somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : ভবঘুরের গোল্ডফিশ মেমরিকে আমার পক্ষ হতে খানিকটা ঘষা মাজা

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার এই লেখাটা পড়ে বুঝলাম কেন আর্মিরা আপনাদের ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেয়। ৭৫ এর আগে রক্ষীবাহিনীর হাতে সাধারন মানুষ মড়লে আর সিরাজ শিকদার পুলিশ হেফাজতে প্রান হারালে আপনাদের গায়ে লাগে না। গাজী গোলাম মোস্তফার ছেলেদের মেজর ডালিমের বউয়ের সাথে অশ্লীল আচরন, তারপর জাতির পিতার কাছে মেজর ডালিমের বিচার চাইতে গিয়ে উল্টো চাকরী খোয়ানো। এসব তো আপনার মনে থাকে না কারন জাতির পিতার আমল তো।

৭৫ আর ৮১ সালে যে অসংখ্য জীবন অকালে ঝরে গিয়েছিলো তার ৮০% ই আর্মি সদস্য যারা কিনা আপনাদের ব্লাডি সিভিলিয়ান বলে গালি দেয়। তাদের জন্য আপনার মায়া কান্নার হেতু কি, বোঝা গেলো না।

খন্দকার মোশতাকের নির্দেশে আর্মিরা হত্যা করলো চার নেতাকে আর আপনি বেমালুম চেপে গেলেন খন্দকার মোশতাকের ভূমিকা। জিয়া ক্ষমতা দখল করলে সেটা অবৈধ হয় আর খ. মো. দখল করলে সেটা ভুলে যান, ঐ রাজাকারটা আপনার কি লাগে?

আর্মিরা দূর্নীতি তো একা করে নাই। রাজনীতিবিদ আর বেসামরিক আমলাদের (মানে সচিব প্রজাতির মানুষরা আরকি) নিয়েই করেছে। আর বলির পাঠা বানালেন আর্মিদের..। ব্লাডি সিভিলিয়ানরা ধোয়া তুলসি পাতা আরকি....

আনসারদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য অসংখ্যবার ফাইল পাঠানো হয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কিন্তু আমাদের সচিবরা সেটা কোনভাবেই accept করলেন না বিদ্রোহের ঘটনা ঘটা পর্যন্ত। সেই একই ঘটনার পুনরাব্‌ত্তি হলো বি. ডি. আর এর বিদ্রোহের বেলায়ও। ব্লাডিটা আসলে কে? আর্মি নাকি সিভিলিয়ান?

ড ও এইচ সের জমি তো সস্তা হবেই কারন সরকারি জমি দাম মাত্রই নামমাত্র মূল্যের।

মইন ইউ আহমেদের ক্ষমতা দখল করেননি, আপনারা ব্লাডি সিভিলিয়ানরাই ওনাকে আমন্ত্রনা করে এনেছেন আপনাদের ব্যর্থতা সামলানোর জন্য। আর এখন বলছেন উনি অবৈধভাবে....। নেমক হারামি আর কাকে বলে, কত প্রকার ও কি কি? মইন ইউ আহমেদ ক্ষমতার দায়ভার না নিলে জল আরো ঘোলা হতো। তাতে কি আপনি আরো বেশি লাভবান হতেন? ঐ রকম অরাজক পরিস্থিতিতে একজন দেশপ্রেমিক নাগরিক যা করতেন মইন ইউ আহমেদ তাই করেছেন।


সিডরের মতো প্রাকৃতিক দূর্যোগ সামলানোর মতো ক্ষমতা কি বেসামরিক প্রশাসন প্রমান করতে পেরেছে, আজ পর্যন্ত? যে গরুর দুধ খান আবার সে গরুকে লাথিও মারেন।

মিলিটারিতে সরকারের খরচা ৫৮৫৮ কোটি টাকা , যা হলো আমাদের জি ডি পি র ১.১% মাত্র এবং আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে (নেপাল, ভুটান আর মালদ্বীপ ছাড়া) সবচেয়ে কম। আপনি দয়া করে বাংলাদেশে এমন একটা খাত বলেন যেখানে অন্তত বরাদ্দের ৭০% সঠিকভাবে ব্যয় করা হয়।

এরকম আরো অনেক কিছুই বলা যায়। বললাম না কারন আপনার মেমরি গোল্ডফিশের চাইতেও খারাপ, আপনার সুবিধা মতো আপনি কিছু মনে রাখবেন তো কিছু মনে রাখবেন না।

আমাদের আর্মি অফিসাররা এদেশেরই মানুষ, বাঙ্গালী। ব্লাডি সিভিলিয়ানদের মধ্য থেকেই উঠে আসা মানুষ। এরা কোন না কোন ব্লাডি সিভিলিয়ানদের বাবা, কিংবা ভাই অথবা বোন। তো এদের গালি দেয়া মানে শূন্যে থুতু দেয়া, আর শূন্যে থুতু দিলে তা কোথায় পড়ে তা নিশ্চয় আপনাকে ভেঙ্গে বলতে হবে না, আশা করি।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
২৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×