somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রশিবির নয়, এগুলো আমার ভাইয়ের লাশ

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাবি-র আবু বকর, রাবি-র ফারুক, কিংবা অন্য কোনো শিক্ষা-প্রতিষ্ঠানের যে কোনো ছাত্র মারা যাবার পর আমরা বারবার শুনতে পেয়েছি - মৃতদেহটি ছাত্রলীগের, ছাত্রদলের কিংবা শিবিরের ৷ আমাদের মানবিকতা এই পর্যায়ে নেমে গেছে !!! লাশকে ছাত্রদল, শিবির অথবা ছাত্রলীগ হিসাবে চিন্হিত করে কেউ যদি স্বস্তি পেয়ে থাকেন, রাজনৈতিকভাবে দায় এড়ানোর চেষ্টা করেন কিংবা কোনভাবে ফায়দা লুটার সুযোগ খুজেন, তবে তাকে আমি কি বলব সেই ভাষাও খুঁজে পাইনা ৷ ওদের উদ্দ্যেশ্যে শুধু চিৎকার করে বলতে ইচ্ছা করে : এগুলো মানুষের লাশ, এগুলো আমার ভাইয়ের লাশ; তাদেরকে ছাত্রশিবির, ছাত্রদল কিংবা ছাত্রলীগের লেবাসে দেখোনা - তোমরা মানুষকে লাশ বানানোর রাজনীতি বন্ধ করো; লাশকে নিয়ে রাজনীতি বন্ধ করো ৷ তোমরা শুধু একবার বকরের মাতা-পিতার চোখ দিয়ে, ফারুকের স্বজনদের চোখ দিয়ে এ লাশগুলোকে দেখার চেষ্টা করো, আর মনে মনে কল্পনা করো এই লাশগুলো তোমাদের সন্তানের, তোমাদের ভাইয়ের ৷

আরো একটু কষ্ট করে কল্পনা করার চেষ্টা করো, তোমাকে কেউ চাপাতি দিয়ে কুপাচ্ছে, কিংবা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করছে, বন্দুকের গুলি তোমার বুকে লেগেছে, জীবন্ত-অবস্থায় তোমার চোখ উপড়ে ফেলেছে, হাত-পায়ের রগ কেটে দিয়েছে, তোমার রক্ত ঝরছে অঝোরে, মৃতপ্রায় তুমি - সেই ক্ষণে (মৃত্যুর পূর্ব-মুহুর্তে) তোমার কেমন লাগছে, তাহলে বকর-ফারুক এবং এরকম অসংখ্য সদ্য লাশ হওয়া হতভাগাদের জন্য হয়ত কিছুটা হলেও মায়া লাগবে ৷ আর তখন হয়ত বুঝতে পারবে, শিবির-ছাত্রলিগ-ছাত্রদল এই সব লেবেল আমাদের পরিচয় নয় - আমরা মানুষ, আমাদের সবার অনুভূতিও একই রকম - সুখে, দুঃখে, বিপদে, এবং মৃত্যুতে ৷

সংঘাতময় মৃত্যুর মধ্য দিয়ে স্বজন হারানোর বেদনা শেখ হাসিনা, বেগম খালেদা ও সৈয়দ আশরাফ ভালো করেই জানেন ৷ শেখ হাসিনা, বেগম খালেদা, সৈয়দ আশরাফ, মতিউর রহমান নেজামী: আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ - দয়া করে একবার শুধু ভাবুন ফারুক-বকর-এরা আপনাদের ছেলে হলে আপনারা কি করতেন ? দেশবাসীকে একবার উপলব্ধি করার সুযোগ দেন : আপনারা প্রথমে মানুষ, তারপরে রাজনৈতিক নেতা; মানুষকে চিন্তা করতে শেখান: হিংস্রতার প্রতিযোগিতা কারো জন্যই কল্যানকর নয়৷ আপনারা মানুষকে বুঝতে দেন : দেশের মাটি, মানুষ আর সম্পদ শুধু আপনাদের রাজনৈতিক উদ্দ্যেশ্য হাসিলের জন্যই ব্যবহার করছেন না, বরং আপনারা রাজনীতি করেন মানুষের মঙ্গলের জন্য - দেশের প্রতি দরদ থেকে ৷

মহান নেতৃবৃন্দ: আপনারা ইচ্ছা করলেই ছাত্র-রাজনীতি বন্ধ করতে পারেন, নিরাপদে লেখাপড়া করার পরিবেশ সৃষ্টি করতে পারেন হাজার হাজার তরুনদের জন্য - এটাই হবে এমুহুর্তের শিক্ষাঙ্গনের সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ আপনাদের এই বিচক্ষণতার জন্য জাতি আপনাদেরকে সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে চিরকাল স্মরণ রাখবে ৷ আপনারা অধমদের এই আবেদনটির প্রতি একটু নজর দেবেন কি?

৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×