somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতি তোমার মা

০৫ ই অক্টোবর, ২০০৬ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর আমার সম্বল মায়ের একটা চিঠি। অসুস্থ শরীরে আমাকে একটা চিঠি লিখে বালিশের তলায় রেখেছিলো। সেই চিঠিই আমার পথ। সেই চিঠিই আমার গুরু।

স্নেহের বুড়ো,
আর কয়েকদিন পরেই আমি চলে যাবো। দূরে, বহু দূরে। আমার অনেক সাধ ছিলো, কতো কী করার ছিলো। খেলা না ফুরাতে খেলাঘর ভেঙে গেল। জীবনে একবারই দেখা হয়। তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি বড় হও। যত পারো, বেড়ে ওঠো। আমি নেই বলে তোমার বড় হওয়া যেন আটকায় না। আমার জন্যে মন খারাপ করো না। আমি নেই বলে আরও বেশি করে থাকবো। তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি তোমাকে দেখবো। তোমার বাবা যেন এইরকম শিশুই থাকেন। বলো তাঁকে। যেখানে আমি যাচ্ছি, সেখানে তোমরা থাকবে না, এইটাই আমার দুঃখ। যাওয়াটা এইরকম আগে পরেই হয়ে যায়। যে খেলার যা নিয়ম!
সব সময় সোজা পথে চলবে। সমস্ত ব্যাপার বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবে। রোজ আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়াবে। নিজের মুখ দেখবে স্থির নজরে। যখনই দেখবে চোখের উজ্জ্বলতা কমছে, তখনই চিন্তার দিকে নজর দেবে। চিন্তাই মানুষ। একা থাকবে না। কাজকে সঙ্গী করবে। বাবার মতো গাছপালা, জীবজন্তু, পশুপক্ষীকেই বন্ধু করবে। সবুজের ঘরে থাকলে মানুষ চির-সবুজ থাকে। দিতে শিখবে, নিতে নয়। 'আমি আমি' করবে না। 'আমি' বলে কিছু নেই। সবই 'তুমি'। ভেতরটাকে বড় করলে বাইরেটা বড় হয়। নকল থেকে আসল বেছে নিতে শেখো। তোমার দাদির বাড়িকে অপবিত্র করো না। প্রতিষ্ঠা মানে সত্যের প্রতিষ্ঠা। ঐশ্বর্য হলো চরিত্র। যুদ্ধ হলো নিজের সাথে। জয় হলো নিজেকে জয়।
সব সময় মনে রাখবে তুমি কোন্ পরিবারের ছেলে। পিতা, মাতা, পিতামহকে ভুলো না।
বিদায়। অনেক অনেক ভালোবাসা। জল নয়, আগুন।
- ইতি তোমার মা


প্রথমবার যখন 'ইতি তোমার মা' বইখানার শেষাংশ পড়েছিলাম, ভীষণ কান্না পেয়েছিলো। এখনো মনখারাপ হয়। অনেক অনেকদিন পর আজ আবার পড়লাম। কবিতার লাইনগুলো মনে পড়ে যায়-

শুয়ে শুয়ে অশোক পাতায়
মুমূর্ষু শিশির বলে, হায়!
কোন সুখ ফুরায়নি যার
কেন তার জীবন ফুরায়!


আবৃত্তি করতে ইচ্ছে করে-

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।


জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-

জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!

এমনি করে সবাই যাবে, যেতে হবে... ...

অন্তরে ইবলিশ, আগুনে তুই জ্বালিয়ে দিস, পেয়ে যাবি বিধাতার শুভাশীষ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭
১৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×