দাসত্বের নয়া আবিস্কার "সেনাপিতা"
বিএনপিতে লুকিয়ে থাকা জামায়াতীরা আজকাল বিপদে পড়েছে। সাধারণ ক্ষমার বিষয়টিকে গ্রহনযোগ্য করে তোলার জন্য তাদের আজকাল বঙ্গবন্ধু, জাতির পিতা ইত্যাদি শব্দের সাথে আপোষ করতে হচ্ছে। আর তা করতে গিয়ে আমরা বিএনপিরা অসন্তোষ্ট। কাজেই এবার নতুন তোষন, নতুন শব্দ "সেনা পিতা"। হয়তো নতুন কোন শব্দও আসবে "বাংলাদেশ বন্ধু"। এমনি করেই একদিন শুরু হয়েছিল ঘোষক বিতর্ক।
জাতির পিতা থেকে যে সব শব্দ বেরিয়ে এসেছিল তা হল জাতির কন্যা, জাতির নাতি। তারপর আরো যে সব প্রশ্ন এসেছিল সে গুলো হল আমাদের পিতা কয়টি। অথবা মুসলিম জাতির পিতা হল ইব্রাহীম, (মুহাম্মদও নয়!)। এবার আশা করা যায় আমরা আরো কয়েক গুচ্ছ নতুন শব্দ পাব। সেনা মাতা খালেদা, সেনা পুত্র পিনু কোকো। সেনা নাতনী জাইমা! বাহবা, বেশ! বেশ!!
জিয়ার বেশ জনপ্রিয়তা ছিল। কিন্তু সেনা প্রিয়তা? জিবদ্দশায় জিরো বললে অত্যুক্তি হয় না। রক্তাক্ত অভ্যুত্থান দিয়ে জিয়া শুরু করেছিলেন। তারপর তার বিরুদ্ধে ২১ বা ৪১ টি অভ্যুত্থান হয়েছিল। সে সবের ফলে তাহের সহ হাজারের বেশী সেনা ফাঁসিতে ঝুলেছে। বাংলাদেশে ক্যান্টনমেন্টই বা কয়টা। সঠিক জানিনা তবে এর অনেকগুলো থেকেই জিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল। তারপর জিয়াকে মেরেছে সেনা বাহিনীর লোকজন। সাম্প্রতিক তারেকের মাঁজা ভাংগা, বা খালেদার ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদে সেনা বাহিনীর সমর্থন না ভেবে উপায় নেই। তবুও সেনা পিতা! বাহ বাহ, বেশ বেশ!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



