মিশরের পার্লামেন্ট নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটাভুটিতেও ইসলামপন্থীরা বিজয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রধান আব্দুল মোয়েয ইব্রাহিম জানিয়েছেন, তৃতীয় ও শেষ পর্যায়ের নির্বাচনে ৯টি প্রদেশে ভোট গ্রহণ করা হয় এবং এতে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছেন।
এ পর্যায়ের নির্বাচনে শতকরা ৬২ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মিশরের বিভিন্ন সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের অঙ্গ সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি শতকরা ৩৭ ভাগ এবং সালাফিপন্থী ইসলামী দল আন্ নুর পেয়েছে শতকরা ২৩ ভাগ ভোট। তবে এ নির্বাচনে যে আসনগুলোতে কোন প্রার্থীই শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হয়েছেন, সে সব আসনে পুনরায় ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচন আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মিশরে মোট তিন পর্বে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর আগের দুই পর্বের ভোটও দ্বিতীয় পর্যায়ে গড়িয়েছিল।

বিস্তারিত : http://abna.ir/data.asp?lang=11&id=289542

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।