somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বইমেলায় যেভাবে সবার আঙ্কেল হয়ে গেলাম !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বইমেলায় ছোটদের জন্য একটা ছড়ার বই করেছিলাম। নাম ছড়ার ডিম। ছড়ার ডিমের সর্বশেষ ছড়ার শেষ কয়েকটা লাইন ছিল এরকম-
.......
তবু বুক সেলফের বইগুলো কমে না
মোজাম্মেল ভাই তাতে একটুও দমে না
লিখে যান ছড়া তিনি জানি না কী আশাতে
ঠোঙ্গার ব্যাপারিরা আসে তার বাসাতে
কাগজের ঠোঙ্গায় ছড়া লিখে শেষে
মোজাম্মেল ভাইয়াটা হীট সারাদেশে।

ব্যাস। মোজাম্মেল ভাইয়াটা ছড়িয়ে গেল চারদিকে। আমার সমসাময়িক লেখক বন্ধুদের কাছে আমার নাম হয়ে গেল মোজাম্মেল ভাইয়া। এটা সম্বোধন না, টাইটেল। আর টাইটেল ছড়ায় বাতাসের আগে। খবর নাকি ঘর থেকে বাহিরে ছড়ায়। আমার বেলায় বাহির থেকে এ খবর ঘরে এলো। এখন আমার বউও আমাকে মাঝেমধ্যে ভাইয়া ডাকা শুরু করেছে।
ছোটদের জন্য বেশি লিখি বলেই আমার অধিকাংশ পাঠক ছোটরা। আমারই ভাতিজা-ভাগিনা। ওরাও এই ছড়া মুখস্ত আউড়ায়। ওদের কাছেও আমি এখন মোজাম্মেল ভাইয়া। কী সর্বনাশের কথা ! কী করা যা ? কী করা যায় ? উপায় একটা পেয়ে গেলাম শেষতক। কাঁটা দিয়ে কাঁটা তোলার মত। এবারের বইমেলায়
ছোটদের জন্য,
আমার আদরের পিচ্চিপাচ্চিদের জন্য
গল্পের বই

আঙ্কেল মোজাম্মেল একটি প্রজাপতি ও বোকা দৈত্য

বইমেলায় প্রতিভা প্রকাশ, ৪৫০ নং স্টলে সাজানো আছে।
ছোট ছোট ফুটফটে বাচ্চারা এসে জানতে চায়
- আঙ্কেল, হাসির গল্পের বই আছে ?
কেউ কেউ এসে বলে
- আঙ্কেল, ভূতের বই নেই ?
সেলসম্যান তখন চামে-চামে আমার বইটা বের করে দেয়। বলে
-আঙ্কেল, এই বইটা তোমাদের জন্য।

শেষাংশ

[আমি ফাইস্যা গেছি মাইনকা চিপায়...]
মেলায় কলেজ ভাসিটি পড়ুয়া ষোড়ষীগণ তাদের পিচ্চিপাচ্চিদের জন্য আমার বইটা কথনো সখনো কিনে আবদার করে
-আঙ্কেল, একটা অটোগ্রাফ প্লিজ !

মাইনকা চিপা নাম্বার ০২
বাহিরের খবর যেভাবে ঘরে আসা শুরু করেছে, তাতে পরিবার নিয়ে এবার ও খানিকটা চিন্তায় আছি। আমার শ্যালিকারা ওদের বান্ধবীদের কাছে ছড়িয়ে দিয়েছে আঙ্কেল মোজাম্মেল ...এর নাম। আশা করি সহসাই এ নামে পরিচিতি মিলে যাবে। এই খবরটা কেউ দয়া করে আমার পরিবারের কাছে পৌঁছাবেন না প্লিজ !







সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×