ব্লগে যুক্তি দিয়ে কথা বলে এরকম ব্লগারদের মধ্যে আইরিন সুলতানা অন্যতম। মহিলা ব্লগার কম সংখ্যক বলে তার চরিত্রটা আরো বেশী প্রস্ফুটিত হয়ে উঠে, অন্তত আমার কাছে। তাঁর লেখা পড়ে ফাঁক ফোঁকর খুঁজে পাওয়া আমার কঠিনই হয়। অনেক বিষয়ে ভিন্নমত থাকলেও গ্রহনযোগ্য বিকল্প মতামত হিসাবে তার কথাবার্তা উড়িয়ে দেয়ার মতো বলে মনে হয় নাই।
শুনতে পাই আইরিন মডু হয়েছেন কোন একটা ব্লগের। সেই সুবাদে তিনি ব্লগারদের ছদ্ম নিকের আড়ালে আসল পরিচয় বের করার অাইপি সহ আরো বৃত্তান্ত জানেন। সেগুলো নিয়ে তিনি ব্লগ লিখছেন, ফাঁস করে দিচ্ছেন। সর্বশেষ ব্লগে তিনি এমন ভাবে বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেছেন যেন তিনিই নির্ধারণ করছেন কোনটা সঠিক ও কোনটা বেঠিক। একদম অায়রন পারসন (লেডি বললাম না)!
দায়িত্বশীলতা বাড়ানোর জন্য আসল নাম ধাম সব সময়ই ভাল। কিন্তু ইলেক্ট্রনিক কোন মাধ্যমেই আসল পরিচয় সত্যিকারের যাচাই করার উপায় তেমন করে না থাকায় ছদ্মনিক এড়ানোর কোন উপায় নেই। তবে ব্লগে আমরা যেহেতু নিজের বক্তব্যের মাধ্যে খানিকটা হলেও অন্যকে মোটিভেট করার চেষ্টা করি তাই এক্ষেত্রে দায়িত্বশীলতা ইমেলের ছদ্মনিক থেকে অধিকতর হওয়া প্রয়োজন।
ব্লগের লাগামহীন স্বাধীনতা যারা চান তাদের বেশীর ভাগই অশালীনতা করে থাকেন। হয় তারা অশালীন নয় তারা অক্ষম শালীনতা বজায় রাখতে। এসব অশালীনতার অনেকগুলোই ফৌজদারী অপরাধ। এ সব বিষয়ে অাইরিনের মতো প্রায় কাছাকাছি মতামত আমারো। কিন্তু আমি খানিকটা অবাক ও হতাশ হয়েছি অাইরিনের মডু গিরি স্বৈরচারীতা দেখে।
বর্তমান কাঠামোতে ছদ্মনিকের গোপনীয়তা রক্ষায় ব্লগ কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করি। আমাদের দেশে ডাটা প্রটেকশন অাইন এখনও তেমন যুৎসই নাই বলেই জানি। তবুও পাবলিক মিডিয়ার ব্যবস্থাপক হিসাবে ব্লগ কর্তৃপক্ষ নৈতিক দায় এড়াতে পারবেন না। আদালত আদেশ দিলে ব্লগারদের ডাটা দেয়া যেতেই পারে, কিন্তু মডু অাইরিন নিজে ব্লগ লিখে সেটা করতে পারে না। সংশ্লিষ্ট ব্লগার অশালীনতা করলেও বা ফৌজদারী অপরাধ করলেও। ব্লগার হিসাবে অাইরিন কেবল ঐ নিকের সমালোচনা করতে পারেন, এর বেশী তার এখতিয়ার নেই। মডু হিসাবে সংশ্লিষ্ট ব্লগে তিনি নিয়ম মেনে শাস্তি দিতে পারেন তবুও ও শুধু ঐ নিককে। দরকার পড়লে তিনি আদালতের আশ্রয় নিতেও পারেন। একই ব্যক্তির একাধিক রোলের মধ্যে স্বাতন্ত্র্য বজায় রাখতে জানা জরুরী। এক রোলের সাথে আরেক রোলের মিশ্রন ঘটানো দুষনীয়!
ক্ষমতা মানুষকে স্বৈরচারী করে, অাইরিনকেও করেছে!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



