আমার প্রিয় পোস্ট

ঈশ্বরবাদীদেরকে ঈর্ষা হয়...

০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:০৮

শেয়ারঃ
0 0 0

ঈশ্বরবাদীদেরকে ঈর্ষা হয়। আহা, প্রচারের কত্তো সুযোগ। মাইকে, প্যান্ডেল টাঙিয়ে, মসজিদে, মন্দিরে, গীর্জায়, মাঠে ঘাটে, বাড়িতে বাড়িতে, কাকরাইল-উদগত চিল্লায় এবং কোথায় নয়?

আর বেচারা নাস্তিক। সে খুঁজে ফেরে এক ইঞ্চি মাটি কিংবা সাদা কাগজ কিংবা নিরাপদ কোন ব্লগ পেজ যেখানে আস্তিকের স্বর্গঘ্রাণমাখা ছুড়ির ফলা ঝিলিক দিয়ে উঠে না।

কেন এত ভয় নাস্তিককে? কেননা যে কোন আস্তিক মাত্রেই জানে এক লাখ আস্তিকের চেয়ে একজন নাস্তিক অধিক দীপ্তিময়। সে পুড়িয়ে খাঁক করে দেবে আস্তিকের ঐ কল্পনায় বুনা তাসের ঘর।

কেননা আস্তিক মাত্রই জানে নাস্তিককে সুযোগ দেয়ার মানেই হলো তার চোখে পড়া প্রিয় ঠুলিখানির কার্পাস তুলার মতো উড়ে যাওয়া বৈশাখী বাতাসে।

 

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:১৫
আরিফুর রহমান বলেছেন: ওরে সব্বোনাশ! জটিল লেখা!
৩. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:১৫
আরিফুর রহমান বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে, বলতে ভুলে গিয়েছিলাম!
০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ। আমাদের জয় হোক। ধর্ম নামের এই বিষম অন্ধকারে পড়ুক আরজ আলীদের টর্চ। খন্ড খন্ড আলো মিলে মিশে জ্বলুক তীব্র দাবানল। অমানিবকতা আর কুসংস্কার কার্বন হয়ে পড়ে থাক মাটিতে।

৪. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:২৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আমি সংশয়ে থাকি কারন সংশয়ে দুইদিকের সুবিধাই আছে!
০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: আপনার লেখা দেখে মনে হয় আপনি ইচ্ছা করেই সংশয়ে থাকেন। আমার কিন্তু এমনটি মনে হয় না। সংশয় সাংঘাতিকভাবে স্বতস্ফূর্ত।

৫. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:২৩
পারভেজ বলেছেন: একজনকে খাটো করে আরেকজন কি মহান হতে পারেন?!
যার যার বিশ্বাস তার কাছে বড়।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: আমার বিশ্বাস যদি হয় মানুষকে হত্যা করাই পূন্যের কাজ তাহলেও কী আমার এই বিশ্বাসকে বড় করে তথা মর্যাদার চোখে দেখা সকলের কর্তব্য?

আপনার কথাটি কী সেদিকেই অঙ্গুলী নির্দেশ করে না?

৬. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:৪৪
পারভেজ বলেছেন: করে। কিন্তু আপনাকে মর্যাদা দেয়ার মানে এই নয় যে অন্যের অধিকারে আপনার হস্তক্ষেপ মেনে নেয়া। AYN RAND এর philosophy of Objectivism পড়ে দেখতে পারেন। জ্ঞান দান করছি মনে হলে ক্ষমা প্রার্থী।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: আপনার এই বক্তব্যটিকে আমার কাছে পরস্পর বিরোধী মনে হলো। আমাকে মর্যাদা দেয়ার মানে কী এই যে একদিকে আমার বিশ্বাসকে মর্যাদা দেয়া আর অন্যদিকে আমি যখন সেই বিশ্বাসটিকে বাস্তবায়ন করতে যাবো তখন তীব্র বাধার সৃষ্টি করা? এমনটিই কী বুঝাচ্ছে না আপনার বক্তব্য?

আর শেষ পর্যন্ত যদি অন্যের অধিকার হরণের কথা বলে বাধাই দিলেন তাহলে প্রথমে যে মর্যাদা দেখালেন তা ভন্ডামীপূর্ণ নয় কী?

মানুষকে হত্যা করাই পূন্যের কাজ - এই বিশ্বাস কি সত্যিই মর্যাদার দাবীদার?

philosophy of Objectivism বইটি পড়তে বলার জন্য ধন্যবাদ।

৭. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
হরিসূধন বলেছেন:

আরিফুর রহমান বলেছেন: ওরে সব্বোনাশ! জটিল লেখা!


=p~


মাইনাস।
৮. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১:৫৬
আরিফুর রহমান বলেছেন: পারভেজ, সেই বিশ্বাস যতোক্ষন পর্যন্ত বিশ্বাসেই সীমিত থাকে, কারো কোন কিছু যায় আসে না তাতে।

কিন্তু কিছু কিছু বিশ্বাস হয় সর্বগ্রাসী, তারা 'উম্মাহ' নাম দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে চায় সমস্ত ভিন্নমত-সংস্কৃতি।

এইসব বিশ্বাস কি আসলেই নিরাপদ? অন্যের জন্য, মানবের জন্য?
৯. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:২৪
পারভেজ বলেছেন: আপনি ততোক্ষণ পর্যন্তো সন্মানের যোগ্য যতোক্ষণ আপনার দাড়া কারো ক্ষতি না হচ্ছে। এটাই মোলিক অধিকার। এই ক্ষতি যে কেউ করতে পারে, আস্তিক কিম্বা নাস্তিক মূখ্য না। এটাই বলতে চেয়েছিলাম।
পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে হয়তো আস্তিকরা দুর্ভাগা বেশী!!
১১. ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
কানা বাবা বলেছেন:
ল্যাখার বুনন ভালো, কিন্তুক থিম ভাল্লাগেনাই...
মাইনাস...
১৩. ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৪
প্রশ্নোত্তর বলেছেন: আসলে আপনের জন্যি দিসিলাম... ঈশ্বরের লিঙ্গ নিয়া বল্গবাসীর মইধ্যে নিদারুন ক্যাচাল হয়া গেসে, আর চেতাইতে চাই না আপাতত!
১৪. ০১ লা আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩
কানা বাবা বলেছেন:
অফটপিক:
আপ্নের বলোগে গিয়া জান্তার্লাম আপ্নে নাকি ফার্স্ট পেইজে ভ্যান্ড...
হেই দুক্কে দুই চরণের এ্যাক্কান কোবতে ঝাইরা আইচি...
@প্রশ্নোত্তর

স্যরি, মানুষের পৃথিবী... অফটপিকে চৈলা গ্যালাম...
১৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৩
স্বাধীন_০৮ বলেছেন: কানা বাবা বলেছেন:
ল্যাখার বুনন ভালো, কিন্তুক থিম ভাল্লাগেনাই...
মাইনাস...
১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
দৌবারিক বলেছেন: আপনাকে এ ব্লগে দরকার। আমি ভেবেছিলাম সামহোয়ারে সবাই ছ্যাচরামি করে। সাথে আছি। +
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
কৌশিক বলেছেন: জটিল জটিল।
কিন্তু বেশ ধর্মীয় ভাবধারায় লিখিত।

 

মোট সময় লেগেছে ১.০০০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই