প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে কয়েকটি তথ্য
১. প্রাচীন কালে ঢাকা বঙ্গ জনপদের অধীনে ছিল।
২. বগুড়ার মহাস্থানগড় একসময় পুন্ড্রুনগর হিসেবে পরিচিত ছিল।
৩. বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুন্ড্র।
৪. বর্তমান বগুড়া ও রাজশাহী ছিল পুন্ড্রু জনপদের অধীনে।
৫. বৃহত্তম ঢাকা ও ময়মনসিংহ ,কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর জেলা ছিল বঙ্গ জনপদের অধীনে।
৬. সমতট কুমিল্লা , নোয়াখালী ও সিলেট জেলা নিয়ে।
৭. চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে হরিকেল জনপদ ছিল।
৮. বরিশালকে বলা হতো চন্দ্রদ্বীপ।
৯. বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র ছিল মহা¯তানগড়।
১০. বাংলাদেশের ভূখন্ডে প্রাচীন জনপদগুলোর নাম হলো- বঙ্গ, গৌড়, বরেন্দ্র, পুন্ড্রু, রাঢ়, সমতট , হরিকেল।
১১. চাঁপাইনবাবগঞ্জ ছিল গৌড়ের অধীনে ছিল।
১২. পুন্ড্রু জনপদের অবস্থান উত্তরবঙ্গে।
১৩. বাংলা নামের উৎপত্তি পাওয়া যায় আইন-ই-আকবরি গ্রন্থে।
১৪. অস্ট্রিক ভাষাভাষি দের বলা হতো নিষাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


