আমার প্রিয় পোস্ট

আমি এক ফেরীওয়ালা ভাই.. স্বপ্ন ফেরী করে বেড়া.. হরেক রকম স্বপ্ন পাবে আশা কিম্বা নিরাশার.. জন্মভূমি, মৃত্যু কিম্বা, কিম্বা প্রিয় প্রেমিকার।

স্বীকারোক্তি---

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০০

শেয়ারঃ
0 0 0

অতঃপর,
করছি স্বীকার শেষে
ভরা শীতেও শীত লাগেনা
থাকলে তুমি পাশে।
এবং,
থাকলে মনে স্বচ্ছতা
জড়িয়ে ধরে নিতে কি দোষ
তোমার দেহের উষ্ণতা।
বিনিময়ে,
শিশির ভেজা ভোরে
আকাশ থেকে শূক তারাটা
দিতাম তোমায় পেরে।
যেহেতু,
রাত্রি যখন আসে
আধার নেমে আসলে বা-কি !
থাকলে তুমি পাশে।
অতএব,
লিখব কয়েক ছত্রে
ভাবাবেগের স্বীকারোক্তি
তোমার দু'টি নেত্রে।

 

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪
অধর বলেছেন: বেশ তো। ভালো লাগল।

শতায়ু হউন এই কামনায়।

 

মোট সময় লেগেছে ০.৯০২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই