- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

বৃষ্টি, মেঘেদের অভিমান

০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:২৫

শেয়ার করুন:                   Facebook

আমি ভালোবাসি মেঘেদের, যারা ভেসে ভেসে বেড়ায়
গন্তব্যহীন তাদের গন্তব্য, পথে তাদের পথ থেমে যায়
মাটির ভেতর দাবদাহ, মেঘেদের ভূমিতে টেনে নামায়
মেঘেরা জল হয়ে যায়, অভিমানে তাদেরও কান্না পায়
_____________________________

 

প্রকাশ করা হয়েছে: ভাঙা বারান্দা  বিভাগে ।

 

  • ২৪ টি মন্তব্য
  • ২৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:২৬
comment by: ক্রিকেট ফ্যান বলেছেন: মেঘ নিয়ে এত সুন্দর কবিতা। জোস! জোস!
২. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৩৪
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: যে পটে কবিতা আঁকা-
মেঘেরও ক্লান্তি আছে
ইহা কেন পটভূমি হলো তা নিয়ে কেউ প্রশ্ন করলে বলবো- ভাবনা ছড়িয়ে দিলাম। মন্তব্য করতে গিয়ে নিজের ভাবনায় নিজেই আমি হারিয়ে গেলাম। শুধু ধুলো সরে সরে যায়। ধূলির আবরণে অনেক ভাবনাই আড়ালে থেকে যায়। মাঝেমধ্যে কিছু শব্দের ফলে তা সরে যায়...
৩. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৪০
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: অ ন ন্য !!!
সুন্দর ছবি। ৫
৪. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৬
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ। ছবির জন্য কৃতজ্ঞতা গুগল সার্চ ইঞ্জিন।
৫. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৭
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ক্রিকেট ফ্যান,
ধন্যবাদ। আপনি তো দেখছি কবিতারও ফ্যান। ভালো লাগলো।
৬. ০৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৭
comment by: নবনীতা বলেছেন: অসাধারণ কবিতা।মেঘের মাঝে বাসা বানানোর শখ ছিলো ছোটোবেলায়। বাংলাদেশের শরত আমার সবচেয়ে প্রিয় সময়, কারণ মেঘের অসাধারণ রূপ। অনেকদিন দেশে এই সময়টা যাওয়া হয় না। সেপ্টেম্বর-অক্টোবর এর আকাশের ছবি কেউ দিবেন প্লিজ?
৭. ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: শরতের উপলব্ধি করায় তো মেঘেদের দল। তাই না?
শুভ্র মেঘেদের আধিপত্য থাকে পুরাটা আকাশ জুড়ে...
ধন্যবাদ নবনীতা। এবার শরতে আকাশের ছবি তুলে রাখবো।
৮. ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১১
comment by: সাদিয়া বলেছেন: সুন্দর হয়েছে ,ভাল লাগলো পড়ে :)
৯. ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: সাদিয়া,
জীবন বিকশিত হোক সদা হাস্যোজ্জ্বল চেহারায়...
১০. ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৩৭
comment by: পাগলা বাবু বলেছেন: মেঘ তো আমারও খুব ভাললাগে। নীল আকাশ, সাদা পেজা তুলোর মতো মেঘ, আহা বেশ বেশ ।
তবে এও মনে হয় ভ্যাগিস টুপ-টাপ ঝরে,
যদি একবারে ধুপ করে পরে ?
১১. ০৬ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৪৪
comment by: গোলাপি বলেছেন: মেঘেরাও হাসে...হাসিতে রং বদলায়। কাঁদলে বৃষ্টি ঝরে। গম্ভীরতায় স্তব্ধ করে দেয় আমাদের। রেগে গেলে হুংকার করে। আক্রোশে নেমে আসে মাটিতে, ঘূর্ণিতে তছনছ করে সবকিছু। মন ভালো হলে শুভ্র হয়ে দল বেঁধে ভেসে যায় দূরে কোথাও। মেঘ হতে ইচ্ছে হয়।


আরো লিখুন।
১২. ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:০১
comment by: বইপাগল বলেছেন: বলেছিলাম আপনি প্রতিভাবান। ৫
১৩. ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০৩
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: পাগলা বাবু,
এই তো একটু আগেই এক পশলা বৃষ্টি ধরণী ছুঁয়ে গেলো।।

বইপাগল,
:-).... ধন্যবাদ।
১৪. ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: গোলাপি,
অসম্ভব সত্য কথা বলেছেন। ভীষণ কাব্যিক। ধন্যবাদ।
১৫. ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১০
comment by: শাওন বলেছেন: আকাশের মন খারাপ হয় । সে মুখ কালো করে । পরে জল ঝরায় । আর সেই জলটা-ই আমার সবথেকে প্রিয় ।

ধন্যবাদ মৃন্ময় ভাই ।
১৬. ০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: তুমি বলো, বৃষ্টি পড়ছে
তুমি হাসো তাই দেখে
কেনো বুঝি না।
আমি বলি, আকাশ কাঁদছে
আকাশেরও আছে দুঃখ কিছু
না বলা কথা।।

শাওন,
মন্তব্য পড়ে জেমসের গানখানা মনে পড়লো। সাথে সাথেই প্লেয়ারে ওপেন করলাম সাদা-কালো গানটা।

সূর্যের অপমানে আকাশে জমে যখন কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর....

ধন্যবাদ।
১৭. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৮:২৪
comment by: হেমায়েতপুরী বলেছেন: hummm, bristee amar etoi prio j vizle thanda lege jae....
১৮. ০৮ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৬
comment by: অহেতুক অকারণ বলেছেন: বৃষ্টিতে ভিজতে ভিজতে কখনো কি মেঘ দেখা যায়?

মেঘলা আকাশ আর মেঘ শূন্য আকাশ দুটোই সুন্দর।
১৯. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:০৫
comment by: পাগলা বাবু বলেছেন: রাইতের আকাশ বাদ যাইবো কেন ?
২০. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ২:০০
comment by: সুমি বলেছেন: এই বৃষ্টি নিয়া কবিতা লেখতে হইবো ----
হা হা হা
২১. ১০ ই জুলাই, ২০০৭ রাত ৯:১৭
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: হেম,
হৈম ভুইলা গেলা নাকি সেই ২০০৪ এর ১৪ এপ্রিলের কথা!!!

অ অ,
হু.. আকাশ সুন্দর যদিও আকাশ বলে কিছু নাই... সবই অসীম শূণ্যতা।
২২. ১০ ই জুলাই, ২০০৭ রাত ৯:১৯
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: পা বা,
হুমম... কিছুই বাদ যাইবো না। আপনি নামের ইনিশিয়াল পাইয়া যাইবেন।

সুমি,
অবশ্যই।
২৩. ১৩ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৫৭
comment by: নূর-ই-হাফসা বলেছেন: অসাধারন এবং চমৎকার।
২৪. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৯
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: নূর-ই-হাফসা... ধন্যবাদ।

 



 


মা ও মাটি।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৯৩৬৮