আমার প্রিয় পোস্ট

mostafizripon@gmail.com

ছোট বচন (৩৩৯-৩৪৯)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭

শেয়ারঃ
0 0 0

৩৩৯
বাংলাদেশের রাজনীতিবিদরা ঈশ্বরের মতোই উচ্চস্তরে থাকেন, উঁচুতে বসেন এবং উঁচু গলায় কথা বলেন।

৩৪০
নির্বাচনী জোট- রাজনৈতিক দলগুলোর অনিরাপদ যৌনমিলনের মতো, যা থেকে সংসদই নয়, সংসারও আক্রান্ত হয়।

৩৪১
বাংলাদেশে ভোটের আন্দোলন মুজিব-জিয়ার কবরে, আর ভোট ভিক্ষে শাহজালালের মাজারে শুরু হয়।

৩৪২
মৌলবাদীর রাজনীতি মাজারকেন্দ্রিক, কিন্তু ভাস্কর্যমুখী।

৩৪৩
মুসলিম দেশগুলোর মাজারে ভিক্ষুকের চেয়ে রাজনীতিবিদের সংখ্যা বেশী।

৩৪৪
মূর্খতা ঈশ্বর প্রদত্ত নয়, অধ্যবসায়ের ফসল।

৩৪৫
জামায়াত কর্মীরা ধর্মান্ধ নয়; বিবেক রহিত এবং ধর্মহীন।

৩৪৬
জাতীয় পার্টি- দলটির প্রতিষ্ঠাতার মতোই; বহুগামী।

৩৪৭
চোরের মায়ের বড় গলা, রাজনীতিবিদ মায়ের গলা বড়।

৩৪৮
প্রেম এবং ভোট চাইলেই পাওয়া যায়না, ভিক্ষে করতে হয়, কখনো কখনো ছিনতাইও জরুরী হতে পারে।

৩৪৯
গাধা এবং গণতন্ত্র বাংলাদেশে আমদানীকৃত, বহুল উচ্চারিত এবং দুর্লভ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোট বচনমোস্তাফিজ রিপন ;
প্রকাশ করা হয়েছে: ছোট বচন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
মানবী বলেছেন: ৩৪২ , ভাস্কর্য বিমুখী হবে বোধহয়। আর তাহলে, এটাই বড় ধরনের আয়রনি।



বচন ৩৪৮, খুব মজার লিখেছেন.. হেসেই যাচ্ছি :)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: :)

২. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
মানবী বলেছেন: ধন্যবাদ মোস্তাফিজ রিপন।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: নরাধমের লেজ দেখা যাচ্ছে... :)

৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: রিপন ভাইয়ের ছোট বচন... !!!

৪৪, ৪৬, ৪৮ জটিল... খিকজ

৪৭ বুঝতে টাইম লাগব..!!!
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: ৪৭... খুব সোজা। উম...

৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ওইরকম হয়েছে...

৩৪৫
জামায়াত কর্মীরা ধর্মান্ধ নয়; বিবেক রহিত এবং ধর্মহীন।

৩৪৬
জাতীয় পার্টি- দলটির প্রতিষ্ঠাতার মতোই; বহুগামী।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ধর্মান্ধ এবং/অথবা বহুগামীদের বিজয় নিশ্চিত।

৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ৩৪৮ আজকে ঘটেছে। জামায়াতের নিজামীর সাঙ্গপাঙ্গরা পাবনায় ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ডেসপারেশন বুঝা যাইতেছে! :)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: এতো গেল ভোট চোরাদের কথা...। (বলেন না, মেয়েটা কে?)

৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১
মাহবুব সুমন বলেছেন: অনেক দিন পর ছোট বচম পেলাম। দারুন লাগে এ সিরিজটা
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: সুমন ভাই, খুব ভালো লাগে আপনার মন্তব্য পেলে।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: ফাহমিদ ভাই, ভোট... মিস করছেন না?

৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বলেন কি? কাইলকা তাইলে আবার ট্রাই দিয়া দেখুম... আপাতত মাথা গরম আছে...
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: :)

১০. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
রন্টি চৌধুরী বলেছেন: ৩৪৮
প্রেম এবং ভোট চাইলেই পাওয়া যায়না, ভিক্ষে করতে হয়, কখনো কখনো ছিনতাইও জরুরী হতে পারে


প্রেম এবং যুদ্ধে সবই বৈধ...এটির মতই উপরের টি চমৎকার হয়েছে। পুরো প্রবাদবাক্য!
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন:
যুদ্ধ যুদ্ধ খেলা...

১১. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
রন্টি চৌধুরী বলেছেন: গাধা এবং গণতন্ত্র বাংলাদেশে আমদানীকৃত, বহুল উচ্চারিত এবং দুর্লভ


এইটা তো আরও...
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: দুই-ই সুলভ্য হয়ে উঠুক। ;)

১২. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো বচন.........ভালো লাগলো।
৩৪২ এ ভাস্কর্যবিমুখী হবে মনে হয়.......
৩৪৮....।:)
রিপন অনেকদিন পর...........
ভালো লাগলো।
অন্ততঃ পোস্টতো এলো।
শুভেচ্ছা................।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: সাজি আপা, একটু ব্যস্ত সময় যাচ্ছে। ক্লাস, পরীক্ষা...। তবে সময় পেলেই ব্লগে ঢু-মারি; পড়ি।

ভাস্কর্যমুখী কথাটা স্যাটায়ার করে বলা। তেড়ে ওঠা রাজনীতি...

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন:
ওহে কবি, ডাবল হাসি...!
(কবির হাসি দুই হৃদয়ের সমান বড়)

১৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৯
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: নাহ হলো না রে রে ভাই... ৪৭ এর দুইটাই সেইম সেইম লাগে।

আপনার শ্যওড়া পাড়া গল্পের সবাই এত প্রশংসা করল কিন্তু পইড়া আমার মাথা গুলায়ে গেল.। এই কারনে আপনার গল্প পড়াই বাদ দিছিলাম... আইজকা মনে হইতাছে ছোট বচন ও ত্যাগ করতে অইব!!!
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: আসলে তো সেইম-ই। চোরের মা, আর রাজনীতিবিদ মায়ের পার্থক্য নাই। ;)

১৫. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৬
বাপ্পাদিত্য বলেছেন: রিপন ভাই, ব্লগে আসলেই আপনার লিখা খুঁজি। এতো কম লিখলে তো আমাদের মন ভরে না!!
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৭

লেখক বলেছেন: শুভ নববর্ষ বাপ্পাদিত্য।

'আয়েশ করে আলসেমীতে দশটা বছর পার
ভাল্লাগে না আর!'

লিখব... অচিরেই...

১৬. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৬
শফিউল আলম ইমন বলেছেন: বেশি জোস লিখেছেন।:)
আপনার অনেকগুলো লেখা জমে গেলো। সময় করে পড়া শুরু করবো।
কেমন আছেন রিপন ভাই??
হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকুন।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২২

লেখক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। আছি ভালোই...
খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি...। ভাবলাম এই বন্ধে লিখব, খুব আলসেমী হলো। ইমন ভাই, আপনি কেমন আছেন?

১৭. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩০
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: এই কারনেই বলি লেখকের কাছে পাঠকের মর্যাদাই আলাদা... খ্যক খ্যক খ্যক... কাইলকা থিকা তাইলে গল্পগুলা আবার পড়া শুরু করা যাইতে পারে, নাকি কন? খিক খিক খিক
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: :)

১৮. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮
রোবোট বলেছেন: অনেক দিন পর ছোট বচন পেলাম। দারুন লাগে এ সিরিজটা। আমাদের নাতিপুতিরা পড়বে রিপনের বচন। "রিপনের বচন সমগ্র" বই কবে আসবে?
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: এইটা বই হইলে আওয়ামী লীগ মারবো, বিএনপি পিটাইবো, জামায়াত দোররা মারবো... আমি বাইচা থাকতে চাই।

১৯. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৭
রোবোট বলেছেন: মৃত লেখকের বি বেশী চলে। যাযাবরের কাহিনী জানেন না?
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: যাযাবরের কাহিনী শুনতে চাই...

২০. ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ''বি'' জিনিস টা কি? যাযাবরের কাহানী শুনতে চাই @ রোবোট

@ লেখক- সবাই রোবোট টেকনোলজীরে উন্নত করার চেষ্টরা করতাছে, কিন্তু আমগো দেশীয় রোবট টেকনোলজী আগায়ে গেছে এইটা স্বীকার করতেই অইবো.। খিক খিক খিক... থ্রী চিয়ার্স ফর রোবোট (হেরে এট্টু পাম দিলাম)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: শুধু রোবটই আগায় নাই, ইণ্ডিয়ানা জোন্সও রাজনীতি সচেতন হয়ে উঠছে... ;)

২১. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩১
রোবোট বলেছেন: বি = বই (ইহা শফিক রেহমানীয় বানানরীতি, ফোনেটিকে কি বোরডে চাপ একটা কম লাগে। শফিক রেহমানকে শফিক রেহমানীয় বানানরীতিতে লেখে শফক রহমন, কী বোর্ডে চাপ অনেক কম লাগে)
:)

শুনেছিলাম যাযাবরের প্রথম লেখা/বই ছাপানোর আগে বলা হ্ইছিলো লেখক মৃত। হিট করার ধানদায়। :)
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: ;)

আইডিয়াটা চমৎকার। আমার পছন্দ হয়েছে। বব ডিলান সঙ্গীত শিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতে কোনো এক সাক্ষাৎকারে দাবী করেছিলেন যে, খুব ছোটবেলায় তিনি বাবা-মাকে হারিয়েছেন, পথে পথে মানুষ হয়েছেন, ভীষণ কষ্ট করেছেন; তাই তিনি দুঃখী মানুষের গান গেয়ে বেড়ান। এই সাক্ষাৎকারের পরে বব ডিলানের গানের শ্রোতা হুট করে বেড়ে যায়, অডিও বিক্রিও বেড়ে যায়। মজার কথা হচ্ছে, বব ডিলানের বাবা-মা তখনো বেঁচে ছিলেন। কিছুওদিন পরে ঘটনাটা ফাঁস হয়ে যায়। তো ধরা খাওয়ার পর বব ডিলান দীর্ঘদিন সাংবাদিকদের এড়িয়ে চলছেন, এমন তার কি বাবা-মাকেও।

২২. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩
রোবোট বলেছেন: অবশ্য রিপন এমনিই হিট। তবে রিপনের বই ছাপানো সময় গুজব রটিয়ে দেয়া হবে, ইহা শহীদ মোস্তাফিজ রিপনের বই।
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: ফুল-চন্দন পড়ুক রোবোটের গায়ে।

২৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: মানুষের মন আর চোখ এক বিচিত্র জিনিস,প্রতিদিন এই ব্লগটায় ঢুকি কিন্তু একমাসেরও বেশি আগে করা পোস্ট টা বিচিত্র কোন কারণে চোখ এড়িয়ে গিয়েছিল। যাই হোক,ছোট ছোট বুলেট।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: চোখে পড়া নিয়ে একটা কৌতুক মনে পড়ল।

প্রথম বন্ধু-
একবার আমার স্ত্রীর চোখে ধুলো পড়েছিল; পাঁচশ টাকা খসে গেল।

দ্বিতীয় বন্ধু-
একবার আমার স্ত্রীর চোখে শাড়ি পড়েছিল, সোজা পাঁচ হাজার টাকা বেড়িয়ে গেল।

 

মোট সময় লেগেছে ১.০০১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অর্থহীন কমলালেবুর পিঠে ঘরকুনো গাছ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ