চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷

দেশ-বিদেশ - মতিউর রহমান (রি-পোষ্ট)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪

শেয়ারঃ
0 0 0

দেশ-বিদেশ
মতিউর রহমান

বিদেশে দেখি সরকারের চমৎকার সুশাসন, সবকিছু কেমন শুসৃঙ্কল
মানুষের সম্মান আর সামাজিক শান্তিই জনগনের সবচেয়ে বড় সম্বল;
অন্যায়ের প্রতিবাদে কিংবা আইনি লড়াইয়ে কারো ভয় নেই কিঞ্চিত,
আদালতের কাঠগড়ায় সেদেশে ছোট-বড় অপরাধীর সাজা সুনিশ্চিত।
বিদেশের সাথে আমার দেশের তূলনা করে হয়না অশ্রু-সংবরণ
দিনরাত ভাবি আমাদের পরিবর্তন আসবে কি, এবং কখন?

সেদেশে রাজনীতিবিদরা দেখায়না খামোকা দাপট, করেনা আস্ফালন।
আমার দেশের নেতা-নেত্রীদের কারণেই হয়েছে মানুষের মরণ;
নির্বাচনের আগে তারা বাড়ি-বাড়ি ঘুরে করে ফাঁকা অঙ্গীকার,
আর ছল-চাতুরীর খেলায় চেনা ঠকবাজরা জয়ী হয় বারবার।
অথচ ভোটের পর তারা ব্যস্ত শুধু লুটের ভাগ-বাটোয়ারা নিয়ে
আর নিরীহ মানুষদের ভীত-সন্ত্রস্ত রাখে সন্ত্রাসীদের বন্দুক দিয়ে;
ঘুষ-ছিনতাই-খুন-টেন্ডার-চাদাবাজি সবই হয় তাদের ইশারায়,
কেউ কথা বললেই তারা সাদামাটা মানুষদের দু-গালে চাপড়ায়।

চাই, চাই এর সমাধান - দেশে-বিদেশে সবাই এক হয়ে,
চালাবো সংগ্রাম জীবন বাজিধরে ঐসব দুর্নীতিবাজদের দিতে হটিয়ে;
চলো সবাই লাথি মেরে ফেলে দিই ঘুনে-ধরা সব রাজনীতির দল
মুষ্ঠাঘাতে ভেঙ্গে ফেলি মানুষ মারার এই ধ্বংসকারী দানব-কল।

গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র চালিয়ে আমরা দেশকে হতে দেবোনা পিষ্ট,
লিখবো রাজনীতির নতুন অধ্যায়, গড়ব আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র।
জনতার কাতার থেকে আসবে যোগ্য নেতা, শক্ত হাতে ধরে কান্ডারী;
সে নেতা-ই দেখাবে উন্নতির নতুন দিগন্ত, হয়ে জাতির আলোর দিশারী।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭
জুল ভার্ন বলেছেন: আপনার লেখায় এক ধরনের নতুনত্ব খুঁজে পেলাম। লেখা ভালো লেগেছে।+
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ জুল।

২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯
সুমন অহেমদ বলেছেন: মতিউর ভাই,
অসাধারন এ লেখা....
শেষের দিকে রক্তে যেনো কেমন একধরনের অনুভুতি অনুভব করলাম....

তীর হারা ঐ ঢেউয়ের সাগর গানটার কথা মনে পড়ছে...
এতো সুন্দর একটা ঝাঁঝালো, মাঠকাপাঁনো লেখা কেউ পড়লোনা!
কেউ পড়লোনা তাতে কি মতিউর ভাই?
এ লেখা তো পড়ে থাকবে এই ব্লগে, কোনো একদিন হয়তো এ লেখার মর্ম সবাই বুঝতে পারবে...

"চলো সবাই লাথি মেরে ফেলে দিই ঘুনে-ধরা সব রাজনীতির দল
মুষ্ঠাঘাতে ভেঙ্গে ফেলি মানুষ মারার এই ধ্বংসকারী দানব-কল।"

---------------------------------------------------
আপনার সব লেখাগুলো ধীরে ধীরে এই অধম পড়বে ইনশাআল্লাহ...

ভালো থাকবেন...
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০২

লেখক বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ মি. সুমন। আসলে আমার মনে হয় আপনার-আমার চিন্তায় অনেক মিল আছে বলেই হয়ত আমরা একে অপরের লেখা পছন্দ করছি ৷আমার অন্য লেখাগুলো পড়ে আশা করি হতাশ হবেন না, কারণ কোনো কোনটা তাৎক্ষনিক ভাবে লিখা, এবং আমার পক্ষে বাংলা type করা অতি কঠিন এবং সময়-সাপেক্ষ একটি সংগ্রাম ৷

৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৪
সুমন অহেমদ বলেছেন: হুমম, তাড়াতাড়ি লিখলে অনেক কিছুই ঠিকভাবে প্রকাশিতো হয় না! আমারো এরকম অনেক পোষ্ট আছে। তবে একটা কথা বলি মতিউর ভাই, হয়তো কোনো কোনো জায়গায় দ্বিমত থাকতে পারে, এবং হয়তো থাকবেই। কেনোনা একটা মানুষের সাথে আর একটা মানুষের সবকিছুতে মতের মিল হয় না। এমনটা যদি ঘটে তবে তা হবে এক্সট্রা অর্ডিনারী. .

হতাশ হয়ার কোনো কারন নেই....
আপনার ভেতর খাটি দেশপ্রেমিকের প্রতিফলন আমি দেখতে পেয়েছি. . . যা প্রায় মানুষের ভেতরই নেই! আমরা সবাই মুখে বলি দেশপ্রেমের কথা, কিন্তু দেশে যদি এতো এতো দেশপ্রেমিক থাকতো তবে দেশটার আজ এমন অবস্থা হতো না! তাই খাটি দেশপ্রেমিকের খুবই প্রয়োজন। যে কিনা সব ভুলে দেশের স্বার্থে নিজের রক্ত দিতে প্রস্তুত. . . যে কিনা তার ভাবমূর্তি নিয়ে ঘুপটি মেরে বসে থাকে না...
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:২৬

লেখক বলেছেন: আবার অনেক ধন্যবাদ মি. সুমন, আমার কমেন্ট সেকশনে মন্তব্যের জন্য এবং আমাকে দেশপ্রেমিক বলে এতবড় আখ্যা দেবার জন্য ----- আপনার মতের প্রতি পুরাপুরি শ্রদ্ধা রেখেই বলছি, আমি এতবড় আখ্যা পাবার মত কোনো কাজই করিনি ------- শুধু চিন্তা করা বা লেখালেখি করাই যথেষ্ট নয় ----
------------------------------------------------------------------
আপনার লেখার মাঝে আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যিনি সত্য কথা বলার সাহস রাখেন ------ সে সত্য যত অপ্রিয়ই হোক না কেন ---- দেশের জন্য এভাবে পরিষ্কার কথায় ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার মধ্যে আছে দেশপ্রেমিক হবার অতি জরুরি উপাদান --- আপনি সুযোগ পেলে দেশের জন্য মঙ্গলজনক অনেক কিছু করতে পারবেন ---- কিংবা হয়ত এখনি করছেন যা আমি জানিনা --- আর আপনার এই লেখালেখি ও তো মানুষকে চিন্তা করতে শেখাচ্ছে -------- এভাবেই হয়ত মানুষের মাঝে আস্তে আস্তে উপ্লব্দ্ধিবোধ আসবে ------- এবং তা হবে দেশের জন্য মঙ্গলকর ---- লেখা অব্যাহত রাখুন ------ আর হ্যা, আপনি ঠিক বলেছেন, মানুষে মানুষে মতের অমিল থাকা স্বাভাবিক এবং থাকা উচিত ------ সুতরাং আমার লেখার সমালোচনা অবশ্যই করবেন ----- তাতে বরং আমি লাভবান হব এবং খুব খুশি হব -------
--------------------------------------------------------
আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করছি ।

৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
সুমন অহেমদ বলেছেন: আসলেই। শুধু লেখালেখি করেই যেনো আমরা শেষ হয়ে না যাই...
মাঠে নামা দরকার... প্রত্যক্ষভাবে কাজ করা দরকার...
লেখালেখি করে শুধু জনমত গড়া সম্ভব, আর এই জনমতকে পথ দেখানোর জন্য কাউকে না কাউকে মাঠে নামতেই হবে...

সমালোচনা করার মতো কোনো পয়েন্ট পেলে অবশ্যই সমালোচনা করবো... আপনার লেখায় এখনো সেরকম কোনো পয়েন্ট পাইনি!

জনমত গড়ে তোলার মতো বড় একটি গুন আপনার লেখায় আছে। এবং আপনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক বেশী ভাবেন এবং এভাবে অনেকেই ভাবতে পারেন না। এজন্যই অনুরোধ করবো প্লিজ এভাবেই লিখে যান এবং একটা জনমত গড়ে তুলুন....

আমার দ্বার জনমত গড়া হবে না!! আমার এই গুনটি নেই... আমার ভাবনাগুলো হয়তো মিশ্রিত হয়ে যায়!! কখনো সংস্কৃতি, কখনো রাজনীতি, কখনো নারী, কখনো খেলা, কখনো কবিতা, কখনো গল্প, কখনো নোংরামি, কখনো আলোচনা আবার কখনো সমালোচনা.... হা হা হা...

অনেক ভালো থাকবেন মতিউর ভাই...
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯

লেখক বলেছেন: "কখনো সংস্কৃতি, কখনো রাজনীতি, কখনো নারী, কখনো খেলা, কখনো কবিতা, কখনো গল্প, কখনো নোংরামি, কখনো আলোচনা আবার কখনো সমালোচনা...."


- এগুলো তো মানুষমাত্র সবার মাঝেই কম বেশী আছে ---- কারো বেলায় প্রকাশ পায়, কারো পায় না -------তবে আমি আপনার মাঝে সৎ, সাহসী, স্পষ্টবাদি এক ষুবকই বেশি দেখতে পাই এবং এগুলো সবই ভালো গুন ---- আর দোষে-গুনে মিলেই রক্ত-মাংসের মানুষ ----

------ সুতরাং চেষ্টা অব্যাহত রাখেন ------- লক্ষ্যে সফলতা কামনা করছি ------ যা' দেশের জন্য ভালো তাতে আমি সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি----- আমার ক্ষুদ্র-সামর্থ্য দিয়ে যেভাবে পারি ......

ভালো থাকুন ---- আল্লাহ হাফেজ

 

মোট সময় লেগেছে ০.৯০৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চলুন, ভাবনাকে কাজে পরিণত করি৷
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই