আমার প্রিয় পোস্ট

বার্ট্রান্ড রাসেল ও জনৈক পাদ্রীর বাহাস

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১

শেয়ার করুন:                   Facebook

সম্ভবত: এনসাইক্লোপিডিয়া অব আনফেইথ- এ পড়েছিলাম। যেখান থেকেই পড়ি না কেন বার্ট্রান্ড রাসেল ও জনৈক পার্দ্রীর সাথে একবার একটি দূর্দান্ত বাহাস অনুষ্ঠিত হয়; তার একটি চুম্বক অংশ তুলে ধরছি। কথাগুলো হুবহু অনুবাদ নয়। রাসেলের যুক্তিটি খেয়াল করুন।

রাসেল: আপনি বললেন, ঈশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য করেন। আচ্ছা এই যে ঘুর্ণিঝড়ে ফকির মিসকিন নারী শিশু বৃদ্ধের সর্বস্বান্ত হয়ে যাওয়া, বজ্রপাতে সোমত্ত কৃষকের ছাই হয়ে যাওয়া এবং এর সাথে তার উপার্জনহীন বউ আর তার বাচ্চাকাচ্চার নিরাশ্রিত হয়ে পড়া, ক্ষরায়, দুর্ভিক্ষে লাখ লাখ মানুষের প্রাণহানী হওয়া এগুলোও কি ঈশ্বর মঙ্গলের জন্যই করেন? আমি তো দেখি এতে মানুষের কেবল অমঙ্গলই হয়।

পাদ্রী: আমার আপনার তথা সমস্ত মানবকুলের জ্ঞান নেহাতই সীমিত। জ্ঞানের এই সীমাবদ্ধতার কারণে আপনার মনে হচ্ছে ঈশ্বর এগুলো অমঙ্গলের জন্য করছেন। আসলে এর মধ্যে মঙ্গলই নিহিত আছে। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আপনি তা বুঝতে পারছেন না।

রাসেল: আপনার যুক্তির লাইন ধরেই যদি আগাই, তাহলেতো এও বলতে পারি যে, মানুষ হিসাবে আপনার এবং আপনার মতো সমস্ত বিশ্বাসীদের জ্ঞানও সীমিত। আর এই সীমিত জ্ঞান নিয়ে আপনাদের কাছে মনে হচ্ছে ঈশ্বর এগুলো মঙ্গলের জন্যই করেছেন। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আপনিও হয়তো বুঝতে পারছেন না যে এগুলো আসলে অমঙ্গল, মঙ্গল নয়।





 

 

  • ৭ টি মন্তব্য
  • ১৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৪
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: আল্লাহ যা করেন, মঙ্গলের জন্যই করেন।
২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৭
comment by: কুম্ভকর্ণ বলেছেন: ও, তাই??
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৯
comment by: সজল বলছি বলেছেন: জনসংখ্যা কমছে, এটা কি মঙ্গল নয়?
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১২
comment by: প্রশ্নোত্তর বলেছেন: জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আপনি তা বুঝতে পারছেন না।


হা হা হা...কড়া ডোজ...
৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯
comment by: ওমর হাসান আল জাহিদ বলেছেন: হা হা! বাট্রান্ড রাসেলের যুক্তিটা জটিল। তবে তার আলস্যের জয়গান বইটা পড়ে উদ্ভট লেগেছে।
৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭
comment by: দৌবারিক বলেছেন: হ ভাই, পাদ্রী ভাইজান ঠিক কইছে, অল্পবিদ্যা ভয়ঙ্কর-A dangerous learning is a dangerous thing.

জনসংখ্যা কমতেছে—এটা চোখে পড়ল না ব্রার্টান্ড রাসেলের? বাংলাদেশের জনসংখ্যা অত্যা...ধিক হয়্যা গেছে। এদেশে অনেকগুলো দুর্যোগ জরুরি হয়ে পড়ছে। আসেন আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের জীবনে দুর্ঘটনা বাড়াইয়া দেও। রাস্তাঘাটে অ্যাতো জ্যাম, ভালো লাগে না। হে আল্লাহ, (অশ্রু-সজল কাঁপা কাঁপা কণ্ঠে) ভূমিকম্প দিয়া ঢাকা শহর ধসাইয়া দেও। জনসংখ্যা কমলে জ্যামমুক্ত রাস্তায় ঘুরাঘুরি করিতে পারিব, বিশুদ্ধ বাতাস খাইতে পারিব। হে আল্লাহ, নুহের প্লাবনের মতো একটা দৌবারিক-প্লাবন ঘটাইয়া দেও। মানুষ কমাইয়া দেও। ভেঁউ, ভেঁউ, ভেঁউ...(কান্না শেষ, এবার নাক টানুন)। আমিন!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

লেখক বলেছেন: চমৎকার!

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৯১৯