আজ হঠাত্ করেই পুরোনো- অনেক পুরোনো অক্ষরে ভরা কিছু কাগজ খুঁজে পেলাম। ভেবেছিলাম অনেক আগেই ফেলে দিয়েছি- কিন্তু আজ আবার উপলব্ধি করতে পারলাম, কিছু ফেলতে পারি না।।
কিছু ফেলতে পারি না পুরোনো ট্রাংকে পড়ে থাকা
ছেঁড়া মোজা-জোড়া, ছেঁড়া সোয়েটার।
কিছু ফেলতে পারি না
কিছু ফেলতে পারি না তোষকের নীচে জমানো প্যাকেট,
মরচে পড়েছে কৌটতে তবু ফেলতে পারি না।
কিছু ফেলতে পারি না ছিঁড়ে যাওয়া জুতো,
ভাঙা ডট-পেন, চাদার রশিদ, কবেকার চিঠি ফেলতে পারি না।
কিছু ফেলতে পারি না বইয়ের পাতায় লেবু পাতাজোড়া,
মরা প্রজাপতি, কুড়োনো ঝিনুক ফেলতে পারি না।
কিছু ফেলতে পারি না আনাচে কানাচে জমে উঠে ধুলো,
মাথার ভিতর আগাছা গজায় ফেলতে পারিনা-
তাকে ফেলতে পারি না।।
কিছু ফেলতে পারি না- কিছু ফেলতে পারি না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


