কিভাবে ইন্টারনেটের দ্বারা কোন খেলোয়ারকে খুজেঁ তার সাথে দাবা খেলতে পারি জানান প্লিজ।
এছাড়াও কিভাবে মাল্টি প্লেয়ার মোডে খেলা যায় জানা থাকলে জানান প্লিজ।
ব্লগে যদি কোন ভালো দাবার প্লেয়ার থাকেন প্লিজ তিনটা নিয়ম আমাকে বুঝান।কারন আমি যার মধমে দাবা শিখেছি তিনি আমাকে এই নিয়ম শেখাননি তাই কনফিউজড।
১/ উইন্ডোস ৭ এ যে দাবা খেলা খেলি তাতে দেখলাম যদি সৈন্য দু'ঘর একবারে আগাই তাহলে অপর পক্ষের সৈন্য(দু'ঘর একবারে না আগায়) আড়াআড়ি নয় পাশাপাশি সৈন্য কিল করে (খায়)।
২/ আগে ক্যাচলিং যখন করতাম তখন উভয় পাশে একঘর খালি রেখে কিস্তির সাথে ক্যাচলিং করতাম রাজার। কিন্তু উইন্ডোস ৭ রাজার পাশের দিকে একঘর ও রানির পাশে দুই ঘর ক্যাচলিং হয়।
৩/ সৈন্য অপর পক্ষের শেষ সীমানা অতিক্রম করলে যেকোন পাওয়ার একবার উঠানো যেত ,তবে উইন্ডোস ৭ এ যতবার ইচ্ছা যতগুলো ইচ্ছা রানী উঠানো যায় অথবা অন্য কোন পাওয়ার।
যারা উইন্ডাস ৭ এ দাবা খেলেছেন তারা ইতমধ্যে বিষয়টি সম্পর্কে জানেন নিশ্চই।
আসলে নিয়ম গুলো কি ঠিক আছে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



