আমার প্রিয় পোস্ট

এইটা তোমার গান

২৯ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:০০

শেয়ারঃ
0 0 0

এইটা তোমার গান
-চন্দ্রবিন্দু

এইটা তোমার গান,
তুমি লোডশেডিং-এ চাঁদের আলোর স্বর
তুমি জ্বরের শেষে সূর্যধোয়া ঘর

আয়নাভরা দিন, রূপসায়রের জল
আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল
তোমায় দিলাম,
এই খাতার ভাঁজে গাছের পাতার নাম

এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল

আয়নাভরা দিন, রূপসায়রের জল
আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল
তোমায় দিলাম,
এই মায়ার পশম হাত দেবার আরাম

এইটা তোমার গান
ঐ আঁচল ঘেরা বৃষ্টি ছাঁটের ঘ্রান
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান।

গানটা এইখানে
http://www.esnips.com/web/songzzzz

এইখানেও আছে
Click This Link

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৩০
আনিকা বলেছেন: জোশিলা গান..... মাত্রই শুনলাম..... কথাগুলা আরো সুন্দর.... অফ টপিক প্রশ্ন" আপনি কি এবার M.B.A. টেস্ট দিবেন?
২. ২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৩২
অতিথি বলেছেন: দিবো মনে হয়। অংক পারিনা তো! ফর্ম দেয়া শুরু করছে?
৩. ২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৩৭
আনিকা বলেছেন: হুমম.... আমি আনছি তো.... অফিস থেকে একমাসের ছুটি নিলাম... আগে তো বই খুইলাও দেখি নাই... চলেন মিলে মিশে পরীক্ষা দেই... আমার জন্য অংক সমস্যা না.... গ্রামারও পারি... মাগার...ভোকাবুলারিতে আটকাইয়া গেছি।
৪. ২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৪৩
অতিথি বলেছেন: আমি তো বাসায় বইসা থাকতে থাকতে যা ইংলিশ জানতাম তাও ভুলছি! ...তুমি ছুটি নাও আর আমার জয়েন করতে হবে এই শনিবার....:( ...ফর্মের লাস্ট ডেইট টা কবে ? আমি পরশু গেছিলাম ক্যাম্পাসে,,,আগে জানলে নিয়া আসতাম।
৫. ২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৪৮
আনিকা বলেছেন: লাস্ট ডেট তো মনে নাই..... তবে 20/22 হবে.... আগে আগে আনেন... নাইলে নাকি.... ভাঙ্গা-চুরা চেয়ার-টেবিলে সিট পড়ে।
৬. ২৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৫৪
অতিথি বলেছেন: হাহাহা! না আইবিএ তো রোল শাফল্ কইরা সিট ফালায়...দেখবা আমি সবার শেষে ফর্ম কিন্নাও একদম আমার ডিপার্টমেন্টে বইসা পরীক্ষা দিতেছি!
তোমারে এ্যাড করবনে ইয়াহুতে...ভাস্করের লিস্ট থেইকা নিয়া
৭. ২৯ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:০০
আনিকা বলেছেন: আচ্ছা..... কইরেন....
৮. ২৯ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১:২২
রাগ ইমন বলেছেন: আরে জোশ!!!! দারুন লিরিক তো!


মিলে মিশে পরীক্ষা ...........হুমম..........নকল করার গন্ধ পাইতাছি মনে হয়!!!!
৯. ২৯ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১:২৫
পথিক!!!!!!! বলেছেন: আইবিতে পরক্ষিা দিলে নকল করার সময় পাওয়া যাবেনা।

উহ ভাইভাতে এসই নাকানি চুবানী মনে পড়ে গেল আবার ।
১০. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:০০
অতিথি বলেছেন: চন্দ্রবিন্দুর বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়... গানটা শুনেছেন আশা করবো।
১১. ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৮
অতিথি বলেছেন: ঐটা তো সবাই শুনছে। 'ভিনদেশী তারা' টাও ভাল...দিবনে টাইম পাইলে।
১২. ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২০
আপন তারিক বলেছেন: দারুন গান...। শুনেছি
১৩. ১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৩
অতিথি বলেছেন: শুনছি, অসাধারন গান! শুধু গিটারের জন্য অন্যরকম একটা ভাব এসেছে। যেন শুধু একজনকেই একান্তে গানটা শোনানো হচ্ছে। দারুণ!
১৪. ১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:১৮
অতিথি বলেছেন: এটা আমার খুব প্রিয় গানগুলোর একটি.... অসাধারন!!!

 

মোট সময় লেগেছে ১.২৪৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ