আমার প্রিয় পোস্ট

এক প্রকৌশলীর আজব চিন্তাসমূহ

অনেক দিন পরে ভাল লাগা বাংলা গান।

০৭ ই এপ্রিল, ২০০৬ বিকাল ৩:২২

শেয়ার করুন:                   Facebook

আমি নিজে গান করা ছেড়ে দেবার পর থেকে মূলত একজন বাংলা মিউসিক ক্রিটিক। এবার অনেক বছর পর আর্টসেল-এর দুখানা গান দারুন লাগল। মনে হল অনেকদিন পর যেন ভাল কিছুকাজ শুনছি। একটি গান লিখলাম এখানে। সবার কাছ থেকে এই লিরিকের সারমর্ম কমেন্টে আশা করছি।


অনিকেত প্রান্তর

তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ,
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোরণ,
আকাশের; মতন অকস্মাত নীল নীলে ডুবে থাকা
তোমার প্রিয় কোন মুখ; তার চোখের কাছাকাছি এসে
কেন পথ ভেঙ্গে--

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে, বিঁধে আছে অনুভূতিগুলোর- ব্যবচ্ছেদ।

তবু এইখানে আছে অবলিল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়,
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত; তোমার ছায়ায় জমে এসে ভয়।
আলোকে চিনে নেয় আমার অবাদ্ধ সাহস; ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা।

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়, রাত্রির এ একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে।
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে মিশে আছে অনুভূতিগুলোর- ব্যবচ্ছেদ।

তবু এই দুটি কাঁটা তারে শহরের মত করে, ভিড়ের ঘোরে গেছে ঘুম আমার।
অচেতন পবন বেওয়ারিশ মাটির কাছে এসে, সময়কে এপিতাফ ভেবে, হাঁটু গেড়ে বসে।

তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে,
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে।
তোমার চোখের মাঝে দূরের একা পথ,
এখানে ভাঙ্গে না দুটো দেশের--
মেঘের দূর পথ ভেঙ্গে, বুকের গভীর অন্ধকারে, আলোর নির্বাসন স্মৃতির মত; অবিকল স্বপ্ন ঘর বাঁধা, স্মৃতির অন্ধ নির্জনে সময় থেমে থাকে, অনাগত দুঃখের বিপরীতে।

এখানে স্বরণীর লেখা নেই নাম, কোন শহীদ স্বরকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্ন পথ
জানালায় ছুঁতে থাকে না শূণ্যতার অবচেতন মন তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা--

এখানে নির্জন অনিকেত প্রান্তর।

তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর;
ছেঁড়া আকাশ, ভাঙ্গা কাঁচের আলো আর অন্ধকার তোমার;
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালের দেয়া;
বেড়ে ওঠে কাঁটাতার এখানে মহা মানচিত্রের ভাগাড়।

তোমার শূণ্য ঘরে ভরা স্মৃতি,
জড় পাথরে লেখা নাম শহীদ স্বরণী;
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ দীপে
আছি সময়ে কাঁটা তারে, নিভে আছ ছেঁড়া আকাশের মত তুমি।

তোমার স্বপ্নের তলার পাহাড়ে,
বার্ষিক অধিকার নষ্ট করে
তোমার জানালার বাইরে শূণ্য বাতাস,
তবু অনিকেত এই প্রান্তরে।

এখানে এখনও শরতে; প্রচুর বাতাসে,
সবুজ এখানে পড়ে আছে অযতনে কতবার ,
দেয়ালে এখন শুধু মৃত বৃত্ত লেখা নাম ।

তোমাকে ........
স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন ঘুনের মত নেশা হয় কত
কত শিশু কত আলোর মশাল নিভে গেছে, নিভে গেছে কত অচেনা ভয়।
তোমাকে এখন আপন করি না তো, এক অচেনা স্মৃতি মনে হয়।
তোমার জানালার বাইরে শুয়ে দূরের স্বপ্ন ঘর ছুঁয়ে আছি, পেছনের........
অনিকেত প্রান্তর।


সৌজন্য: আর্টসেল

 

প্রকাশ করা হয়েছে: গান  বিভাগে ।

 

  • ৩ টি মন্তব্য
  • ২৯৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই এপ্রিল, ২০০৬ রাত ৯:০৪
comment by: মঈন বলেছেন: গিটারের কাজ অদ্ভুত রকম সুন্দর আর লিরিকটা জটিল!!!
২. ০৭ ই এপ্রিল, ২০০৬ রাত ৯:০৪
comment by: অতিথি বলেছেন: লিরিক ভুল আছে !!!
:S

আমি আসল লিরিক দিচ্ছি আপনাকে !!

:S
৩. ০৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:০৪
comment by: মঈন বলেছেন: এই গানের মানে কি?? আমি এটা জানার জন্য থ্রেডটি ওপেন করলাম, please comment

 



 


আমি একটি বিষয়-ই জানি যে, আমি কিছু জানি না । কিছু জানতেই আমার এখানে আসা।এখন সব জানি..
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮০৪৮