদেন, আর ভোটাররা পরে।
৩৩৮
চাইলেই জ্বলে ওঠা যায় না, জ্বলতে হলে বুকে বারুদ জমাতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

