- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

আমার-ভালো-থাকা, এবং সেই ছোট নদী

০৪ ঠা মার্চ, ২০০৭ রাত ১:৫৯

শেয়ারঃ
0 0 0

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি...

কাল সন্ধ্যা হতে আমি খুব ভালো আছি। কোনো উৎকন্ঠা নেই- নেই অস্থিরতা। বুকের উপর থেকে চিন্তা নামক এক বিশাল পাথরের অপসারণ হয়েছে। নিজের লাভক্ষতি নিয়ে আমি খুব একটা চিন্তিত হই না; এর মানে এই না যে লাভ হলে আমি দুঃখ পাই কিংবা ক্ষতি হলে আনন্দ। কিন্তু আমার জন্যে অন্য কারো ক্ষতি- সে আমি কল্পনাও করতে চাই না; যা কিনা হতে যাচ্ছিলো।

কিছুদিন আগে আমি পোস্ট দিয়েছিলাম... !@@!535825 !@@!535826 !@@!535827 !@@!535828। সে ভালো-না-থাকার সাথে এই ভালো-লাগার কোনো সম্পর্ক নেই। দুইটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। অন্যভাবে বলতে গেলে আমার অনেক আমির দুই আমির কথা এখানে বলছি। জটিল হয়ে যাচ্ছে কথাগুলো! বাদ দেয়া যাক, ভালো আছি এই ঢের। এতো হিসেব নিকেশের কী আছে! এখন কেউ একজন জিজ্ঞেস করলে বলতে তো পারবোঃ ভালো আছি। বহুদুয়ারী মনের একখানা ভালো থাকলেই হলো।

পোস্টখানা শুরু করেছি ররীন্দ্রনাথের আমাদের ছোট নদী নামক খুবই পরিচিত কবিতাখানা প্রথম তিনটি লাইন দিয়ে। কেন এমন সূচনা তাই বলিঃ কাল আড্ডায় কোনো একজন এই কবিতার আবৃত্তি শুনতে চাইলে আমরা কেউই তা করতে পারেনি। সর্বোচ্চ প্রথম ছয় লাইন পর্যন্ত একজন বলতে পেরেছিলো। আর আমি তো তিন লাইনেই আটকে আছি। কেন এমন হলো? ব্যাপারটা হয়তো এরকম- (আমার ক্ষেত্রে) কবিতাখানা যখন শুরু করেছি ওই তিন লাইনেই শেষ করে দিয়েছি। কখনো এরপরের লাইনগুলো আবৃত্তি করে দেখিনি; আমার এও মনে পড়ে না যে, এই কবিতাখানা আমি কখনো পুরো পড়েছি বলে (কী লজ্জা! কী লজ্জা!)। তাহলে তিন-চারলাইন কিভাবে পারি সেটাও বলতে হয়। প্রথম কারণ হলো মুখে মুখে শুনে, এবং প্রধান কারণ হচ্ছে আমাদের গ্রাম রচনা লিখতে গেলে নদীর কথা লিখতে হতো এবং সেইখানে এই কয়েকটি পংক্তি চলে আসতো।

কাল যখন কবিতাখানার কথা উঠলো তখন নিজেকে কী পরিমাণ অসহায় লেগেছিলো তা বুঝাতে পারবো না। তাই বাসায় ফিরেই এই কবিতার খোঁজ করি আমি আর আমার বন্ধু। সঞ্চয়িতা্থয় খুঁজে পেলাম না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমার মা-ও কবিতাখানা আগ্রহী হয়ে উঠলেন এবং তিনি আট লাইন পর্যন্ত প্রায় বলে ফেললেন; বাবাও সাত লাইন পর্যন্ত! কিন্তু তারপর... যাহোক আমার কাছে কবিতাখানার আবৃত্তি ছিলো। সেই খান থেকে রাতে দু'টোর দিকে শুনে শুনে লিখেছে অক্ষরে অক্ষরে। ভুলভ্রান্তি হতেই পারে। এখন টাইপ করতে গিয়ে দু্থখানা ভুল পেয়ে গেছি। আরো হয়তো রয়ে গেছে।

বন্ধুটি নিজে হাতে-লিখা একখানা কপি নিয়ে গেছে।

একটু আগে মা-কে পুরো কবিতাখানা পড়ে শুনিয়েছি। বাবা বাসায় নেই; পরে শুনাবো। ওহ! আমার এক কাজিনও কাল চেষ্টায় ছিলো; তাকেও শুনাতে হবে। অনেক কাজ বাকি!!!

যাহোক, গতরাতের পরিশ্রমের ফসল কবিতাখানা দিলাম যেন আমাদের মতো দুর্গতি কারো না হয়---

[রং=#336699][ইটালিক]আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি
দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি
চিকচিক করে বালি কোথা নাই কাদা
একধারে কাশবন ফুলে ফুলে সাদা
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক

আড়পারে আমবন তালবন চলে
গাঁয়ের বামনপাড়া তারি ছায়াতলে
তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে
সকালে বিকালে কভু না্থয়া হলে পরে
আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে
কালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে
বধুরা কাপড় কেঁচে যায় গৃহ কাজে

আষাঢ়ে বাদল নামে নদী ভরভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর
মহাবেগে কলকল কোলাহল উঠে
ঘোলাজলে পাকগুলি ঘুরেঘুরে ছুটে
দুইকূলে বনেবনে পড়ে যায় সাড়া
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।[/ইটালিক][/রং]

--- দিনঃ ৬৩ বছরঃ ২০০৭

 

প্রকাশ করা হয়েছে: স্মৃতির পাতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৭ রাত ২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:১০
নজমুল আলবাব বলেছেন: কি মনে করায়া দিলেনরে ভাই!!! বগলে বই নিয়া আবারও আমার সেইসব সময়ে ফিরা যাইতে ইচ্ছা হইতেছে।
[গাঢ়]আমাদের ছোট নদী...[/গাঢ়]
২. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:১০
পরাগ জাফর বলেছেন: ভাল লাগলো,[ইংরেজি]শববঢ় রঃ ঁঢ়[/ইংরেজি]
৩. ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:১১
পরাগ জাফর বলেছেন: [ইাত্তশীজ]সমমং শ: ্বং[/ইাত্তশীজ]=
৫. ০৪ ঠা মার্চ, ২০০৭ দুপুর ১২:৩০
অতিথি বলেছেন: আবার পড়ালেখা করতে বসাইলা......কত্ত পিটা খাইলাম এই কবিতা গুলো শিখতে গিয়ে....

তয় ভাল আছ শুইনা ভাল লাগল..
৬. ০৬ ই মার্চ, ২০০৭ রাত ৩:৪৫
অতিথি বলেছেন: মুখস্ত বিদ্যায় গোল্লা,
বেতের বাড়ি পিঠে, এখনও ব্যাথা লাগে..
৭. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৫:৪২
অতিথি বলেছেন: সবাই মুখস্ত করেন নতুবা....
৮. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৫:৫৩
অতিথি বলেছেন: 'কবর' কবিতায় আমি আটকে আছি গত 1 বছর। কয়েক লাইনের পরে আর কিছুতেই মনে করতে পারি না। অনেককেই বলেছি কবিতাটার জন্যে, কেউ দিতে পারেননি। গতবছর দেশে গিয়ে বইএর খোঁজও করলাম। লাভ হয় নাই। কোত্থাও পাই নাই।

ছোট নদী পড়ে আবার সেই দু:খ জ্যান্ত হয়ে উঠল:-((
৯. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০০
অতিথি বলেছেন: শ্যাজা,
ছোট নদী কতো বড়ো চিন্তায় ফেলেছিলো!!
আপনার সাহায্য প্রয়োজন হলে বলবেন... সেই গ্রেট কবর কবিতা।
১০. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: আবার জিগায়!!

থাকলে পোষ্টাইয়া দেন। ঢাকায় আইসা ধন্যবাদ দিয়া যামু :-))
১১. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০৯
অতিথি বলেছেন: এখন দিতে পারছিনা বলে দুঃখিত। কারণ কবরের পরো প্লট মাথায় আছে, কিন্তু কবিতাখানা আমারো মুখস্ত নেই। বাসায় পৌছেই প্রথম কাজ আজ... কবর।
১২. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৫
অতিথি বলেছেন: আইজ, কাইল, যখন সুবিধে হবে দিয়ে দেবেন।

এক বছরের উপর খুঁজতেসি আরও নাহয় দুইদিন :-)
১৪. ০৭ ই মার্চ, ২০০৭ ভোর ৬:৪২
অতিথি বলেছেন: আমার কাছে বইটা আছে,
আমার ও প্রথম কাজ কবর দেয়া থুক্কু কবর মুখস্থ করা।
১৫. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৬
সুমি বলেছেন: অনেক দিন পড়লাম --- তাই প্রিয়তে + এবং ৫

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি
দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি
চিকচিক করে বালি কোথা নাই কাদা
একধারে কাশবন ফুলে ফুলে সাদা
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক

 

মোট সময় লেগেছে ০.৯৬১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।। মা ও মাটি ।।


—­­ অবাক ভ্রমণ —­­
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ