আমার প্রিয় পোস্ট

আমার আজাইরা পাঁচ-প্যাচাল...

১০ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৫০

শেয়ারঃ
0 0 0

1. বাপমা-র সাথে কোন যোগাযোগ নাই প্রায় ছয়মাস হইতে চল্ল। এর মধ্যে শুধু দুইএকবার তাদের কথা মনে হইছে,, তাও বেশি ফিল টিল করিনাই। আর যখন মনে পরে তখনো মনে হয় তাদের সাথে যখন ছিলাম তার থেইকা এখন অনেক ভাল আছি,,,আর ফিরা যাইতে চাইনা।
2. যেই লোকটারে বিয়া করছিলাম তারে ছাইড়া দিছি কেবলমাত্র তারে আর ভালবাসিনা আর তার সাথে থাকতেও আর ভাল্লাগতেছিলনা এই কারনে। অবশ্য বাপমারেও এই একি কারনে ছাইড়া আসছি।
3. ডিভোর্সের আগ দিয়া একজনের প্রেমে পড়লাম,,,অনলাইন প্রেম,,,তবে একদম আকাশপাতাল অবস্থা,,,তো হঠাৎ সে একদিন ডুব মারল,,,আমি কাইন্দা কাইটা বেড়াই,,,ঐ সময় পরিচয় হইল ভাস্করের সাথে,,,দেড়মাস একসাথে ঘুরলাম,,,দুইজন মিলা সমানে স্বপ্ন বানাই সারারাত,,,ভাস্কর মনে হয় ঐ দেড়মাস সর্বসাকুল্যে অফিস গেছে 10 দিন,,,এরপর থেইকাই একসাথে থাকা শুরু করলাম,,সো ভাস্করের আর বেকার হওয়া হইলনা!
4. ক্লাস নাইনের হাফ ইয়ার্লিতে ভূগোলে পাইছিলাম 09, গার্হস্থ্য বিজ্ঞানে পাইছিলাম 03,,,এইটের ফাইনালে অংকে 45 পাইছিলাম বইলা সাইন্স নিতে দেয়নাই স্কুল। প্রথম ফেইল করছিলাম ইতিহাসে সিক্সে থাকতে,,এরপর থেইকা প্রতি বছর কোন না কোন সাবজেক্টে এই প্রতিভার সাক্ষর রাখতে ভুলিনাই।
5. একসময় ব্যাকস্ট্রিট বয়েজের ফ্যান ছিলাম... :( ...আর আজকে মিথ্যা কথা বইলা অফিস বাংক মারছি,,,আমার কিন্তু জ্বরটর কিছুহয়নাই!

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১০ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৫৪
অতিথি বলেছেন: 5এর 2য় অংশ ভাল্লাগছে !
৩. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:০৯
অতিথি বলেছেন: আশা করি এসব কথা সবই মিথ্যা ।
৪. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:১৩
অতিথি বলেছেন: ক্যান? @ অণৃণ্য
৫. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:১৭
অতিথি বলেছেন: হ্যালো,
আপনাকে আমার প্রফাইল দেখার জন্য অনুরোধ করছি। আপনাকে আমার খুব সাহসি মনে হচ্ছে। আমার লেখা পড়ার পর বলুন যে, আমি কি আপনার বন্ধু হতে পারি। প্রমিজ আমি কখনো আপনার সাথে প্রেম করার চেষ্টা করবনা। আমি মনে হয় আপনার চেয়ে বয়সে ছোট। আশাকরি সেজন্য আমাকে অবহেলা করবেন না।
৬. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:১৭
অতিথি বলেছেন: অফিস বাংক মারছেন !
ভাস্কর - মৌসুমের দিন তাহলে জম্পেশ গেছে!

অভিনন্দন হে
৭. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:২৬
অতিথি বলেছেন: হিহিহি!!@অদেখা ভূবন
৮. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:২৮
অতিথি বলেছেন: ঠিক ধরছেন। ভাস্কর-ও আজকে অফিস বাংক মারছে। @হাসান মোরশেদ
৯. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:২৯
অতিথি বলেছেন: ফইজলামি না সত্যি।
১০. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৪
অতিথি বলেছেন: ভাস্কর মানে আমগো জামাইল্লা নাকি?
১১. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৪১
অতিথি বলেছেন: হ তানভীর সাহেব
১৩. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:১৩
হিমু বলেছেন: আমি মুগোধো।
১৪. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৩২
অতিথি বলেছেন: Oh No !!!!

পুরোই যাতা!!!
১৬. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৫১
অতিথি বলেছেন: সুমনের মতো আমারও 5 নাম্বারটা, তয় পুরাটাই ভাল্লাগছে।

2 নাম্বারটা পুরা ঠিকাছে। অভিনন্দন।

3 নাম্বারটা শেষ করার ভঙ্গিটায় খুব মজা পাইছি।

সব মিলাইয়া সাড়ে বাইশ!
১৮. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:১৪
আনিকা বলেছেন: মৌসুম আপু, আমরও কত কিছু ইচ্ছা করে... কিন্তু সারাজীবন ভালো মেয়ের তকমা গায়ে লাগাইয়া ঘুরছি, ঐখান থেকে কেন জানি বাইর হইতে পারিনা... মুখোশটা অসহ্য লাগে মাঝে মাঝে... অবদমন আর অবদমন... ! অন্যের মতো করে বেঁচে থাকা বড্ড ক্লান্ত করে।

হ্যাটস অফ টু ইউ @ মৌসুম আপু।
১৯. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:২০
হযবরল বলেছেন: পরিসংখ্যানে আপনি বেশ ভাল বোঝা যায় 4 নং দেইখা।
ভাস্কর দা এবং আপনারে একটা যৌথ সালাম।
২০. ১০ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৬
মাশীদ বলেছেন: Kudos.
হযুদার সাথে যৌথভাবে আপনাদের যৌথ সালাম।

হা হা হা@গোপাল ভাঁড়।
২১. ১০ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৫৭
আলী বলেছেন: দ্্বিতীয় কথাটা মনে আগেই ছিল এটা কি আমাদের সমাজে হয়ে উঠে যে বিয়ে করলাম কিন্তু কিছুদিন পর মনে হল এর সাথে থাকাসম্ভব হচ্ছে না কিংবা আর নো ফিলিংস ফর হার ? হলে ভালো হতো
২২. ১১ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৩৮
অতিথি বলেছেন: কঠিন অবস্থা দেখি...
২৩. ১১ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৪
অতিথি বলেছেন: বাঘের বাচ্চা।
সালাম ।
২৪. ১১ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১১
বাংলার CUPID বলেছেন: বাপরে। কি সাংঘাতিক
২৫. ১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৪২
রাগ ইমন বলেছেন: মৌসুম,

তাইলে তুমি যে অসাধারন সুন্দর, এইটা তো এখন জানা পাঁচ , তাই না?

সব পাঁচ পাঁচালীর মাঝে এই লেখাটা সবচেয়ে ভালো লেগেছে!

লেখালেখিটা চালু থাকুক!

সাহসী মানুষ সবচেয়ে আকর্ষনীয়!
২৬. ১২ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১৯
অতিথি বলেছেন: ব্যাক স্ট্রিট বয়েজ? ওহ নো, নিকের প্রেমে ডুবু ডুবু দিনগুলার কথা মনে করায় দিলেন
২৭. ১২ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২৮
অতিথি বলেছেন: আপনার সাহসী ভুমিকার জন্যে সেলাম। বেশী বেশী এইখানে লিখবেন।

জামাল ভাই, ভাবী পসন্দ হইছে।
২৮. ১২ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৪১
অতিথি বলেছেন: বস ভাবী না কইলে খুশি হইতাম...
২৯. ১২ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১৪
অতিথি বলেছেন: ভালো লাগলো।

5 নংটার সাথে একমত না। জনরতো অবশ্যই। সেটা প্রেমজ্বরও হতে পারে, ..জ্বরও

রেগুলার লিখুন।
৩০. ১২ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৯
হিমু বলেছেন: আমি এখোনো মুগোধো।

 

মোট সময় লেগেছে ১.০৩২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ