সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে যেমন হাজার হাজার বিদেশী সৈন্য প্রতিদিন ধংশ-যজ্ঞ চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের ভূ-খন্ড সেভাবে বিদেশীদের যুদ্ধক্ষেত্রে পরিনত হবে, এ কথা চিন্তা করা মাত্রই আত্মা কেঁপে উঠে, কিন্তু বাস্তবে তা হয়ত খুব একটা সুদুর প্রসারী নয় ৷ আমাদের প্রধানমন্ত্রী হাসিনার দিল্লিতে স্বাক্ষরিত সন্ত্রাস-দমন চুক্তি অনুসারে এখন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ধরপাকড় এবং নির্মূল করার জন্য ভারত ও বাংলাদেশ যৌথভাবে সন্ত্রাস-বিরুধী অভিযান চালাতে পারবে আর সেজন্য ভারতীয় সৈন্য অবাধে বাংলাদেশের সড়ক, রেলপথ, ও নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ পাবে ৷
আর এতে পশ্চিমা শক্তির সহানুভূতি অথবা সহযোগিতা পাবার কোনো কারণ নেই আমাদের, বরং পশ্চিমা শক্তিরা তাদের সন্ত্রাসবাদী নীতির কারণে ভারতকে একাজে উত্সাহিত করবে ৷ তাছাড়া এই চুক্তির ফলে আমরা নিজের ইচ্ছায় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের টার্গেটে পরিনত হলাম ৷ আর সেই সুযোগের সদ্ব্যবহার করে মুসলমান-প্রধান রাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করার অজুহাতে আল-কায়েদা এবং অন্যান্য চরম-পন্থী আন্তর্জাতিক সন্ত্রাসীরা বাংলাদেশে ঢুকে প্রকাশ্যে বোমাবাজি শুরু করবে - এক ঘটনা আরেক আরেক ঘটনার জন্ম দেবে এবং বাংলাদেশ তখন পরিনত হবে আরেক আফগানিস্তানে; পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এখন যে অবস্থা, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো সেরকমই হতে যাচ্ছে ৷
ভারত তাদের বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়ার জন্য তাদের ভূখন্ড ব্যবহার না করে বরং তাদের কামান, ট্যান্ক, নতুন-কেনা F-16 আর Drone এখন আমাদের মাটিতে যুদ্ধ চালিয়ে যাবে ৷ আর এই উছিলায় তাদের হাজার-হাজার, এমনকি লাখ-লাখ সৈন্য আমাদের সীমন্তের ভেতরে-বাইরে অবস্থান নেবে ৷ আর তখন আমাদের নিরাপত্তা রক্ষার্থে আমরা ভারতীয় সামরিকবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়ব যেমন হয়েছি আমদের অর্থনীতি, ব্যবসা-বানিজ্য, চিকিত্সা, শিক্ষা, সংস্কৃতির ব্যাপারে ৷ আর এর বিরুধিতা করার কোনো ক্ষমতা তখন আমাদের থাকবেনা, আর করতে চাইলে গত ফেব্রুয়ারির পিলখানার মত আরো তান্ডবের শিকার হতে হবে আমদের দেশপ্রেমিক সৈন্য ও নাগরিকদের ৷
১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর আন্তর্জাতিক চাপের কারণে ভারত আমদেরকে দখলে রেখে যা করতে পারেনি, হাসিনার সন্ত্রাস-দমন চুক্তির মাধ্যমে এখন তার চেয়েও বেশি করতে পারবে ৷ তাই দেশকে যদি আরেক আফগানিস্তান হতে দিতে না চান, তাহলে আওয়ামীলীগ-বিএনপির দ্বন্দে না গিয়ে সবাই দল-মত নির্বিশেষে, দেশে-বিদেশে ওই তথাকথিত সন্ত্রাস-দমন চুক্তির বিরুধিতা করুন, স্বাধীনতা যুদ্ধের মত দৃঢ়তা নিয়ে, যাতে এই চুক্তি বর্জন অথবা কমপক্ষে অকার্যকর করা হয় ৷ নইলে আমদের স্বাধীনতা-সার্বভৌমত্ম বিলীন হয়ে যাবে ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



