আমিও প্রস্তুত ...লেখাটি cadetcollegeblog.com থেকে নেওয়া
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫
একজন অসৎ, অপদার্থ, অশিক্ষিত এবং অপ্রোয়জনীয় সেনা অফিসারের জীবনধারার কিছুটা অংশ তুলে ধরতে খুব ইচ্ছে হচ্ছে…
১। ২৪ ঘন্টা অন জব।
২। নিজস্ব সময় বলে কিছু না থাকা।
৩। নিজ এবং নিজের পরিবারের সকল সমস্যা পাশে ঠেলে রেখে দেশ এবং দেশের মানুষের দুর্দিনে নিজেকে সঁপে দেয়া।
৪। টাকার অভাবে বৃদ্ধ বাবা-মা’কে তাদের জীবনের অন্তিম লগ্নেও কোন অর্থনৈতিক নিরাপত্তা দিতে না পারা।
৫। পরিবারের অতি প্রয়োজনীয় সময়েও ছুটি না পেয়ে মানসিক যন্ত্রনায় ছটফট করা।
৬। জাতীয় প্রয়োজনে একরকম অসম্ভব কিছু চ্যালেঞ্জিং কর্মকান্ডকে স্বেচ্ছায় গ্রহন করে নেয়া।
৭। অসত্য এবং অসৎ কর্মকান্ডের প্রতিবাদ করা।
৮। নিজে খাবার না খেয়েও অধীনস্ত সৈনিকরা সঠিক সময়ে খেয়েছে নিশ্চিত করা।
৯। টানা ৭ মাস ছুটিতে না গিয়েও অধীনস্ত সৈনিকদের প্রতি ৩ মাস অন্তর অন্ততপক্ষে একবার ছুটিতে প্রেরণ করা।
১০। বাৎসরিক ছুটি একমাস হওয়া সত্ত্বেও পুরো বছরে কোন বাৎসরিক ছুটি না পাওয়া এবং পক্ষান্তরে অধীনস্ত সৈনিকের দুই মাস বাৎসরিক ছুটি নিশ্চিত করা।
আজ আমার গায়ে লেবেল লেগেছে আমি অসৎ, আমি স্বেচ্ছ্বাচারী, আমাকে মেরে ফেলাই উচিৎ, সুয়ারেজই আমার প্রাপ্য ঠিকানা। কোন অভিমান নয়, কোন প্রশ্ন নয়। চাকুরী জীবনের দীর্ঘ ১২টি বছর পর আজ আমার ছোট্ট উপলব্ধি…
১। কি করলাম এই ১২টি বছর? কেন আজ আমার কিছু নেই?
২। উপ-সচিব পদমর্যাদার সমান মর্যাদা থাকা সত্ত্বেও কেন আজও আমাকে পায়ে হেটে অফিসে যেতে হয়?
৩। ছোট্ট একটা একতলা বাড়িতে থাকেন কেন আমার বাবা-মা? জীবিকা নির্বাহের জন্য কেন এখনো আমার অবসরপ্রাপ্ত বাবাকে শুধুই বাড়ি ভাড়ার উপরে নির্ভর করতে হয়?
৪। কেন আমি দেশের প্রয়োজন মেটাতে গিয়ে আমার পরিবারকে উপেক্ষা করলাম, যাদের অনেক ত্যাগের ফসল আমি?
৫। জীবনে কি সত্যিই এমন কোন কাজ করিনি যার কারণে দেশের সাধারণ মানুষের একটু কাছে যেতে পারি? যার কারণে অসৎ, স্বেচ্ছাচারী, অশিক্ষিত, অপ্রয়োজনীয় ইত্যাদি বিশেষণগুলোকে আমার নাম থেকে দূরে রাখতে পারি?
আমার আত্মবিশ্বাসে চীর ধরেছে। নিজেকে সত্যিই আজ অশিক্ষিত মনে হচ্ছে (কারণ, কেন আগে এই এইগুলো বুঝতে পারিনি)…
নিজেকে আসলেই স্বেচ্ছাচারী মনে হচ্ছে (কারণ, অন্তত আমার পরিবারের সাথে আমি স্বেচ্ছাচারিতা করেছি। আমার খেয়াল খুশীমত আমি তাদেরকে সময় দিয়েছি তাদের প্রয়োজনমত নয়)…
অসৎ কখনো মনে হয়নি নিজেকে…তবে আজ হতে ইচ্ছে করছে… কারণ, ১২ বছর এত সৎ জীবন যাপন করার পরও অসৎ নামক লেবেল যখন লেগেই গেল, তখন গর্ব করার মত আমার কাছে তো আর কিছুই রইলনা…।
নিজের উপর আজ ঘৃণা ধরেছে। নিজের সাধারণ জীবনকে দূরে ঠেলে রেখে যাদের জন্য কাজ করেছি, তারাই যখন আজ আমার ভাইদের হত্যাকে “ঠিক কাজ” বলে হত্যাকারীদের সমর্থন করে, তাদের বানোয়াট মিথ্যা গল্পগুলোকে অতি গুরুত্বের সাথে দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরে এবং সেই গল্পগুলোকে সবাই সত্যি মনে করে, হত্যাকারীদের সপক্ষে শ্লোগান দেয়, হাততালি দেয় তখন ঘৃণা না ধরে আর উপায় কি? অকৃতজ্ঞতার চরমতম উদাহরণ দেখানোর জন্য বিধাতার কাছে আমি কৃতজ্ঞ।
চোখের সামনে ভেসে ওঠে মাটি চাপা কিংবা খন্ডিত কিংবা সুয়ারেজে আমার গলিত লাশ, আমার জীবনসঙ্গিনীর আর্তচীতকার কিংবা অপমানের তীব্র জ্বালাভরা বোবা দৃষ্টি, পথের ফকিরের মত আমার বাবা-মা’র আমার লাশভিক্ষা, আমার খোঁজে আমার পরিবার পরিজনদের পাগলের মত ছুটে বেড়ানো এখান থেকে ওখানে, তীব্র কষ্টের মাঝেও অসৎ অফিসারের স্বজন হিসেবে তাদের প্রতি সাধারণ মানুষের বক্র দৃষ্টি। আমি আমার এই পরিণতি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি। সাধারন জনতার করুণা তো দূরে থাক ধিক্কার নিয়েই এ পৃথিবী থেকে যাবার জন্য আজ আমি প্রস্তুত। তাই ওবায়েদের মত আমিও বলছি-
প্রিয় মাতৃভূমি- আমি প্রস্তুত আছি।
Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাবালক কথক বলেছেন:
চমৎকার লেখা ধন্যবাদ
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন:
+
অবরূদ্ধ বলেছেন:
স্যালুট টু ইউ।
লেখক বলেছেন: ধন্যবাদ
রাজর্ষী বলেছেন:
একজন সৎ আর্মি অফিসারের পাশাপাশি একজন অসৎ অফিসারেরও দিনলিপি দরকার আছে। ৭৫ থেকে এ পর্যন্ত আর্মি অফিসারদের রাস্ট্রের প্রতি অপরাধ আর জরবদস্তি দেখে যদি মানুষ কিছু বিদ্বেষ পোষন করে তবে তা তেমন অযৌক্তিক নয়। এরশাদ ও একজন আর্মি অফিসার।কিন্তু এই মৃত্য একজন মানুষের। সৎ হোক অসৎ হোক এটা হৃদয়বিদারক, এটা মেনে নেওয়া যায় না। এটা বিচার হওয়া উচিৎ। যদিও এমনই করুন ভাবে যখন বংগবন্ধুকে সপরিবারে মারা হয়েছিলো তখন আরেকজন আর্মি অফিসার জিয়া সেই হত্যার বিচার না করে ইনডেমনিটি দিয়েছিলো।
কিন্তু যখন কিছু বিদ্রোহী জওয়ান কতৃক কিছু বিডিআর আফিসার নৃশংসভাবে নিহত হন তখন আমরা ভাই হারানোর বেদনার সমানভাবেই মুহ্যমান হই। আমরা তার বিচার চাই।
আমরা সমানভাবেই অন্য বিডিআর এবং রিকশাওয়ালা, পথচারী হত্যায় বেদনা অনুভব করি এবং বিচার চাই।
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: ধন্যবাদ পড়লাম খুব ভালো লিখছেন
পজিটিভ২৯ বলেছেন:
মইনু অনেক দুর্নীতিবাজ ধরেছেন, চেষ্টা করেছেন , হয়তো সফল হননি। যে ব্যপারে সফল হওয়ার সম্ভবনা ছিলো একশত ভাগ সেটা এড়িয়ে গেছেন। তার উচিৎ ছিলো আর্মিদের দুর্নীতির মূলটপাতন করা। যা এখনো তিনি করতে পারেন। আর্মিরা কেয়ারটেকার গভ: এর আগে হিরো-ই ছিলো। সৎ ও ছিলো । সবাই বিশ্বাস ও করতো। আপনারা মনে থাকার কথা সবাই কিন্তু ১/১১ এর পর তাদেরকে স্বাগত জানিয়েছিলো। গুটিকতক কীট এর জন্য সবাইকে অবশ্যই দোষারোপ করা যায়না। তেমনি এই কীটগুলাকে পোষার কোনো মানেও হয়না। থ্রো দেম ইন দ্যা সুয়্যারেজ অবশ্যই বেছে বেছে। পোষ্ট টা ভালো লেগেছে। অবশ্যই প্লাস। এবং সেল্যুট সব সৎ বীর সেনাদের প্রতি।
লেখক বলেছেন: ধন্যবাদ
পজিটিভ২৯ বলেছেন:
"কিন্তু যখন কিছু বিদ্রোহী জওয়ান কতৃক কিছু বিডিআর আফিসার নৃশংসভাবে নিহত হন তখন আমরা ভাই হারানোর বেদনার সমানভাবেই মুহ্যমান হই। আমরা তার বিচার চাই।আমরা সমানভাবেই অন্য বিডিআর এবং রিকশাওয়ালা, পথচারী হত্যায় বেদনা অনুভব করি এবং বিচার চাই"
লেখক বলেছেন: সহমত
কায়েস মাহমুদ বলেছেন:
:salute:
নায়করাজ বলেছেন:
আপনের পাশে বসা অসৎ আর্মি অফিসারের শান শওকতের বর্ণনা একটু দেন। জাতি শুইন্যা ধন্য হউক। এই মালদারেরা যেই পরিমাণ মদ খান, আমরা সেই পরিমাণ পানিও খাই নাই জীবনে।
লেখক বলেছেন: ভাই আমি লেখাটি cadetcollegeblog.com থেকে নিলাম ওই blog এর বেশির ভাগ blogর আর্মি একটু কস্ট করে যদি...।
আমরা সমানভাবেই অন্য বিডিআর এবং রিকশাওয়ালা, পথচারী হত্যায় বেদনা অনুভব করি এবং বিচার চাই"
আমরা তারও বিচার চাই যে অফিসার ১১টি গাড়ি নিয়ে চলাফেরা করে।
যে অফিসার তার স্বল্প বেতনের মাঝেও স্ত্রীকে দিতে পারে হীরার গহনা।
একজন সৎ মানুষকে সম্মান, সে এক বিরাট অফিসার হোক আর আর এক সাধারণ বিডিআর হোক, শোক এইধরনের মানুষের মৃত্যুর জন্য।
থুতু সেইলোকদের প্রতি, যারা ক্ষমতার অপব্যবহার করেছে। সেই আর্মি অফিসারদের প্রতি যারা সুযোগে অসদ্ব্যবহার করে টাকার পাহাড় বানিয়েছে, সেইসব বিডিআর জোয়ানদের প্রতি, যারা ঘর তছনছ করেছে সোনা লুট করেছে। এরা সংখ্যায় অল্প, কিন্তু তাদের জন্য অনেক সৎ তাজা প্রাণের ক্ষতি হয়েছে।
লেখক বলেছেন: থুতু সেইলোকদের প্রতি, যারা ক্ষমতার অপব্যবহার করেছে। সেই আর্মি অফিসারদের প্রতি যারা সুযোগে অসদ্ব্যবহার করে টাকার পাহাড় বানিয়েছে, সেইসব বিডিআর জোয়ানদের প্রতি, যারা ঘর তছনছ করেছে সোনা লুট করেছে। এরা সংখ্যায় অল্প, কিন্তু তাদের জন্য অনেক সৎ তাজা প্রাণের ক্ষতি হয়েছে।
বিষক্ষয় বলেছেন:
আপনের পাশে বসা অসৎ আর্মি অফিসারের শান শওকতের বর্ণনা একটু দেন। জাতি শুইন্যা ধন্য হউক। এই মালদারেরা যেই পরিমাণ মদ খান, আমরা সেই পরিমাণ পানিও খাই নাই জীবনে। আমরা তারও বিচার চাই যে অফিসার ১১টি গাড়ি নিয়ে চলাফেরা করে।
যে অফিসার তার স্বল্প বেতনের মাঝেও স্ত্রীকে দিতে পারে হীরার গহনা।
লেখক বলেছেন: ভাই মাইনাস তো দিবেই তবে কেউ বুজে দেয় আর কেউ না বুজে
লগ বলেছেন:
+
হাসান তারেক বলেছেন:
এ রকম পোস্ট অ কারও খারাপ লাগে ...জারা মাইনাস দিয়েছে তারা কেমন মানুষ????????????????????
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
উপরিউক্ত বক্তব্যগুলোর আবেগনির্ভল হলেও যৌক্তিকতা আছে, আবার তাদের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনাও আছে। যাই হোক, এগুলো এখন আলোচনা করার সময় নেই।আমরা সবাই এই গণহত্যার সাথে জড়িত জওয়ানদের শাস্তি চাই।
ভাবারূ বলেছেন:
এই লেখাটি আমার কিছু ভুল ধারণা দুর করেছে এবং আমার দৃষ্টিভঙ্গি কে সঠিক পথে এনেছে। অশেষ ধন্যবাদ।
সাদাকালোরঙিন বলেছেন:
বিষক্ষয় বলেছেন: আপনের পাশে বসা অসৎ আর্মি অফিসারের শান শওকতের বর্ণনা একটু দেন। জাতি শুইন্যা ধন্য হউক। এই মালদারেরা যেই পরিমাণ মদ খান, আমরা সেই পরিমাণ পানিও খাই নাই জীবনে।আমরা তারও বিচার চাই যে অফিসার ১১টি গাড়ি নিয়ে চলাফেরা করে।
যে অফিসার তার স্বল্প বেতনের মাঝেও স্ত্রীকে দিতে পারে হীরার গহনা।
=========================================
সময় কত অদ্ভুদ জিনিস। আজ বিদ্রোহের ৪ দিন পর কেমন শোনাচ্ছে যে শুধু আর্মি অফিসারের দূর্নীতির জন্য বিদ্রোহ হয়েছিল ?? আজ যখন একটু একটু করে ঘটনার পর্দা সরে এক নিপুন ষড়যন্ত্র ফুটে উঠছে তখন জাতি ঠিকই বুঝতে পারছে এই দুর্নীতির অভিযোগগুলো কত ফাঁপা। হয়ত অফিসারদের কিছু দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতির চেয়েও যে আরও বড় যড়যন্ত্রই মূখ্য ছিল তা কি আর নতুন করে বলার দরকার আছে ?
আমরা খুনী, লুটেরা,ষড়যন্ত্রকারী বিডিআরগুলোর কথা বিশ্বাস করেছি, কিন্তু অফিসারগুলোর কথা শোনার প্রয়োজন মনে করিনি । অভিযোগটুকু খতিয়ে দেখার প্রয়োজন মনে করিনি। বলেছি এমন অফিসারগুলোর মৃত্যুই কাম্য।
আজ জানতে ইচ্ছে করছে এইসব বুদ্ধিজীবিদের কাছে যারা খুনী, লুটেরা,ষড়যন্ত্রকারী বিডিআরগুলোকে 'শ্রেনী সংগ্রামের ধারক' মনে করেছিলনে তাদের কাছে তাদের জিহবাগুলো নতুন কোন মিথ্যায় লকলক করছে ।
মদন বলেছেন:
সততার বিকল্প নেই। আপনের সততায় সালাম।
বাঙ্গাল বলেছেন:
Click This Link.আফসোস কইরেন না ভাই! আল-জাজিরাতে এক্তা Interview দিসেন আমাদের রাজপুত্র।
সামরিক বাহিনীর অফিসাররা উচ্চভিলাসী বানিজ্যিক চুক্তিতে অত্যন্ত আগ্রহী এবং তা করতে গিয়ে তারা অনেক দূর্নীতির ও আশ্রয় গ্রহন করে থাকেন। উদাহরন স্বরুপ উপকূলের তেল সম্পদ আহরনে চুক্তির উদ্ধৃতি করছেন।
Click This Link
kazibondhu বলেছেন:
আমিও জিগাই - মাইনাচ দিলো কারা, এরাই কুলাঙ্গার, সামনে দেওয়ার সাহস নাই, ভাগাড়ের শকুনের দল, পিলাচ পিলাচ পিলাচ, কতগুলা দিমু? আমিও শুরু করছি - Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















