জলজ্যান্ত গরু দেখলেও নাকি শকুন সারি বেধে প্রার্থনা করে মর মর মর, মূমুর্ষ হলে তো কথাই নেই। বিএনপি সবসময় তক্কে তক্কে থাকে, কখন অাওয়ামী লীগের কেউ মরবে মানে দল ছাড়বে আর কি। যতদিন কেউ আওয়ামী লীগে থাকে ততদিন আমাদের চোখে ওরা বাকশালী। কিন্তু দল ছাড়ার অবস্থা হলেই মহাপুরুষ হয়ে যায়। নিজেদের নেতা নাই। অন্য দল থেকে আসা নেতা ছাড়া কিই বা করতে পারে বিএনপি। স্বয়ং হাসিনা যদি অাওয়ামী লীগ ছাড়ে, বিএনপি তাকে লুফে নিয়ে সাথে সাথে নমিনেশন দিয়ে দিবে।
নড়াইলে মরেছিল, চট্রগ্রামে গরু মরেছিল। নারায়ন গঞ্জে অাইভী মরল না, মানে দল ছাড়ল না। অাখেরী মোনাজাতেও কাজ হল না। মাঝ খানে শোনা গেল সোহেল তাজ নাকি মরছে, মানে অাওয়ামী লীগ ছাড়ছে, অার বিএনপিতে ভিড়ছে। এখন আবার আশরাফ। আমাদের পত্রিকা মানবজমিন তদবির করছে, সাথে আরো কে কে যেন! আমরা বিএনপি সমর্থকরা উল্লসিত। অাওয়ামী লীগ ছাড়লে আর যাবে কই, বিএনপি ছাড়া। চলুন দোয়া করি, মর গরু মর!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



